বৃহস্পতিবার, ৩০ জুলাই ২০২৬ ।। ১৫ শ্রাবণ ১৪৩৩ ।। ১৬ সফর ১৪৪৮

শিরোনাম :
শেরপুরে ভাতিজার লাঠির আঘাতে চাচির মৃত্যু ভূমিকম্প মোকাবিলায় জাতীয় টাস্কফোর্স গঠনের সিদ্ধান্ত সরোয়ার আলমগীরের দায়িত্ব পালনে বাধা নেই: অ্যার্টনি জেনারেল শাপলা চত্বরের মামলায় সাবেক মন্ত্রী লতিফ সিদ্দিকী গ্রেপ্তার ২০২৭ সালের রমজান ও ঈদুল ফিতরের সম্ভাব্য তারিখ প্রকাশ রাত ১টার মধ্যে ৬ অঞ্চলে ৬০ কিমি বেগে ঝড়ের শঙ্কা ‘বাবরি মসজিদ ভাঙা উচিত হয়নি’—এমন মত দেশদ্রোহিতা নয়: বোম্বে হাইকোর্ট যুক্তরাষ্ট্রে মসজিদ ও ইসলামি স্থাপনায় হামলা বেড়েছে ১৮৩ শতাংশ হবিগঞ্জের সংঘর্ষে উদ্বেগ, রাজনৈতিক সহাবস্থান নিশ্চিতের আহ্বান জমিয়তের মিরপুরে দেয়াল ধসে নিহতদের পরিবারকে ক্ষতিপূরণ দেওয়ার দাবি ইসলামী আন্দোলনের

হিফজ সম্পন্নকারী ছাত্রীদের সংবর্ধনা দেবে মাদরাসাতুল হিকমাহ আল-ইসলামিয়াহ

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

রাজধানীর কল্যাণপুরে অবস্থিত ‘মাদরাসাতুল হিকমাহ আল-ইসলামিয়াহ (বালিকা শাখা)’-এর ২০২৫-২৬ শিক্ষাবর্ষে পবিত্র কুরআন হিফজ সম্পন্নকারী ছাত্রীদের বর্ণাঢ্য সংবর্ধনা ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হতে যাচ্ছে। আগামীকাল শনিবার (২৪ জানুয়ারি) সন্ধ্যা ৬টায় কল্যাণপুরের কাচ্চি মাশাআল্লাহ রেস্টুরেন্টে এই মহতি অনুষ্ঠানের আয়োজন করা হয়েছে।

অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থাকবেন দেশবরেণ্য আলেমে দ্বীন ও মাদরাসাতুস সুফফাহ আল-ইসলামিয়াহ-এর প্রতিষ্ঠাতা প্রিন্সিপাল হাফেজ মাওলানা আবু তাহের রাহমানী। হাফেজ মাওলানা আবু সালেহ রহমানীর সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে বয়ান পেশ করবেন মাওলানা মাহবুবুর রহমান, মাওলানা রুহুল আমিন সাদী (সাইয়ুম সাদী) ও মাওলানা শিবলী রাহমানী।

রাজধানীর কল্যাণপুরে অবস্থিত মাদরাসাটির প্রিন্সিপাল মাওলানা যোবায়ের রহমানী জানান, নারী শিক্ষায় নৈতিকতা ও ধর্মীয় মূল্যবোধের প্রসারের লক্ষ্যেই এই বিশেষ সংবর্ধনার আয়োজন করা হয়েছে। অনুষ্ঠানে সংশ্লিষ্ট সকলকে উপস্থিত হয়ে হিফজ সম্পন্নকারী ছাত্রীদের জন্য দোয়া করার বিনীত অনুরোধ জানিয়েছেন তিনি।

আরএইচ/


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ