বৃহস্পতিবার, ৩০ জুলাই ২০২৬ ।। ১৫ শ্রাবণ ১৪৩৩ ।। ১৬ সফর ১৪৪৮

শিরোনাম :
শেরপুরে ভাতিজার লাঠির আঘাতে চাচির মৃত্যু ভূমিকম্প মোকাবিলায় জাতীয় টাস্কফোর্স গঠনের সিদ্ধান্ত সরোয়ার আলমগীরের দায়িত্ব পালনে বাধা নেই: অ্যার্টনি জেনারেল শাপলা চত্বরের মামলায় সাবেক মন্ত্রী লতিফ সিদ্দিকী গ্রেপ্তার ২০২৭ সালের রমজান ও ঈদুল ফিতরের সম্ভাব্য তারিখ প্রকাশ রাত ১টার মধ্যে ৬ অঞ্চলে ৬০ কিমি বেগে ঝড়ের শঙ্কা ‘বাবরি মসজিদ ভাঙা উচিত হয়নি’—এমন মত দেশদ্রোহিতা নয়: বোম্বে হাইকোর্ট যুক্তরাষ্ট্রে মসজিদ ও ইসলামি স্থাপনায় হামলা বেড়েছে ১৮৩ শতাংশ হবিগঞ্জের সংঘর্ষে উদ্বেগ, রাজনৈতিক সহাবস্থান নিশ্চিতের আহ্বান জমিয়তের মিরপুরে দেয়াল ধসে নিহতদের পরিবারকে ক্ষতিপূরণ দেওয়ার দাবি ইসলামী আন্দোলনের

এসএসসি পরীক্ষায় পুনঃনিরীক্ষণে ফেল থেকে জিপিএ-৫ পেলেন চারজন

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

এসএসসি পরীক্ষার খাতা পুনঃনিরীক্ষণের ফলাফল প্রকাশ করেছে রাজশাহী মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক শিক্ষা বোর্ড। মঙ্গলবার (১১ জন) দুপুরে বোর্ডের ওয়েবসাইটে ফল প্রকাশিত হয়। এতে ৫৭১ জন শিক্ষার্থীর ৫৮২টি বিষয়ে ফল পরিবর্তন হয়েছে।

বোর্ডের পরীক্ষা নিয়ন্ত্রক আরিফুল ইসলাম এ তথ্য নিশ্চিত করেছেন।

তিনি বলেন, গত ১২ মে এসএসসি পরীক্ষার ফল প্রকাশ হয়। এরপর বিভিন্ন স্কুলের ২২ হাজার ৮৭০ জন শিক্ষার্থী তাদের ৫৩ হাজার ১৭৪টি খাতা পুনঃনিরীক্ষণের আবেদন করে। মঙ্গলবার যাচাই-বাছাই শেষে সংশোধিত ফল প্রকাশিত হয়।

পরীক্ষা নিয়ন্ত্রক বলেন, পুনঃনিরীক্ষণে ৫৭১ জন শিক্ষার্থীর ফল পরিবর্তন হয়েছে। এরমধ্যে ৩৪ জন ফেল থেকে পাস করেছে। নতুন করে জিপিএ-৫ পেয়েছে ২৪৩ জন। এদের মধ্যে চারজন ফেল থেকে জিপিএ-৫ পেয়েছে।

অন্যান্য বোর্ডের তুলনায় রাজশাহীতে কম পরিবর্তন হয়েছে জানিয়ে তিনি বলেন, ‘এগুলো শিক্ষকদের যোগের ভুল। আসলে আমরা তাদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ার কোনো ক্ষমতা রাখি না। তাদের বেতন কর্তন বা পদোন্নতি এমনকী এমপিও স্থগিতের সুপারিশও করতে পারি না। শুধু তাদের শিক্ষা বোর্ডের কাজ থেকে বিরত রাখতে পারি। সেটি আমার করবো।’

হাআমা/

 


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ