বৃহস্পতিবার, ১৭ সেপ্টেম্বর ২০২৬ ।। ২ আশ্বিন ১৪৩৩ ।। ৬ রবিউস সানি ১৪৪৮

শিরোনাম :
আগামীকাল হারামাইনে জুমার খুতবা দেবেন যাঁরা ইন্দোনেশিয়ার হজের অপেক্ষমাণ তালিকায় ৪ লাখ ভুল তথ্য ‘মক্কা-মদিনার নিরাপত্তা সর্বাগ্রে, মধ্যপ্রাচ্যে চাই সংলাপ ও শান্তি’ বার্মিংহামে খেলাফত মজলিসের সিরাতুন্নবী সা. কনফারেন্স অনুষ্ঠিত হুথিদের আব্রাহার অনুসারী বলে মন্তব্য সৌদি গ্র্যান্ড মুফতির মক্কায় হামলা হলে পুরো মুসলিম বিশ্ব আক্রান্ত মনে করবে: মাওলানা ফজলুর রহমান অবশেষে ইসলামি বইমেলায় স্টল পেল লিটলম্যাগ কর্নার ২০২৭ সালে কোন এয়ালাইন্স কত হাজি বহন করবে, কোটা নির্ধারণ মাদরাসায় অনাকাঙ্ক্ষিত ঘটনা প্রতিরোধে কী বলছেন চিন্তাশীল আলেমরা পশ্চিমবঙ্গে ‘ইনশাআল্লাহ’, ‘জাজাকাল্লাহ’ বলে বিপাকে পুলিশ কর্মকর্তা

নুরের ওপর হামলার নিন্দা ইউরোপ জমিয়তের

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

গণঅধিকার পরিষদের সভাপতি নুরুল হক নুরের ওপর সন্ত্রাসী হামলার তীব্র নিন্দা জানিয়েছে জমিয়তে উলামায়ে ইসলাম ইউরোপ।

সংগঠনের সভাপতি মুফতি আবদুল হান্নান, মহাসচিব মুফতি মওসুফ আহমদ, সাংগঠনিক সম্পাদক এম সাইফুর রহমান শনিবার (৩০ আগস্ট) গণমাধ্যমে পাঠানো এক যৌথ বিবৃতিতে বলেন, শান্তিপূর্ণ রাজনৈতিক পরিবেশকে অশান্ত করার এ ধরনের হামলা কোনোভাবেই গ্রহণযোগ্য নয়। আমরা এ ঘটনার সুষ্ঠু ও নিরপেক্ষ তদন্ত দাবি করছি।

নেতৃবৃন্দ বলেন, সরকারকে অবশ্যই নিরপেক্ষ আচরণ করতে হবে এবং হামলাকারীদের আইনের আওতায় আনতে হবে। ফ্যাসিবাদের দোসরদের বিরুদ্ধেও কার্যকর পদক্ষেপ গ্রহণ জরুরি।

বিবৃতিতে আরও বলা হয়, দেশে অরাজক পরিস্থিতি তৈরি হলে তার দায় সরকারকেই নিতে হবে। দেশের মানুষ বারবার অন্যায়, বৈষম্য ও স্বৈরশাসনের বিরুদ্ধে আন্দোলন করেছে— নতুন নতুন ইস্যু তৈরি করার জন্য নয়। একটার পর একটা অশান্তি সৃষ্টির নেপথ্যে কারা কাজ করছে, তা দেশবাসীর সামনে স্পষ্ট করা সরকারের দায়িত্ব।

আরএইচ/


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ