রবিবার, ১৪ জুন ২০২৬ ।। ৩১ জ্যৈষ্ঠ ১৪৩৩ ।। ২৮ জিলহজ ১৪৪৭

শিরোনাম :
নোয়াখালীতে মোটরসাইকেল নিয়ন্ত্রণ হারিয়ে ২ ভাইয়ের মৃত্যু, আহত ১ আমাকে হারাতে শত শত কোটি ব্যয় করা হয়েছে: শায়খে চরমোনাই ১০ জেলায় ঝড়-বৃষ্টির সম্ভাবনা, নদীবন্দরে সতর্কতা ট্রাম্পের দাবি রোববার শান্তি-চুক্তি, ইরান বলছে ভিন্ন কথা আস-সুন্নাহ দাওয়াহ ইনস্টিটিউটের প্রাক্তন শিক্ষার্থীদের পুনর্মিলনী ভারতের সামাজিক সম্প্রীতি হুমকির মুখে: জমিয়তে উলামায়ে হিন্দ শ্রেষ্ঠ স্বামী হিসেবে তিনি আমার কাছে অমর হয়ে থাকবেন সিলেটে এক সপ্তাহ ধরে খোঁজ মিলছে না মাদরাসা ছাত্র আফজালের ‘লক্ষাধিক ধর্মীয় শিক্ষক নিয়োগই অধিকতর যুক্তিসঙ্গত’ ‘৩২ হাজার ৫০০ প্রধান শিক্ষক নিয়োগে জট কাটাতে কাজ চলছে’

সিলেট-৬ আসনে ধানের শীষ প্রার্থীর পক্ষে কাজ করার নির্দেশ জমিয়তের

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

সিলেট-৬ (গোলাপগঞ্জ–বিয়ানীবাজার) সংসদীয় আসনের স্বতন্ত্র প্রার্থী মাওলানা মুহাম্মদ ফখরুল ইসলাম পূর্বে জমিয়তে উলামায়ে ইসলাম বাংলাদেশ-এর একজন নেতা ছিলেন। তিনি ইতোমধ্যে আনুষ্ঠানিকভাবে জমিয়তে উলামায়ে ইসলাম বাংলাদেশ থেকে পদত্যাগ করে স্বতন্ত্র প্রার্থী হিসেবে নির্বাচনে অংশগ্রহণ করেছেন। এজন্য দলের নেতাকর্মীদের ধানের শীষের প্রার্থীর পক্ষে কাজ করার নির্দেশ দিয়েছে জমিয়তে উলামায়ে ইসলাম।

সোমবার (২ ফেব্রুয়ারি) এক বিবৃতিতে দলের সিনিয়র সহ-সভাপতি ও নির্বাচন মনিটরিং সেলের আহ্বায়ক মাওলানা আবদুর রব ইউসুফী এবং সিনিয়র যুগ্ম মহাসচিব ও নির্বাচন মনিটরিং সেলের সদস্য সচিব মাওলানা বাহাউদদীন যাকারিয়া এই নির্দেশনা দেন।

তারা বলেন,দলীয় শৃঙ্খলা রক্ষা ও রাজনৈতিক সিদ্ধান্ত বাস্তবায়নের স্বার্থে জানানো যাচ্ছে যে, জমিয়তে উলামায়ে ইসলাম বাংলাদেশ বিএনপি–জমিয়ত জোট মনোনীত প্রার্থীর পক্ষে কাজ করার সিদ্ধান্ত নিয়েছে। এই সিদ্ধান্তের বাইরে গিয়ে যদি জমিয়তে উলামায়ে ইসলাম বাংলাদেশের কোনো নেতা-কর্মী বা সমর্থক স্বতন্ত্র প্রার্থী মাওলানা মুহাম্মদ ফখরুল ইসলামের পক্ষে প্রত্যক্ষ বা পরোক্ষভাবে কাজ করেন, তবে তাদের বিরুদ্ধে দলীয় গঠনতন্ত্র অনুযায়ী কঠোর সাংগঠনিক ব্যবস্থা গ্রহণ করা হবে।

নেতৃদ্বয় দলীয় সকল স্তরের নেতা-কর্মীদের প্রতি অনুরোধ জানিয়ে বলেন,দলীয় সিদ্ধান্ত ও শৃঙ্খলা মেনে চলুন এবং বিএনপি–জমিয়ত জোট মনোনীত প্রার্থীর বিজয় নিশ্চিত করতে ঐক্যবদ্ধভাবে কাজ করুন।

এনএইচ/


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ