বুধবার, ১৬ সেপ্টেম্বর ২০২৬ ।। ১ আশ্বিন ১৪৩৩ ।। ৫ রবিউস সানি ১৪৪৮

শিরোনাম :
মক্কাকে লক্ষ্য করে ড্রোন হামলার চেষ্টায় বাংলাদেশের নিন্দা ফতোয়া ও আত্মশুদ্ধির ময়দানে মুফতি সাঈদ আহমদ রহ. সৌদিতে ১৩০০ বছরের পুরনো মসজিদের সন্ধান, দেয়ালে নবীজির নাম মক্কার নিরাপত্তা ও পবিত্রতার প্রতি হুমকি গ্রহণযোগ্য নয়: জমিয়ত ‘রাষ্ট্রপরিচালনার ক্ষেত্রে জনপ্রত্যাশা, স্বচ্ছতা ও জবাবদিহিতাকে প্রাধান্য দিচ্ছে সরকার’  দাওরায়ে হাদিসের মেধাবৃত্তির অর্থ বোর্ডে পাঠিয়েছে আল-হাইআতুল উলয়া স্পিকারের সঙ্গে জার্মানির রাষ্ট্রদূতের সৌজন্য সাক্ষাৎ অপরাধের ধরন বদলালেও পুলিশের আধুনিকায়ন সম্ভব হয়নি: স্বরাষ্ট্রমন্ত্রী সম্পত্তি হস্তান্তর আইন নিয়ে আইনমন্ত্রীর সঙ্গে আলেম প্রতিনিধিদের মতবিনিময় সন্ধ্যার মধ্যে ৪ অঞ্চলে ৬০ কিমি বেগে ঝড়ের শঙ্কা

নারায়ণগঞ্জে ড্রেন থেকে বস্তাবন্দি যুবকের লাশ উদ্ধার


নিউজ ডেস্ক

নিউজ ডেস্ক
শেয়ার
ছবি: সংগৃহীত

নারায়ণগঞ্জের ফতুল্লায় সড়কের পাশের একটি ড্রেনে জনি সরকার (২৫) নামে এক যুবকের বস্তাবন্দি মরদেহ উদ্ধার করেছে পুলিশ। মঙ্গলবার (১৭ জুন) দুপুরে পূর্ব শিহাচর লালখাঁ এলাকা থেকে মরদেহটি উদ্ধার করা হয়।

নিহত জনি সরকার সিলেটের জামালগঞ্জ থানার বিষ্ণপুর গ্রামের বাসিন্দা; তিনি করুনা সরকারের ছেলে।

স্থানীয়রা জানান, সকালে কর্মস্থলে যাওয়ার সময় ড্রেনের মধ্যে একটি বস্তা থেকে বের হওয়া মানুষের পা দেখে সন্দেহ হলে তারা পুলিশকে খবর দেন। পরে পুলিশ এসে বস্তাটি উদ্ধার করে। বস্তার ভেতরে হাত-পা বাঁধা অবস্থায় জনির মরদেহ পাওয়া যায়।

ময়নাতদন্তের জন্য মরদেহ নারায়ণগঞ্জ জেনারেল হাসপাতালে পাঠানো হয়েছে।

জনির বাবা করুনা সরকার জানান, তিনি ফতুল্লার খান সাহেব ওসমান আলী ক্রিকেট স্টেডিয়ামে নৈশপ্রহরীর কাজ করেন। স্ত্রী, দুই মেয়ে ও একমাত্র ছেলে জনিকে নিয়ে পূর্ব শিহাচর লালখাঁ এলাকায় একটি বাড়িতে ভাড়া থাকতেন। সোমবার (১৬ জুন) রাত ৯টার পর থেকে জনিকে খুঁজে পাওয়া যাচ্ছিল না। সকালে ড্রেনে মরদেহের খবর পেয়ে গিয়ে শনাক্ত করেন তিনি।

ফতুল্লা মডেল থানার পরিদর্শক (তদন্ত) আনোয়ার হোসেন জানান, মরদেহে মুখে ও শরীরে আঘাতের চিহ্ন রয়েছে। প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে, জনিকে হত্যা করা হয়েছে। ময়নাতদন্তের প্রতিবেদন পেলে বিস্তারিত জানা যাবে। ঘটনার সঙ্গে জড়িতদের শনাক্তে কাজ চলছে।

এসএকে/


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ