বৃহস্পতিবার, ১৮ জুন ২০২৬ ।। ৩ আষাঢ় ১৪৩৩ ।। ৩ মহর্‌রম ১৪৪৮

শিরোনাম :
দেশের প্রধান রুটে বৈদ্যুতিক ট্রেন চালুর ঘোষণা সরকারের সীমান্তের স্পর্শকাতর এলাকায় কাঁটাতারের বেড়া দেবে বাংলাদেশ বাংলাদেশে আশ্রয় নেওয়া ২ লাখ ৮৩ হাজার রোহিঙ্গাকে স্বীকৃতি দিয়েছে মিয়ানমার মাত্র ১৬ দিনে প্রবাসী আয় ১৭২ কোটি ৯০ লাখ মার্কিন ডলার ‘কিশোর গ্যাংয়ের ফেসবুক-টিকটক আইডি সার্বক্ষণিক মনিটরিং করছে পুুলিশ’ হামের টিকায় গাফিলতি পেলে কঠোর ব্যবস্থার হুঁশিয়ারি প্রধানমন্ত্রীর আস-সুন্নাহ ফাউন্ডেশনের বিশেষ ইমাম প্রশিক্ষণ এবার রাজশাহীতে কুরআন, কাবা ও ‘পাই’ (π): এক বিস্ময়কর সংখ্যার ইঙ্গিত দিরাই জামেয়ার মুহতামিম হলেন ড. মাওলানা শুয়াইব আহমদ ময়মনসিংহে স্বামীকে বেঁধে রেখে স্ত্রীকে সংঘবদ্ধ ধর্ষণ, অতঃপর ডাকাতি

ড. ইউনূসকে সম্মানসূচক ডি.লিট ডিগ্রি দিল চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূসকে সম্মানসূচক ডক্টর অব লিটারেচার (ডি.লিট) ডিগ্রি প্রদান করেছে চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় (চবি)।

বুধবার (১৪ মে) চবির পঞ্চম সমাবর্তন অনুষ্ঠানে তাকে এই সম্মানজনক ডিগ্রি দেওয়া হয়। অনুষ্ঠানে প্রধান উপদেষ্টা হিসেবে বক্তব্য রাখেন ড. ইউনূস নিজেই।

সমাবর্তন অনুষ্ঠানে অংশগ্রহণ করেছেন মোট ২২ হাজার ৫৬০ জন গ্র্যাজুয়েট। এদিন ২২ জন গবেষককে পিএইচডি এবং ১৭ জনকে এমফিল ডিগ্রি প্রদান করা হয়। এছাড়া স্নাতক ও স্নাতকোত্তর সম্পন্ন শিক্ষার্থীরা উপাচার্যের স্বাক্ষরিত সনদও গ্রহণ করবেন।

এছাড়া, সমাবর্তনে বক্তব্য রাখবেন শিক্ষা উপদেষ্টা অধ্যাপক ড. চৌধুরী রফিকুল আবরার এবং বিশ্ববিদ্যালয় মঞ্জুরি কমিশনের (ইউজিসি) চেয়ারম্যান অধ্যাপক ড. এস. এম. এ. ফায়েজ। অনুষ্ঠানে প্রধান উপদেষ্টার সফরসঙ্গী হিসেবে উপদেষ্টা মুহাম্মদ ফাওজুল কবির খানসহ অন্যান্য উপদেষ্টারাও উপস্থিত থাকবেন।

চবির সর্বশেষ সমাবর্তন অনুষ্ঠিত হয়েছিল ২০১৬ সালে। এবারের সমাবর্তনকে ঘিরে বিশ্ববিদ্যালয় প্রশাসন ব্যাপক প্রস্তুতি নিয়েছে।

এমএইচ/


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ