শনিবার, ২২ আগস্ট ২০২৬ ।। ৭ ভাদ্র ১৪৩৩ ।। ৯ রবিউল আউয়াল ১৪৪৮

শিরোনাম :
কুরআন উপহার পেয়ে জার্মান নাগরিকের ইসলাম গ্রহণ মহারাষ্ট্রের নতুন আইনে আপত্তি মাওলানা মাহমুদ মাদানীর এক হতে না পারার খেসারত কি দিচ্ছে হেফাজত-জমিয়ত? আল-আমিন— সবার বিশ্বাসের মানুষ নতুন রাষ্ট্রপতি মির্জা ফখরুলের কাছে হেফাজতের প্রত্যাশা জনপ্রত্যাশাকে গুরুত্ব দিয়ে রাষ্ট্র পরিচালনা করুন: পীর সাহেব চরমোনাই রাষ্ট্রপতির শপথ অনুষ্ঠানে তেলাওয়াত করা আয়াতের বার্তা কী? ব্যাঙের ছাতার মতো গড়ে ওঠা ক্লিনিক বন্ধে কঠোর ব্যবস্থা নেওয়া হচ্ছে: স্বাস্থ্যমন্ত্রী শিক্ষা খাতে জিডিপির ৫ শতাংশ বরাদ্দের পরিকল্পনা সরকারের: আমির খসরু দেশের ২৩তম রাষ্ট্রপতি হিসেবে শপথ নিলেন মির্জা ফখরুল

কওমি তরুণদের নেতৃত্বে বাংলাদেশ গ্রীন পার্টির আত্মপ্রকাশ

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

‘বিসমিল্লাহ’ শীর্ষক এক সংক্ষিপ্ত ও অনাড়ম্বর আয়োজনের মধ্য দিয়ে আত্মপ্রকাশ করেছে নতুন রাজনৈতিক দল ‘বাংলাদেশ গ্রীন পার্টি’। এর নেতৃত্বে রয়েছেন কওমি তরুণরা।

সোমবার (২ ফেব্রুয়ারি) রাজধানীর একটি রুফটপ রেস্টুরেন্টে আয়োজিত এ অনুষ্ঠানে দলটির নাম ও স্লোগান আনুষ্ঠানিকভাবে ঘোষণা করা হয়।

অনুষ্ঠানে দলের আহ্বায়ক রিদওয়ান হাসান বাংলাদেশ গ্রীন পার্টির নাম ঘোষণা করেন এবং স্লোগান হিসেবে তুলে ধরেন— ‘ইনসাফ ও প্রকৃতির পাহারাদার’। তিনি বলেন, এই উদ্যোগ কোনো হঠাৎ রাজনৈতিক ঘোষণা নয়; বরং ইনসাফভিত্তিক ও পরিবেশবান্ধব রাজনীতির প্রয়োজন থেকেই এই যাত্রা। জুলাই গণঅভ্যুত্থানে নেতৃত্ব দেওয়া তরুণ কওমি আলেম ও শিক্ষার্থীদের নেতৃত্বে আগামীর তরুণ প্রজন্মকে রাজনৈতিকভাবে সচেতন, সংগঠিত ও কর্মমুখর করার লক্ষ্য নিয়ে যাত্রা শুরু করেছে বাংলাদেশ গ্রীন পার্টি। তিনি আরও জানান, আপাতত পূর্ণাঙ্গ কমিটি ঘোষণা করা হচ্ছে না; আগামী তিন থেকে ছয় মাস হবে সংগঠন গড়ে তোলার প্রস্তুতি পর্ব।

দলের সদস্য সচিব সালাহউদ্দীন জাহাঙ্গীর অনুষ্ঠানে ভবিষ্যৎ কর্মসূচির রূপরেখা তুলে ধরেন। তিনি জানান, বাংলাদেশ গ্রীন পার্টি মূলত বাংলাদেশের কওমি মাদরাসা থেকে ওঠে আসা একদল তরুণের রাজনৈতিক প্রয়াস। যারা মুক্তিযুদ্ধে অর্জিত বাংলাদেশের সার্বভৌমত্ব এবং জুলাইয়ে অর্জিত বৈষম্যহীন ও আধুনিক রাষ্ট্র বিনির্মাণের চেতনায় বিশ্বাসী। রাজনীতিকে সাধারণ মানুষের কাছাকাছি নিয়ে যেতে মূল সংগঠন কাঠামো হবে থানা কমিটি। দলটির সদস্য হতে আগ্রহীদের জন্য থানা কমিটির সদস্য হওয়ার গুগল ফরম উন্মোচন করা হয়। তিনি স্পষ্ট করেন, দলটিতে কোনো পদ পাওয়ার আবেদন নয়, কাজের আগ্রহ ও দায়বদ্ধতার ভিত্তিতেই অগ্রসর হওয়ার সুযোগ থাকবে। কেন্দ্রীয় বা অন্যান্য কমিটিতে অন্তর্ভুক্তি হবে কাজের মূল্যায়ন ও সাক্ষাৎকারের মাধ্যমে।

অনুষ্ঠানে জানানো হয়, দলের আহ্বায়ক যাত্রাবাড়ী থানা কমিটির সদস্য হিসেবে এবং সদস্য সচিব ধামরাই থানা কমিটির সদস্য হিসেবে দায়িত্ব পালন করবেন। একইসঙ্গে তাঁরা কেন্দ্রীয় আহ্বায়ক কমিটি গঠনের দায়িত্ব গ্রহণ করেছেন।

আয়োজকরা জানান, এই যাত্রা কোনো প্রদর্শনীর রাজনীতি নয়; ধাপে ধাপে সংগঠন গড়ে তোলার একটি সচেতন উদ্যোগ। কেবলই মিছিল-মিটিং বা রাজনৈতিক শো-ডাউন গ্রীন পার্টির মূল লক্ষ্য নয়। আগামীর তরুণদের প্রযুক্তিনির্ভর বাংলাদেশ উপহার দেওয়া এবং কর্মমুখর করাও হবে দলটির অন্যতম লক্ষ্য।

বাংলাদেশ গ্রীন পার্টির পক্ষ থেকে জানানো হয়, শিগগিরই দলটির পরবর্তী কর্মসূচি ও সাংগঠনিক আপডেট প্রকাশ করা হবে।

এনএইচ/


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ