বৃহস্পতিবার, ১৭ সেপ্টেম্বর ২০২৬ ।। ১ আশ্বিন ১৪৩৩ ।। ৬ রবিউস সানি ১৪৪৮

শিরোনাম :
মাদরাসায় অনাকাঙ্ক্ষিত ঘটনা প্রতিরোধে কী বলছেন চিন্তাশীল আলেমরা পশ্চিমবঙ্গে ‘ইনশাআল্লাহ’, ‘জাজাকাল্লাহ’ বলে বিপাকে পুলিশ কর্মকর্তা কুমিল্লা আইনজীবী সমিতিতে ইসলামী আইনজীবী পরিষদের মতবিনিময় চামড়া শিল্পে ইতালির বিনিয়োগ ও অংশীদারত্ব বাড়ানোর উদ্যোগ পশ্চিমবঙ্গে মধ্যরাতে ধরে নিয়ে যাওয়া হচ্ছে বাংলাভাষী মুসলিমদের! হারামাইনের নিরাপত্তা সব রাজনৈতিক বিরোধের ঊর্ধ্বে: পীর সাহেব চরমোনাই মক্কাকে লক্ষ্য করে ড্রোন হামলার চেষ্টায় বাংলাদেশের নিন্দা ফতোয়া ও আত্মশুদ্ধির ময়দানে মুফতি সাঈদ আহমদ রহ. সৌদিতে ১৩০০ বছরের পুরনো মসজিদের সন্ধান, দেয়ালে নবীজির নাম মক্কার নিরাপত্তা ও পবিত্রতার প্রতি হুমকি গ্রহণযোগ্য নয়: জমিয়ত

ট্রাকের পেছনে মোটরসাইকেলের ধাক্কায় নিহত ২

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

ময়মনসিংহের হালুয়াঘাটে দাঁড়িয়ে থাকা বালুবাহী ট্রাকের পেছনে মোটরসাইকেলের ধাক্কায় দুজন নিহত হয়েছেন। এ ঘটনায় গুরুতর আহত হয়েছেন একজন।

বৃহস্পতিবার (৯ জানুয়ারি) ভোরে উপজেলা ফায়ার সার্ভিসের ও বিদ্যুৎ অফিসের মাঝামাঝি স্থানে এ দুর্ঘটনা ঘটে।

নিহত দুজনের মধ্যে একজনের পরিচয় নিশ্চিত করেছে পুলিশ। তিনি হলেন ময়মনসিংহ সদর উপজেলার আকুয়া সানকিপাড়া সেনবাড়ী রোডের আবুল হাশেমের ছেলে ফাহাদ মোহাম্মদ আরাবী।

প্রত্যক্ষদর্শীরা জানান, ফায়ার সার্ভিসের সামনে বালুবাহী একটি ট্রাক দাঁড়িয়েছিল। দ্রুতগতিতে আসা একটি মোটরসাইকেল পেছন দিক থেকে এসে ট্রাকের সঙ্গে ধাক্কা লাগে। এতে ঘটনাস্থলে দুজন নিহত হন। অপরজনের অবস্থাও আশঙ্কাজনক।

হালুয়াঘাট ফায়ার সার্ভিসের টিম লিডার কামরুজ্জামান বলেন, খবর পেয়ে ঘটনাস্থলে গিয়ে দেখি দাঁড়িয়ে থাকা বালুবাহী ট্রাকের নিচে মোটরসাইকেলসহ তিনজন পড়ে আছে। দুজনকে মৃত আর একজনকে গুরুতর আহত অবস্থায় উদ্ধার করা হয়েছে।

হালুয়াঘাট থানার ওসি মো. আবুল খায়ের বিষয়টি নিশ্চিত করে বলেন, হতাহতদের মধ্যে একজনের পরিচয় পাওয়া গেছে, বাকিদের পরিচয় জানার চেষ্টা চলছে। ট্রাক ও মোটরসাইকেল জব্দ করা হয়েছে। এ ঘটনায় আইনি ব্যবস্থা নেওয়া হবে।

কেএল/


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ