রবিবার, ২৯ নভেম্বর ২০২৬ ।। ১৪ অগ্রহায়ণ ১৪৩৩ ।। ১৯ জমাদিউস সানি ১৪৪৮

শিরোনাম :
মসজিদুল হারামে বিশেষ জুতার ব্যাগের ব্যবস্থা, মিলছে প্রবেশপথে জাতীয় ওলামা পরিষদের ময়মনসিংহ জেলা ও মহানগর কমিটি গঠন শাপলা চত্বরের ঘটনায় প্রকৃত অপরাধীদের বিচারের আওতায় আনা হবে: ধর্মমন্ত্রী ‘জুলাই কেন আমাদের লড়াই’ বইয়ের রিভিউ প্রতিযোগিতার পুরস্কার বিতরণ অনুষ্ঠিত গহরপুর জামিয়ার ১০ সালা দস্তারবন্দি সম্মেলন বৃহস্পতিবার, ব্যাপক প্রস্তুতি আনন্দমুখর পরিবেশে শুরু নূরানী বোর্ডের ২০তম সমাপনী পরীক্ষা মারকাযুল ফুরকানের ৪৫ জন শিশুর কুরআনের সবক গ্রহণ আটকের পর মাওলানা ফজলুর রহমানের ছেলেকে ছেড়ে দিয়েছে পুলিশ ডেঙ্গু আক্রান্ত হয়ে আরও ৩ জনের মৃত্যু আলিম সাপ্লিমেন্টারি পরীক্ষা: কেন্দ্রের কর্মকর্তাদের জন্য ২৫ নির্দেশনা

নারী সংস্কার কমিশনের বিতর্কিত প্রতিবেদন নিয়ে কুমিল্লার রাণীর বাজার মাদরাসায় সেমিনার


নিউজ ডেস্ক

নিউজ ডেস্ক
শেয়ার
ছবি: সংগৃহীত

জামিয়া রশীদিয়া আযীযুল উলুম, রাণীর বাজার মাদরাসায় নারী সংস্কার কমিশনের কুরআন-হাদিসবিরোধী প্রতিবেদনের পর্যালোচনামূলক একটি সেমিনার অনুষ্ঠিত হতে যাচ্ছে।

আগামী ১ জুন সেখানে অনুষ্ঠিত হবে ‘নারী সংস্কার কমিশনের প্রতিবেদন: ইসলাম, নারীসমাজ ও উম্মাহর করণীয়’ শীর্ষক সেমিনার।

সেমিনারে আলোচনা করবেন লেখক ও গবেষক মাওলানা শরীফ মুহাম্মদ, বিশিষ্ট ইসলামী চিন্তাবিদ, লেখক ও গবেষক মুসা আল হাফিজ। 

এছারাও বক্তব্য রাখবেন ইন্ডিপেন্ডেন্ট ইউনিভার্সিটির স্কুল অব এনভায়রনমেন্ট অ্যান্ড লাইফ সায়েন্স বিভাগের অধ্যাপক ড. মুহাম্মদ সারওয়ার হোসেন।

সেমিনারে সভাপতিত্ব করবেন জামিয়া রশীদিয়া আযীযুল উলুমের মুহতামিম হাফেজ মাওলানা মুনীর হোসাইন এবং সঞ্চালনা করবেন মাদরাসার নাজিমে তালিমাত ও প্রধান মুফতী শুয়াইব আমিন কাসেমী।

এসএকে/


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ