বুধবার, ২৫ মার্চ ২০২৬ ।। ১১ চৈত্র ১৪৩২ ।। ৬ শাওয়াল ১৪৪৭

শিরোনাম :
বিদ্যুৎ ও জ্বালানি সাশ্রয়ে সব মাদরাসাকে কৃচ্ছ্রতা সাধনের নির্দেশ বৃহস্পতিবার সাইনবোর্ড মাদরাসায় বয়ান করবেন মাওলানা ইবরাহীম আফ্রিকী ওমরা শেষে দ্রুত সৌদি আরব ছাড়ার নির্দেশ সাফল্যের রহস্য কী? করাচি থেকে যা বললেন দাওরায় প্রথম স্থান অধিকারী খালেদ ২ লাখ শিক্ষার্থীকে বিনামূল্যে স্কুল ড্রেস-কেডস বিতরণ করা হবে আলেম লেখক-সংগঠক কাজী সিকান্দার আর নেই আল হাইআতুল উলয়ায় অংশগ্রহণের ২য় বছরেই রওজাতুল জান্নাত মহিলা মাদরাসার সাফল্য প্রতিষ্ঠার প্রথম বছরেই বেফাকে মাদরাসা শামসুল উলূমের সাফল্য যাত্রাবাড়ী মাদরাসায় ভর্তি শুরু আগামীকাল আল হাইআতুল উলইয়ায় জামিআ রাব্বানিয়ার অসাধারণ ফলাফল

টঙ্গীতে নিসিদ্ধ পলিথিন কারখানা সিলগালা, দুই লক্ষ টাকা জরিমানা

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

গাজীপুরের টঙ্গীতে নিষিদ্ধ পলিথিন উৎপাদন ও মজুদের অপরাধে একটি কারখানা বন্ধ করে দিয়েছে পরিবেশ অধিদপ্তর। এসময় বিপুল পরিমাণ পলিথিন ও পলিথিন তৈরির কাঁচামাল জব্দ এবং কারখানা মালিককে নগদ ২ লাখ টাকা জরিমানা করা হয়েছে।

গতকাল মঙ্গলবার (২১ জানুয়ারি) টঙ্গীর তিলারগাতী শিংবাড়ী এলাকায় এ অভিযান পরিচালনা করা হয়। পরিবেশ দূষণবিরোধী অভিযান ও পরিবেশ সংরক্ষণ কার্যক্রমের অংশ হিসেবে পরিবেশ অধিদপ্তর ঢাকা সদর দপ্তরের ঢাকার মনিটরিং অ্যান্ড এনফোর্সমেন্ট উইংয়ের নির্বাহী ম্যাজিস্ট্রেট রেজওয়ান-উল- ইসলাম মঙ্গলবার দুপুরে এ অভিযান পরিচালনা করেন।

গাজীপুর জেলা পরিবেশ অধিদপ্তরের উপ-পরিচালক আরেফিন বাদল বলেন, নিষিদ্ধ ঘোষিত পলিথিন উৎপাদনের অপরাধে এমএইচটি ট্রেডার্সকে নগদ দুই লাখ টাকা জরিমানা করা হয়। অভিযানে প্রায় তিন টন নিষিদ্ধ ঘোষিত পলিথিন শপিং ব্যাগ ও পলিথিন তৈরির কাঁচামাল জব্দ করা হয়েছে। এছাড়া কারখানার উৎপাদন কার্যক্রম বন্ধ করে দেওয়া হয়েছে। এ ধরনের অভিযান অব্যাহত থাকবে বলেও জানান তিনি।

অভিযানে গাজীপুর পরিবেশ অধিদপ্তরের রিসার্চ অফিসার মকবুল হোসেন, সহকারী পরিচালক মইনুল হক, পরিদর্শক নুরল আমিন প্রধানসহ টঙ্গী পশ্চিম থানা পুলিশ এ অভিযানে অংশ নেন।

এমএন/


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ