রবিবার, ২৯ নভেম্বর ২০২৬ ।। ১৪ অগ্রহায়ণ ১৪৩৩ ।। ১৯ জমাদিউস সানি ১৪৪৮

শিরোনাম :
গণভোটের রায় উপেক্ষা করলে সরকারকে সহযোগিতা নয়: আমিরে মজলিস ‘ইসলামি আদর্শে উজ্জীবিত হয়ে যোগ্য নেতৃত্ব গড়তে হবে’ মাওলানা ফজলুর রহমানের বাড়ি সিলগালায় ক্ষুব্ধ মুফতি তাকী উসমানী বিশ্বজুড়ে আলোচনায় 'রিজালুল ফজর', বাড়ছে জনপ্রিয়তা বুলডোজার আতঙ্কে পানির দামে জমি বিক্রি করছেন আসামের মুসলিমরা! আফগান নারীদের নাম নিয়ে আলোচিত প্রতিবেদনের ব্যাখ্যা দিলেন সাংবাদিক মসজিদুল হারামে বিশেষ জুতার ব্যাগের ব্যবস্থা, মিলছে প্রবেশপথে জাতীয় ওলামা পরিষদের ময়মনসিংহ জেলা ও মহানগর কমিটি গঠন শাপলা চত্বরের ঘটনায় প্রকৃত অপরাধীদের বিচারের আওতায় আনা হবে: ধর্মমন্ত্রী ‘জুলাই কেন আমাদের লড়াই’ বইয়ের রিভিউ প্রতিযোগিতার পুরস্কার বিতরণ অনুষ্ঠিত

ফরিদপুরের নগরকান্দায় বাস-ট্রাক মুখোমুখি সংঘর্ষে নিহত ২জন

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

মো. সাখাওয়াত হোসেন, ফরিদপুর জেলা প্রতিনিধি:

ফরিদপুরের নগরকান্দায় বাস ট্রাকের মুখোমুখি সংঘর্ষে দুইজন নিহত হয়েছে। এ সময় আহত হয়েছে অন্তত ২০ জন।

রবিবার (১২ জানুয়ারী) আনুমানিক সকাল সাড়ে ৭টায় ফরিদপুর-বরিশাল মহাসড়কের নগরকান্দা উপজেলার ডাঙ্গী

ইউনিয়নের বাশাগারি এলাকায় এ দুর্ঘটনা ঘটে। পুলিশ ও প্রত্যক্ষদর্শীরা জানান, কুষ্টিয়া থেকে ছেড়ে আসা ঢাকাগামী আলিফ মিম পরিবহনের একটি বাস ঘটনাস্থলে পৌঁছালে বিপরীত দিক থেকে আসা ট্রাকের সাথে মুখোমুখি সংঘর্ষ হয়।

তখন বাসটি রাস্তার খাদে ছিটকে পড়ে গেলে ঘটনাস্থলেই দুইজনের মৃত্যু হয়েছে বলে জানান নগরকান্দা থানার ওসি মো. সফর আলী।

নিহত একজন ফরিদপুর সদর উপজেলার বদরপুরের আলেক মাতুব্বরের ছেলে সাজ্জাদ (২৫)। অন্যজনের নাম পরিচয় এখনো জানা যায়নি।

এ দুর্ঘটনায় ফায়ার সার্ভিসের স্টেশন অফিসার মো. নজরুল ইসলাম সাংবাদিকদের বলেন, আহতদের উদ্ধার করে ফরিদপুর মেডিকেল হাসপাতালে চিকিৎসা দেয়া হচ্ছে।

হাআমা/


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ