বৃহস্পতিবার, ১৭ সেপ্টেম্বর ২০২৬ ।। ১ আশ্বিন ১৪৩৩ ।। ৬ রবিউস সানি ১৪৪৮

শিরোনাম :
মাদরাসায় অনাকাঙ্ক্ষিত ঘটনা প্রতিরোধে কী বলছেন চিন্তাশীল আলেমরা পশ্চিমবঙ্গে ‘ইনশাআল্লাহ’, ‘জাজাকাল্লাহ’ বলে বিপাকে পুলিশ কর্মকর্তা কুমিল্লা আইনজীবী সমিতিতে ইসলামী আইনজীবী পরিষদের মতবিনিময় চামড়া শিল্পে ইতালির বিনিয়োগ ও অংশীদারত্ব বাড়ানোর উদ্যোগ পশ্চিমবঙ্গে মধ্যরাতে ধরে নিয়ে যাওয়া হচ্ছে বাংলাভাষী মুসলিমদের! হারামাইনের নিরাপত্তা সব রাজনৈতিক বিরোধের ঊর্ধ্বে: পীর সাহেব চরমোনাই মক্কাকে লক্ষ্য করে ড্রোন হামলার চেষ্টায় বাংলাদেশের নিন্দা ফতোয়া ও আত্মশুদ্ধির ময়দানে মুফতি সাঈদ আহমদ রহ. সৌদিতে ১৩০০ বছরের পুরনো মসজিদের সন্ধান, দেয়ালে নবীজির নাম মক্কার নিরাপত্তা ও পবিত্রতার প্রতি হুমকি গ্রহণযোগ্য নয়: জমিয়ত

বেলায়েতনগরে তিন দিনব্যাপী ‘নূরানী শিক্ষা সম্মেলন’ শুরু ৮ ফেব্রুয়ারি

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

বেলায়েতনগর নূরানী তা’লীমুল কুরআন হিফজ মাদরাসা, নূরানী প্রশিক্ষণ কেন্দ্র ও এলাকাবাসীর উদ্যোগে তিন দিনব্যাপী নূরানী শিক্ষা সম্মেলন অনুষ্ঠিত হতে যাচ্ছে।

চাঁদপুরের শাহরাস্তির বেলায়েতনগর নূরানী মাদরাসা ও নূরানী প্রশিক্ষণ কেন্দ্রে আগামী ৮,৯ ও ১০ ফেব্রুয়ারি এই সম্মেলন অনুষ্ঠিত হবে।

প্রথম দিন আলোচক হিসেবে থাকবেন মাওলানা আব্দুর রহমান, মাওলানা মুফতি ইউনুস, মাওলানা ইসহাক মামুন। সভাপতি হিসেবে থাকবেন মাওলানা আহমাদ উল্লাহ মাদানী।

দ্বিতীয় দিন আলোচক হিসেবে থাকবেন মাওলানা সাখাওয়াত হুসাইন রাজি, মাওলানা আবু মুরতাজা মুহাম্মদ ফয়জুল্লাহ। সভাপতিত্ব করবেন মাওলানা কালিমুল্লাহ জামিল হুসাইন।

তৃতীয় দিন আলোচক হিসেবে থাকবেন মুফতি মোস্তাকুন্নবী কাসেমী, মাওলানা ইউসুফ বিন ইকবাল, মাওলানা হুসাইন আহমদ মুফতি ওবাইদুর রহমা মাহবুব। সভাপতিত্ব করবেন মাওলানা মাসীহ উল্লাহ মাদানী।

এছাড়া উপস্থিত থাকবেন দেশের বিভিন্ন ওলামায়ে কেরাম।

নূরানী শিক্ষা সম্মেলন আয়োজক কমিটির পক্ষ থেকে মাওলানা ইসমাইল বেলায়েত হুসাইন জানান, এই সম্মেলনের লক্ষ্য হলো নূরানী শিক্ষা ব্যবস্থার তাৎপর্য ও গুরুত্ব তুলে ধরা এবং নতুন প্রজন্মের মাঝে ইসলামী শিক্ষার প্রতি উৎসাহ সৃষ্টি করা। সকলকে এতে উপস্থিত হয়ে সম্মেলনকে সফল করার আহ্বান জানাই।

কেএল/


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ