শনিবার, ১৮ জুলাই ২০২৬ ।। ৩ শ্রাবণ ১৪৩৩ ।। ৪ সফর ১৪৪৮

শিরোনাম :
৭.৪ মাত্রার শক্তিশালী ভূমিকম্পে কাঁপল মেক্সিকো, সুনামির সতর্কতা শেখ হাসিনাকে প্রত্যর্পণের অনুরোধ খতিয়ে দেখা হচ্ছে: ভারত উত্তরাঞ্চলের ৫ জেলায় বন্যার শঙ্কা কুরআনের পথে চললেই বদলে যাবে দেশ: আল্লামা সাজ্জাদ নোমানী মসজিদের ভেতরে বিএনপি, বারান্দায় জামায়াতের জুমা আদায়! মাদক প্রতিরোধে চাহিদা ও যোগান—উভয়ই নির্মূল করতে হবে: পীর সাহেব চরমোনাই অপরিকল্পিত নগরায়ণ থেকে নগরবাসীকে মুক্তি দিন: ইসলামী আন্দোলন কওমি শিক্ষার্থীদের উচ্চশিক্ষায় নিরাপদ পথ নিশ্চিত করুন বিকেএমের স্থায়ী স্বেচ্ছাসেবকদের বিশেষ প্রশিক্ষণ সভা অনুষ্ঠিত ‘দুর্দিন এলে আবারও মুসলিম লীগের মাওলানা ফজলুর রহমানের সহযোগিতা লাগবে’

মাদরাসার সহকারী অধ্যাপকের প্রাণ গেল সড়কে


নিউজ ডেস্ক

নিউজ ডেস্ক
শেয়ার
ফাইল ছবি

কক্সবাজারে সড়ক দুর্ঘটনায় সিএনজিচালিত অটোরিকশার এক যাত্রী নিহত হয়েছেন। তার নাম আবদুল মান্নান। তিনি পেকুয়া উপজেলার উজানটিয়া এএস আলিম মাদরাসার সহকারী অধ্যাপক।

বৃহস্পতিবার (৩ জুলাই) রাত সাড়ে ১০টার দিকে চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে যাওয়ার পথে তার মৃত্যু হয়। এর আগে সন্ধ্যায় চকরিয়া উপজেলার বরইতলী ইউনিয়নের বুড়ির দোকান এলাকায় এ দুর্ঘটনা ঘটে।

আবদুল মান্নানের বাড়ি কক্সবাজার সদর উপজেলার চৌফলদণ্ডী ইউনিয়নে। একই দুর্ঘটনায় আবদুল মান্নানের স্ত্রী, এক শিশুসন্তান ও অটোরিকশার চালক আহত হয়েছেন। তাদের চট্টগ্রামের একটি বেসরকারি হাসপাতালে ভর্তি করা হয়েছে।

দুর্ঘটনায় আবদুল মান্নানের মৃত্যুর বিষয়টি নিশ্চিত করেছেন বরইতলী ইউনিয়ন পরিষদের (ইউপি) চেয়ারম্যান মোহাম্মদ ছালেকুজ্জামান। তিনি বলেন, দুর্ঘটনার পর অটোরিকশার মালিকের সঙ্গে কথা হয়েছে। তাকে নিহত ব্যক্তির পরিবারের সঙ্গে যোগাযোগ এবং আহত ব্যক্তিদের চিকিৎসায় প্রয়োজনীয় সহযোগিতা করতে বলা হয়েছে।

উজানটিয়া এএস আলিম মাদরাসার পরিচালনা কমিটির সাবেক সভাপতি মীর মোহাম্মদ আকরাম হোছাইন বলেন, অটোরিকশা চালকের অদক্ষতা ও বেপরোয়া গতির কারণে পুরো পরিবারটি দুর্ঘটনায় পতিত হয়েছে। একজন শিক্ষকের প্রাণ গেছে। তার স্ত্রী-সন্তান আহত হয়েছেন।

এমএম/


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ