শনিবার, ১৮ জুলাই ২০২৬ ।। ৩ শ্রাবণ ১৪৩৩ ।। ৪ সফর ১৪৪৮

শিরোনাম :
‘জুলাই চেতনার কথা বলে ক্যাম্পাসে সন্ত্রাস চালানো দ্বিচারিতা’ বন্যা দুর্গতদের পাশে আলেম, ইসলামি সংগঠন ও দাতব্য প্রতিষ্ঠানগুলো ইমামুল হিন্দের নামে প্রতিষ্ঠিত বিশ্ববিদ্যালয় ধ্বংস অন্যায়: মাওলানা আরশাদ মাদানী ‘আল-মুঈন ত্রাণ তহবিলে’ উদারহস্তে সহযোগিতার আহ্বান হাটহাজারীর মুহতামিমের ঢাকায় ‘ইমামুল হিন্দ শাহ ওয়ালিউল্লাহ দেহলভী (রহ.) কনফারেন্স’ অনুষ্ঠিত দুই দশক পর কলকাতায় ফিরছেন তসলিমা, মাওলানা সিদ্দিকুল্লা চৌধুরীর কড়া প্রতিক্রিয়া জমিয়তের হাজারীবাগ থানা কাউন্সিল, ৪১ সদস্যের নতুন কমিটি ইসলামী আন্দোলন নেতার ইন্তেকাল, পীর সাহেব চরমোনাইয়ের শোক বিশ্বে কওমি মাদরাসা শিক্ষার্থীর প্রায় ৬০ শতাংশই বাংলাদেশে! প্রথমবারের মতো তাফসির প্রতিযোগিতার আয়োজন করছে ইসলামিক ফাউন্ডেশন

জমিয়তে উলামায়ে ইসলাম বাংলাদেশ যশোর জেলা কমিটি গঠন

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার
ফাইল ছবি

।। গাজি তাওহীদ বিন মুমতাজ ।।

আজ মঙ্গলবার ( ৭ জানুয়ারি ) বেলা তিন ঘটিকায় যশোর প্রেসক্লাব মিলনায়তনে জমিয়তে উলামায়ে ইসলাম বাংলাদেশ যশোর জেলার শাখার সভাপতি মাওলানা নাজমুল হক সাহেবের সভাপতিত্বে ও কেন্দ্রীয় সহসভাপতি মাওলানা আনোয়ারুল করিম যশোরী-এর আহ্বানে জমিয়তে উলামায়ে ইসলাম বাংলাদেশ যশোর জেলা প্রতিনিধি সম্মেলন ও কাউন্সিল অনুষ্ঠিত হয়।

অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, মাওলানা মঞ্জুরুল ইসলাম আফেন্দী মহাসচিব জমিয়তে উলামায়ে ইসলাম বাংলাদেশ। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, মাওলানা বাহাউদ্দিন জাকারিয়া যুগ্ম মহাসচিব, জমিয়তে উলামায়ে ইসলাম বাংলাদেশ। প্রধান অতিথি মাওলানা মঞ্জুরুল ইসলাম আফেন্দী, মাওলানা হাবিবুর রহমানকে সভাপতি ও মাওলানা হারুনুর রশিদ কাসেমীকে সেক্রেটারি করে ৬১ সদস্যের তিন বছর মেয়াদি কমিটি ঘোষণা করেন।

প্রধান অতিথি তার বক্তব্যে বলেন, ভারতবর্ষের স্বাধীনতা আন্দোলনকারী ঐতিহাসিক ও প্রাচীনতম সংগঠন জমিয়তে উলামায়ে ইসলাম বাংলাদেশ। জমিয়ত ভারতের মাটি ইংরেজ সাম্রাজ্যবাদীদের থেকে মুক্ত করেছে। ১৯৭১ বাংলাদেশ স্বাধীনতার পক্ষে ভূমিকা রেখেছে। চব্বিশের বৈষম্য বিরোধী আন্দোলনেও রাজপথে থেকে আন্দোলন করেছে এবং গত ফ্যাসিস্ট সরকারের আমলে আমাদের অর্থ সম্পাদক মুফতী মুনির হোসাইন কাসেমীসহ অসংখ্য নেতা কর্মী কারাবরণ জুলুম নির্যাতন সহ্য করেছেন।

বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন মাওলানা বাহাউদ্দিন জাকারিয়া, সম্মেলন আরো বক্তব্য রাখেন কেন্দ্রীয় সহসভাপতি  মাওলানা আনোয়ারুল করিম যশোরী, জমিয়ত উলামায়ে ইসলাম নড়াইল জেলা সভাপতি মাওলানা তালহা,মাওলানা যায়নুল আবেদীন,  মাওলানা আব্দুস সামাদ ও মাওলানা আকরাম হুসাইন, মুফতী মাহমুদুল হাসান যশোরী ও মুফতী আবদুর রহমান এযাযী প্রমুখ।

বিনু/


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ