সোমবার, ০৮ জুন ২০২৬ ।। ২৪ জ্যৈষ্ঠ ১৪৩৩ ।। ২২ জিলহজ ১৪৪৭

শিরোনাম :
৬ নবজাতকের মর্মান্তিক মৃত্যু ও পরবর্তী ঘটনাপ্রবাহ নিয়ে শঙ্কা সন্ত্রাসের পক্ষে কাজ করা সাংবাদিকেরা আইনের ঊর্ধ্বে নয়: সংসদে তথ্য প্রতিমন্ত্রী যুক্তরাষ্ট্রের দ্বিমুখী আচরণের কারণে শান্তি আলোচনা এগোচ্ছে না: ইরান ৩০টি নোটিশ দিয়েছি, কোনটার ওপর বলব জানি না: সংসদে আমির হামজা বিদ্যুৎ ও তেল-গ্যাসের মূল্যবৃদ্ধি নয়, দুর্নীতি বন্ধ করুন: বিকেএম মমতার কেন এই বিপর্যয়, বিজেপির কেন এই উত্থান? এবার ২ লাখ ফলদ চারা রোপণ করবে আসসুন্নাহ ফাউন্ডেশন দ্রব্যমূল্য নিয়ন্ত্রণে কার্যকর পদক্ষেপ চায় নেজামে ইসলাম পার্টি পলাশবাড়ীর ধর্মীয় স্থাপনা নির্মাণ নিয়ে জনমনের উদ্বেগ দূর করুন: হেফাজত নতুন চেয়ারম্যান পেল মাদরাসা বোর্ড

মিডিয়া থেকে ইসলামফোবিয়া কবে যাবে? প্রশ্ন সারজিস আলমের

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার
সারজিস আলম

|| হাসান আল মাহমুদ ||

বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের অন্যতম আহ্বায়ক ও জাতীয় নাগরিক কমিটির মুখ্য সংগঠক সারজিস আলম মুসলিম নারীদের নিকাবের স্বাধীনতা নিয়ে সামাজিক যোগাযোগমাধ্যমে পোস্ট দিয়ে প্রশ্ন রাখেন মিডিয়া থেকে ইসলামফোবিয়া কবে যাবে?

রবিবার (১৯ জানুয়ারি) দুপুরে নিজের ফেরিফায়েড ফেসবুক পেজে এক পোস্টে এমন প্রশ্ন রাখেন সারজিস আলম।

তিনি বলেন, 'কেউ যদি টি-শার্ট পরে টকশো করার স্বাধীনতা পায় তাহলে নিকাব পরে টকশো করার স্বাধীনতা থাকবে না কেন?'

এ সময় তিনি উদাহরণ টেনে বলেন, রাজপথের সহযোদ্ধা নাফিসা ইসলাম যদি নিকাব পরে খুনি হাসিনার বিরুদ্ধে রাজপথে নামতে পারে তাহলে টক-শোতে অংশ নিতে পারবে না কেন।

এ সময় তিনি একটি বেসরকারি টেলিভিশনের কথা উল্লেখ করেন।

জানা গেছে, ওই বেসরকারি টেলিভিশনের একটি টকশোতে অংশগ্রহণের কথা ছিল বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের সহ-সমন্বয়ক নাফিসা ইসলাম সাকাফির। নাফিসা নিকাব পরে টকশোতে আসার প্রস্তাব করলে ওই টেলিভিশন চ্যানেলের পক্ষ থেকে নাকচ করে দেওয়া হয়।

তারই প্রেক্ষিতে প্রতিবাদ জানিয়ে এই পোস্ট করেন সারজিস আলম। এই রিপোর্ট লেখা পর্যন্ত ওই পোস্টে আটাইশ হাজারের বেশি কমেন্ট করেছে ফেসবুক ব্যবহারকারীরা। এছাড়া ১২ শতের বেশি শেয়ার ও ৩১ হাজারের বেশি লাইক-রিয়েক্ট পড়েছে।

হাআমা/


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ