শনিবার, ২৪ অক্টোবর ২০২৬ ।। ৮ কার্তিক ১৪৩৩ ।। ১৩ জমাদিউল আউয়াল ১৪৪৮


নতুন বাংলাদেশে কাউকে প্রশ্নের বাইরে রাখা হবে না: সারজিস আলম

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

এনসিপি উত্তরাঞ্চলের মুখ্য সংগঠক ও জামায়াতে ইসলামী নেতৃত্বাধীন ১১ দলীয় নির্বাচনী ঐক্যের শরিক দল থেকে পঞ্চগড়-১ আসনের মনোনীত প্রার্থী সারজিস আলম । ছবি: সংগৃহীত

জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) উত্তরাঞ্চলের মুখ্য সংগঠক ও জামায়াতে ইসলামী নেতৃত্বাধীন ১১ দলীয় নির্বাচনী ঐক্যের শরিক দল থেকে পঞ্চগড়-১ আসনের মনোনীত প্রার্থী সারজিস আলম বলেছেন, এটা নতুন বাংলাদেশ। এখানে কাউকে প্রশ্নের বাইরে রাখা হবে না। কাউকে নতুন করে স্বৈরাচার হতে দেওয়া হবে না।

তিনি অভিযোগ তুলে বলেন, তারেক রহমান বিএনপির পক্ষ থেকে যাদের মনোনয়ন দিয়েছেন, তাদের মধ্যে অন্তত ১৫ জন ঋণখেলাপি, যারা ব্যাংক থেকে নেওয়া টাকা আর ফেরত দেননি। ওই ১৫ জন ব্যক্তির ব্যাংক থেকে নেওয়া অর্থ হলো জনগণের টাকা। ভয়ঙ্কর বিষয় হচ্ছে, তারা সবাই মিলে প্রায় ছয় হাজার কোটি টাকা লুটপাট করেছে।

সোমবার (২ ফেব্রুয়ারি) রাতে পঞ্চগড় সদর উপজেলার সাতমেড়া ইউনিয়নের ফুলবাড়ি দ্বি-মুখী উচ্চ বিদ্যালয় মাঠে আয়োজিত নির্বাচনী সভায় তিনি এà¦