বৃহস্পতিবার, ১৭ সেপ্টেম্বর ২০২৬ ।। ১ আশ্বিন ১৪৩৩ ।। ৬ রবিউস সানি ১৪৪৮

শিরোনাম :
মাদরাসায় অনাকাঙ্ক্ষিত ঘটনা প্রতিরোধে কী বলছেন চিন্তাশীল আলেমরা পশ্চিমবঙ্গে ‘ইনশাআল্লাহ’, ‘জাজাকাল্লাহ’ বলে বিপাকে পুলিশ কর্মকর্তা কুমিল্লা আইনজীবী সমিতিতে ইসলামী আইনজীবী পরিষদের মতবিনিময় চামড়া শিল্পে ইতালির বিনিয়োগ ও অংশীদারত্ব বাড়ানোর উদ্যোগ পশ্চিমবঙ্গে মধ্যরাতে ধরে নিয়ে যাওয়া হচ্ছে বাংলাভাষী মুসলিমদের! হারামাইনের নিরাপত্তা সব রাজনৈতিক বিরোধের ঊর্ধ্বে: পীর সাহেব চরমোনাই মক্কাকে লক্ষ্য করে ড্রোন হামলার চেষ্টায় বাংলাদেশের নিন্দা ফতোয়া ও আত্মশুদ্ধির ময়দানে মুফতি সাঈদ আহমদ রহ. সৌদিতে ১৩০০ বছরের পুরনো মসজিদের সন্ধান, দেয়ালে নবীজির নাম মক্কার নিরাপত্তা ও পবিত্রতার প্রতি হুমকি গ্রহণযোগ্য নয়: জমিয়ত

সুবিধাবঞ্চিত শিশুদের মাঝে নওগাঁ ব্লাড সার্কেলের শীতবস্ত্র বিতরণ

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

সৈয়ব আহমেদ সিয়াম, চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়

নওগাঁর স্বেচ্ছাসেবী সামজিক সংগঠন নওগাঁ ব্লাড সার্কেলের উদ্যোগে শীতবস্ত্র বিতরণ করা হয়েছে। বৃহস্পতিবার (০৯ জানুয়ারি ২০২৫) বিকেল ৫ টার দিকে সদর উপজেলার তিলকপুর ইউনিয়নের কাদোয়া গ্রামের মুক্ত পাঠশালা স্কুল প্রাঙ্গনে সুবিধাবঞ্চিত শিশুদের মাঝে প্রধান অতিথি হিসেবে শীতবস্ত্র হিসেবে ২০টি কম্বল বিতরণ করেন সংগঠনটির উপদেষ্টা সাইদ জোবায়েদ অনিক।

এসময় অন্যদের মধ্যে নওগাঁ ব্লাড সার্কেলের সাধারণ সম্পাদক নাহিদ হাসান, যুগ্ম সাধারণ সম্পাদক মীর রাগীব মাসুম, নওগাঁ ব্লাড সার্কেল নওগাঁ সরকারি কলেজ শাখার সভাপতি রিজভী আহম্মেদ রিজোয়ান, রোগী কল্যান সম্পাদক আল আমিন ও মুক্ত পাঠশালার প্রতিষ্ঠাতা কাইয়্যুম হোসেন নাসিম সহ সংগঠনের অন্যান্য সদস্যরা উপস্থিত ছিলেন।

মুক্ত পাঠশালার প্রতিষ্ঠাতা কাইয়্যুম হোসেন বলেন, "এ অঞ্চলে শিক্ষার হার কম হওয়ায় ছোট থেকেই শিশুশ্রমের দিকে ঝুঁকে পড়ার প্রবণতা বেশি। তাই পড়ালেখার দিক থেকেও অনেকটাই পিছিয়ে পড়ে এসব শিশুরা। তাদের মাঝে নওগাঁ ব্লাড সার্কেলের দেয়া উপহারের ২০টি কম্বল পড়াশোনায় আরও আগ্রহ বাড়াবে। সুবিধাবঞ্চিত এসব শিশুদের মাঝে সার্বিক সহযোগিতার হাত বাড়িয়ে দিতে বিত্তবানদের প্রতি আহ্বান জানান তিনি।

হাআমা/


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ