বৃহস্পতিবার, ১৭ সেপ্টেম্বর ২০২৬ ।। ১ আশ্বিন ১৪৩৩ ।। ৬ রবিউস সানি ১৪৪৮

শিরোনাম :
মাদরাসায় অনাকাঙ্ক্ষিত ঘটনা প্রতিরোধে কী বলছেন চিন্তাশীল আলেমরা পশ্চিমবঙ্গে ‘ইনশাআল্লাহ’, ‘জাজাকাল্লাহ’ বলে বিপাকে পুলিশ কর্মকর্তা কুমিল্লা আইনজীবী সমিতিতে ইসলামী আইনজীবী পরিষদের মতবিনিময় চামড়া শিল্পে ইতালির বিনিয়োগ ও অংশীদারত্ব বাড়ানোর উদ্যোগ পশ্চিমবঙ্গে মধ্যরাতে ধরে নিয়ে যাওয়া হচ্ছে বাংলাভাষী মুসলিমদের! হারামাইনের নিরাপত্তা সব রাজনৈতিক বিরোধের ঊর্ধ্বে: পীর সাহেব চরমোনাই মক্কাকে লক্ষ্য করে ড্রোন হামলার চেষ্টায় বাংলাদেশের নিন্দা ফতোয়া ও আত্মশুদ্ধির ময়দানে মুফতি সাঈদ আহমদ রহ. সৌদিতে ১৩০০ বছরের পুরনো মসজিদের সন্ধান, দেয়ালে নবীজির নাম মক্কার নিরাপত্তা ও পবিত্রতার প্রতি হুমকি গ্রহণযোগ্য নয়: জমিয়ত

ভোলায় আধিপত্যের লড়াই, যুবদল নেতা বহিষ্কার 

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার
যুবদলের বহিষ্কৃত নেতা । পুরোনো ছবি

ভোলা প্রতিনিধি

ভোলার বোরহানউদ্দিন উপজেলার গঙ্গাপুর ইউনিয়নে গত কয়েকদিন যাবত সংগঠিত বাংলাদেশ জাতীয়তাবাদী দল ( বিএনপি) এর দলীয় কোন্দলের জেরে হামলা-পাল্টা হামলার পর ইউনিয়ন যুবদলের যুগ্ন আহবায়ক মোহাম্মদ সবুজ বরদার কে দলীয় শৃঙ্খলা ভঙ্গের অপরাধে বহিষ্কার করা  হয়েছে। মঙ্গলবার (২১ জানুয়ারি) বাংলাদেশ জাতীয়তাবাদী যুব দল বোরহানউদ্দিন উপজেলার আহ্বায়ক মো.সিহাব উদ্দিন ও সদস্য সচিব মো. জসিম উদ্দিন খানের স্বাক্ষরিত প্রেস বিজ্ঞপ্তির মাধ্যমে এ তথ্য নিশ্চিত করা হয়। 

সংবাদ বিজ্ঞপ্তিতে উল্লেখ করা হয়, ২০ জানুয়ারি বিকাল ৫.৩০ ঘটিকায় ইউনিয়ন বিএনপি নেতা মো. সম্রাট হাওলাদারকে শারীরিকভাবে আঘাত এবং লাঞ্ছিত করেছেন একই ইউনিয়নের যুবদলের যুগ্ন আহবায়ক মোঃ সবুজ বর্দার। এ ঘটনাকে  সম্পূর্ণভাবে দলের শৃঙ্খলা পরিপন্থি এবং ঘৃণিত অপরাধ বলে প্রেস বিজ্ঞপ্তিতে উল্লেখ করা হয়।

এ ধরনের গুরুতর কর্মকান্ডের জন্য তাকে বাংলাদেশ জাতীয়তাবাদী যুবদলের প্রাথমিক সদস্যপদ সহ সকল পর্যায়ের পদ থেকে বহিষ্কার করা হয়েছে। বহিষ্কৃত নেতা সবুজ বর্দার শান্তির হাট বাজার সংলগ্ন ৬ নং ওয়ার্ডের বাসিন্দা আবু তাহের বর্দারের ছেলে।

স্থানীয় সূত্রে জানা যায়, ৫ই আগস্টের পর থেকে তার হাতে অসংখ্য নিরীহ ও নিরপরাধ লোক বিভিন্নভাবে নির্যাতিত হয়েছে। গত ১৭ বছর আওয়ামী সরকারের জুলুম- নির্যাতনের স্বীকার এই এলাকার জনগণ। তারা অতীতের মতো নির্যাতনের দৃশ্য আগামীতে আর দেখতে চায় না। ইউনিয়নে সকল জনগণের প্রাণের দাবি তারা যেন গঙ্গাপুর ইউনিয়নের শান্তি-শৃঙ্খলা ফিরিয়ে কাঁধে কাঁধ মিলিয়ে সকল ভেদাভেদ  ভুলে সুন্দর একটি সমাজে বসবাস করতে পারে।

বিনু/


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ