শনিবার, ১৮ জুলাই ২০২৬ ।। ৩ শ্রাবণ ১৪৩৩ ।। ৪ সফর ১৪৪৮

শিরোনাম :
৭.৪ মাত্রার শক্তিশালী ভূমিকম্পে কাঁপল মেক্সিকো, সুনামির সতর্কতা শেখ হাসিনাকে প্রত্যর্পণের অনুরোধ খতিয়ে দেখা হচ্ছে: ভারত উত্তরাঞ্চলের ৫ জেলায় বন্যার শঙ্কা কুরআনের পথে চললেই বদলে যাবে দেশ: আল্লামা সাজ্জাদ নোমানী মসজিদের ভেতরে বিএনপি, বারান্দায় জামায়াতের জুমা আদায়! মাদক প্রতিরোধে চাহিদা ও যোগান—উভয়ই নির্মূল করতে হবে: পীর সাহেব চরমোনাই অপরিকল্পিত নগরায়ণ থেকে নগরবাসীকে মুক্তি দিন: ইসলামী আন্দোলন কওমি শিক্ষার্থীদের উচ্চশিক্ষায় নিরাপদ পথ নিশ্চিত করুন বিকেএমের স্থায়ী স্বেচ্ছাসেবকদের বিশেষ প্রশিক্ষণ সভা অনুষ্ঠিত ‘দুর্দিন এলে আবারও মুসলিম লীগের মাওলানা ফজলুর রহমানের সহযোগিতা লাগবে’

মাদারীপুরে মডেল মসজিদ দ্রুত উদ্বোধনের দাবি মুসল্লিদের

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

মাদারীপুর ১৫ কোটি টাকা ব্যয়ে ৪ তলা বিশিষ্ট জেলা সদর মডেল জামে মসজিদ নির্মাণ করা হলেও উদ্বোধন হচ্ছে না। মডেল মসজিদটি দ্রুত উদ্বোধনের দাবিতে সংবাদ সম্মেলন অনুষ্ঠিত হয়েছে। সোমবার (৭ জুলাই) সকালে শহরের ডিসিব্রিজ এলাকায় ধর্মপ্রাণ মুসল্লিরা এই সংবাদ সম্মেলনের আয়োজন করেন।

সংবাদ সম্মেলনে দাবি করা হয়, দেশের বিভিন্ন স্থানে মডেল মসজিদ উদ্বোধন হলেও মাদারীপুর জেলা সদর মডেল জামে মসজিদটি উদ্বোধন হচ্ছে না। এজন্য গণপূর্ত বিভাগ, ইসলামিক ফাউন্ডেশন ও ধর্ম মন্ত্রনালয়ের কর্মকর্তাদের দায়িত্ব অবহেলাকে দায়ী করছেন তারা। মসজিদ উদ্বোধন না হওয়ায় অস্থায়ী একটি টিনশেট ঘরে দীর্ঘদিন ধরে মুসল্লিদের নামাজ পড়তে বিড়ম্বনা পোহাতে হয়। পাশাপাশি টয়লেট-বাথরুম না থাকায় দুর্ভোগ বাড়ে আরো।

এজন্য মুসল্লিদের কথা চিন্তা করে দ্রুত এটি উদ্বোধনের দাবি জানানো হয়। আর মসজিদটিতে নতুন করে ইমাম, মোয়াজ্জিন, খাদেম ও নৈশপ্রহরী নিয়োগের দাবিও জানানো হয় সংবাদ সম্মেলনে। এ সময় স্থানীয় বাসিন্দা কেএম তোফাজ্জল হোসেন সান্টু, ফিরোজ শিকদার, রাজন মাহমুদ, গোলম মোস্তফা, ওবায়াদুল হক বাদলসহ অনেকেই উপস্থিত ছিলেন।


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ