রবিবার, ২৯ নভেম্বর ২০২৬ ।। ১৪ অগ্রহায়ণ ১৪৩৩ ।। ১৯ জমাদিউস সানি ১৪৪৮

শিরোনাম :
জাতীয় ওলামা পরিষদের ময়মনসিংহ জেলা ও মহানগর কমিটি গঠন শাপলা চত্বরের ঘটনায় প্রকৃত অপরাধীদের বিচারের আওতায় আনা হবে: ধর্মমন্ত্রী ‘জুলাই কেন আমাদের লড়াই’ বইয়ের রিভিউ প্রতিযোগিতার পুরস্কার বিতরণ অনুষ্ঠিত গহরপুর জামিয়ার ১০ সালা দস্তারবন্দি সম্মেলন বৃহস্পতিবার, ব্যাপক প্রস্তুতি আনন্দমুখর পরিবেশে শুরু নূরানী বোর্ডের ২০তম সমাপনী পরীক্ষা মারকাযুল ফুরকানের ৪৫ জন শিশুর কুরআনের সবক গ্রহণ আটকের পর মাওলানা ফজলুর রহমানের ছেলেকে ছেড়ে দিয়েছে পুলিশ ডেঙ্গু আক্রান্ত হয়ে আরও ৩ জনের মৃত্যু আলিম সাপ্লিমেন্টারি পরীক্ষা: কেন্দ্রের কর্মকর্তাদের জন্য ২৫ নির্দেশনা ফ্যাসিবাদ ও দেশব্যাপী নৈরাজ্যের বিরুদ্ধে হেফাজতের বিক্ষোভ

বাংলাদেশ খেলাফত মজলিস মিরপুর জোনের বৈঠক অনুষ্ঠিত

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

বাংলাদেশ খেলাফত মজলিস মিরপুর জোনের উদ্যোগে ‘মাসিক জোন বৈঠক’ বুধবার (৯ জুলাই) মিরপুরস্থ মাদরাসাতুল কুরআন লিল-বানাত মিলনায়তনে অনুষ্ঠিত হয়।

ঢাকা মহানগর উত্তরের সহ-সভাপতি মুফতি রুহুল আমিনের সভাপতিত্বে এবং ঢাকা মহানগর উত্তরের সহসভাপতি ও মিরপুর জোনের তত্ত্বাবধায়ক মাওলানা কামাল উদ্দিন ফারুকীর পরিচালনায় অনুষ্ঠিত বৈঠকে অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশ খেলাফত মজলিস ঢাকা মহানগর উত্তরের সাধারণ সম্পাদক মুর্শিদুল আলম সিদ্দিক এবং সহ-সাধারণ সম্পাদক মাওলানা মুহাম্মাদ আব্দুল্লাহ নাটোরী, মাওলানা সাঈদ আহমদ ও নির্বাহী সদস্য, ভাষানটেক থানা সভাপতি মাওলানা ওবাইদুল্লাহ যুব মজলিস ঢাকা মহানগর উত্তরের প্রচার-প্রকাশনা সম্পাদক মাওলানা এম এইচ খোকন।

সভায় আরও উপস্থিত ছিলেন রুপনগর থানার সভাপতি মাওলানা শুয়াইব আহমদ, শাহ আলী থানার সভাপতি মাওলানা সাইফুল ইসলাম বিনয়ী, ভাষানটেক থানার সাংগঠনিক সম্পাদক মাওলানা ইলিয়াস মাহদী, রুপনগর থানার বাইতুল মাল সম্পাদক মাওলানা মিজানুর রহমান, দারুস সালাম থানার প্রতিনিধি মাওলানা আবদুল্লাহ আল হাদি, মাওলানা মাহবুবুর রহমান কাসেমী।

বৈঠকে সাংগঠনের নিয়মতান্ত্রিক কার্যক্রম বাস্তবায়ন করা, জোনের আওতাধীন থানা ও ওয়ার্ড শাখাগুলো গঠন সম্পন্ন করা, দাওয়াতি তৎপরতা জোরদারকরণ এবং আসন্ন কেন্দ্র ঘোষিত কর্মসূচিগুলো সফলভাবে বাস্তবায়নের বিষয়ে আলোচনা হয়।

আরএইচ/


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ