বুধবার, ১৬ সেপ্টেম্বর ২০২৬ ।। ১ আশ্বিন ১৪৩৩ ।। ৫ রবিউস সানি ১৪৪৮

শিরোনাম :
মক্কাকে লক্ষ্য করে ড্রোন হামলার চেষ্টায় বাংলাদেশের নিন্দা ফতোয়া ও আত্মশুদ্ধির ময়দানে মুফতি সাঈদ আহমদ রহ. সৌদিতে ১৩০০ বছরের পুরনো মসজিদের সন্ধান, দেয়ালে নবীজির নাম মক্কার নিরাপত্তা ও পবিত্রতার প্রতি হুমকি গ্রহণযোগ্য নয়: জমিয়ত ‘রাষ্ট্রপরিচালনার ক্ষেত্রে জনপ্রত্যাশা, স্বচ্ছতা ও জবাবদিহিতাকে প্রাধান্য দিচ্ছে সরকার’  দাওরায়ে হাদিসের মেধাবৃত্তির অর্থ বোর্ডে পাঠিয়েছে আল-হাইআতুল উলয়া স্পিকারের সঙ্গে জার্মানির রাষ্ট্রদূতের সৌজন্য সাক্ষাৎ অপরাধের ধরন বদলালেও পুলিশের আধুনিকায়ন সম্ভব হয়নি: স্বরাষ্ট্রমন্ত্রী সম্পত্তি হস্তান্তর আইন নিয়ে আইনমন্ত্রীর সঙ্গে আলেম প্রতিনিধিদের মতবিনিময় সন্ধ্যার মধ্যে ৪ অঞ্চলে ৬০ কিমি বেগে ঝড়ের শঙ্কা

মসজিদের ৩৪ লাখ টাকা আত্মসাতের অভিযোগ

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

টাঙ্গাইলের ভূঞাপুর কেন্দ্রীয় জামে মসজিদের ৩৪ লাখ টাকা আত্মসাতের অভিযোগ উঠেছে মসজিদ কমিটির সাধারণ সম্পাদক মনোয়ার ইসলাম মনোর বিরুদ্ধে। এ ব্যাপারে উপজেলা নির্বাহী অফিসার ও ভূঞাপুর থানায় মৌখিক অভিযোগ করেছেন মসজিদ কমিটি।

এলাকাবাসী জানায়, প্রায় ৪ বছর আগে ভূঞাপুর উপজেলা আওয়ামী লীগের সভাপতি ও সাবেক পৌর মেয়র বীর মুক্তিযোদ্ধা মাসুদুল হক মাসুদকে সভাপতি ও ফলদা শেহাব উদ্দিন কলেজের সহকারী অধ্যাপক (অব.) মনোয়ার ইসলাম মনোকে সাধারণ সম্পাদক করে কমিটি করা হয়। গত ৫ আগস্ট সরকার পতনের পর মসজিদের সভাপতি মাসুদুল হক মাসুদ আত্মগোপনে চলে গেলে কমিটির সহ-সভাপতি নুরুজ্জামান চকদারকে ভারপ্রাপ্ত সভাপতি করা হয়। এরপর কমিটি মসজিদের আয়-ব্যয়ের হিসাবের জন্য সম্পাদক মনোকে একাধিকার মিটিং আহ্বান করার কথা বললেও তিনি মিটিং ডাকতে গড়িমসি করে। পরে কমিটির সদস্যদের চাপে বাধ্য হন মিটিং ডাকতে। কমিটি ৩৪ লাখ টাকার হিসাবে গড়মিল এবং মসজিদের ব্যাংক হিসাবেও টাকা দেখাতে পারেনি। অর্থ আত্মসাতের বিষয়ে ইউএনও এবং থানায় মৌখিকভাবে অভিযোগ দেয় কমিটি।

এ বিষয়ে সম্পাদক মনোয়ার ইসলাম মনো জানান, সভাপতি আত্মগোপনে থাকায় আমার উপরে দায় চাপানো হচ্ছে। তারপরেও অডিট কমিটি যে সিদ্ধান্ত দেবে সেটা আমি মেনে নেব।

ভারপ্রাপ্ত সভাপতি নুরুজ্জামান চকদার বলেন, সম্পাদক মনোয়ার ইসলাম মনো ভুয়া-বিল ভাউচার ও নয়ছয় করে মসজিদের টাকা আত্মসাৎ করেছে, কোনো হিসাব দেননি। এ বিষয়ে নতুন করে পাঁচ সদস্যের অডিট কমিটি করা হয়েছে। অডিটে ৩৪ লাখ টাকার বেশি গড়মিলের সত্যতা পাওয়া যায়।

উপজেলা নির্বাহী অফিসার মো. আবু আবদুল্লাহ খান বলেন, বিষয়টি শুনেছি, লিখিত অভিযোগ পাইনি।

এমএইচ/


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ