বৃহস্পতিবার, ১৭ সেপ্টেম্বর ২০২৬ ।। ১ আশ্বিন ১৪৩৩ ।। ৬ রবিউস সানি ১৪৪৮

শিরোনাম :
মাদরাসায় অনাকাঙ্ক্ষিত ঘটনা প্রতিরোধে কী বলছেন চিন্তাশীল আলেমরা পশ্চিমবঙ্গে ‘ইনশাআল্লাহ’, ‘জাজাকাল্লাহ’ বলে বিপাকে পুলিশ কর্মকর্তা কুমিল্লা আইনজীবী সমিতিতে ইসলামী আইনজীবী পরিষদের মতবিনিময় চামড়া শিল্পে ইতালির বিনিয়োগ ও অংশীদারত্ব বাড়ানোর উদ্যোগ পশ্চিমবঙ্গে মধ্যরাতে ধরে নিয়ে যাওয়া হচ্ছে বাংলাভাষী মুসলিমদের! হারামাইনের নিরাপত্তা সব রাজনৈতিক বিরোধের ঊর্ধ্বে: পীর সাহেব চরমোনাই মক্কাকে লক্ষ্য করে ড্রোন হামলার চেষ্টায় বাংলাদেশের নিন্দা ফতোয়া ও আত্মশুদ্ধির ময়দানে মুফতি সাঈদ আহমদ রহ. সৌদিতে ১৩০০ বছরের পুরনো মসজিদের সন্ধান, দেয়ালে নবীজির নাম মক্কার নিরাপত্তা ও পবিত্রতার প্রতি হুমকি গ্রহণযোগ্য নয়: জমিয়ত

ফটিকছড়িতে ‘শহীদ ইকবাল’ স্মরণে আলোচনা সভা

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

নুরুল কবির আরমান
খাগড়াছড়ি  প্রতিনিধি।।

চট্টগ্রাম ফটিকছড়ির কৃতি সন্তান শহীদ এম ইকবাল বিন ইয়াকুব রহ. এর এর জীবন, কর্ম ও অবদান শীর্ষক আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।

সোমবার (২০জানুয়ারি)বিকালে ফটিকছড়ি পৌরসভাস্থ সানমুন কনভেনশন হলে শহীদ এম. ইকবাল বিন ইয়াকুব স্মৃতি সংসদ ও আল্লামা ইয়াকুব রহ. ফাউন্ডেশন এর উদ্যোগ পবিত্র কুরআন তেলাওয়াতের মাধ্যমে এই সভা শুরু হয়।

ফাউন্ডেশনের চেয়ারম্যান  মাওলানা আশরাফ বিন ইয়াআকুব এর সভাপতিত্বে ও সাংবাদিক মাওলানা আসগর সালেহী'র সঞ্চালনায় অনুষ্ঠিত সভায় আলোচনায় অংশগ্রহণ করেন বিশিষ্ট রাজনীতিবি মাওলানা আব্দুর  রহিম ইসলামাবাদী, মাওলানা আতাউল্লাহ বাবুনগরী,মাওলানা শেখ শাহাজাহান ইসলামাবাদী, মাওলানা নোমান  আল-আজহারী,  মাওলানা মহিউদ্দিন, মাওলানা হাফেজ আলী আকবর, মাওলানা নিজামুদ্দিন, ইসমাইল কাসেমী, মুহিবুল্লাহ আমিনী,  মাওলানা হাবিবুল্লাহ, মাওলানা আব্দুল আজিজ, মাওলানা হাফেজ মোহাম্মদ ইসলামাবাদী প্রমুখ।

সভায় বক্তাগণ বলেন, শহীদ ইকবাল বিন ইয়াকুব ইসলামী আন্দোলনের নিবেদিত প্রাণ ছিলেন। যেখানেই অন্যায় দেখতেন, তিনি অত্যান্ত সাহসিকতার সাথে তার প্রতিবাদ করতেন। ইসলামী আন্দোলনের এই নেতাকে  ইসলাম বিদ্বেষী অপশক্তি মর্মান্তিকভাবে শহীদ করে। দীর্ঘদিন পেরিয়ে গেল খুনিরা আজো গ্রেপ্তার হয়নি। অবিলম্বে খুনিদের দ্রুত গ্রেফতার করে দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানান বক্তাগণ।

পরে শহীদ ইকবাল বিন ইয়াকুবের আত্মার মাগফিরাত কামনা করে দোয়া ও মোনাজাত পরিচালনা করেন বাবুনগর মাদ্রাসা সিনিয়র মহাদ্দিস মাওলানা হাফেজ শোয়াইব।

কেএল/


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ