শনিবার, ১৮ জুলাই ২০২৬ ।। ৩ শ্রাবণ ১৪৩৩ ।। ৪ সফর ১৪৪৮

শিরোনাম :
‘আল-মুঈন ত্রাণ তহবিলে’ উদারহস্তে সহযোগিতার আহ্বান হাটহাজারীর মুহতামিমের ঢাকায় ‘ইমামুল হিন্দ শাহ ওয়ালিউল্লাহ দেহলভী (রহ.) কনফারেন্স’ অনুষ্ঠিত দুই দশক পর কলকাতায় ফিরছেন তসলিমা, মাওলানা সিদ্দিকুল্লা চৌধুরীর কড়া প্রতিক্রিয়া জমিয়তের হাজারীবাগ থানা কাউন্সিল, ৪১ সদস্যের নতুন কমিটি ইসলামী আন্দোলন নেতার ইন্তেকাল, পীর সাহেব চরমোনাইয়ের শোক বিশ্বে কওমি মাদরাসা শিক্ষার্থীর প্রায় ৬০ শতাংশই বাংলাদেশে! প্রথমবারের মতো তাফসির প্রতিযোগিতার আয়োজন করছে ইসলামিক ফাউন্ডেশন কুমিল্লার ‘পেরিয়া ইউনিয়ন ওলামা পরিষদে’র হাজার গাছ রোপণের উদ্যোগ ‘ঢাকা-চট্টগ্রামসহ গুরুত্বপূর্ণ রুটে চলবে চীনের বুলেট ট্রেন’ বায়ু ও শব্দদূষণ রোধে দ্রুত কার্যকর পদক্ষেপের নির্দেশ প্রধানমন্ত্রীর

আসামি ধরতে গিয়ে হামলার শিকার, হাসপাতালে ৩ ডিবি পুলিশ

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার
তিন পুলিশ সদস্যকে উদ্ধার করে ফরিদপুর মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে

ফরিদপুরের মধুখালী উপজেলার ডুমাইন বাজারে আসামি ধরতে গিয়ে হামলার শিকার হয়েছে ফরিদপুর জেলা গোয়েন্দা পুলিশের (ডিবি) একটি দল। এই ঘটনায় গুরুতর আহত তিন পুলিশ সদস্যকে উদ্ধার করে ফরিদপুর মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে। এছাড়াও আরও কয়েকজন আহত হয়েছেন বলে পুলিশ সূত্রে জানা গেছে।

হাসপাতালে ভর্তি তিন ডিবি পুলিশ সদস্য হলেন, উপ-পরিদর্শক (এসআই) আব্দুল জব্বার, উপ-পরিদর্শক (এসআই) দেওয়ান শফিকুল ও সহকারী উপ-পরিদর্শক( এএসআই) শফিকুল ইসলাম।

এই ব্যাপারে ফরিদপুর মেডিকেল কলেজ হাসপাতালে কর্তব্যরত চিকিৎসক তৌসিফ সরকার প্রিয় জানান, আহতদের শরীরের বিভিন্ন অংশে আঘাত রয়েছে। তাদের চিকিৎসা চলছে।

ঘটনার সত্যতা নিশ্চিত করে অতিরিক্ত পুলিশ সুপার শৈলেন চাকমা বলেন, হাসপাতালে আহতদের চিকিৎসা চলছে। বিস্তারিত তথ্য পরবর্তীতে জানানো সম্ভব হবে।

এমএন/


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ