রবিবার, ০৯ আগস্ট ২০২৬ ।। ২৫ শ্রাবণ ১৪৩৩ ।। ২৬ সফর ১৪৪৮

শিরোনাম :
সন্ধান মিলল জামেয়া দারুল মাআরিফের নিখোঁজ দুই শিক্ষার্থীর হেফাজত আমিরের সঙ্গে প্রধানমন্ত্রীর সাক্ষাৎ, মতবিনিময় টাকায় বিদেশ ভ্রমণের প্যাকেজ বিক্রির সুযোগ পেল ট্যুর অপারেটররা ‘তথ্যনির্ভর নাগরিক সাংবাদিকতায় গুরুত্বপূর্ণ ভূমিকা রাখতে পারেন মাদরাসা শিক্ষার্থীরা’ প্রত্নতত্ত্বকে ‘হাতিয়ার’ করে ফিলিস্তিনি ভূমি দখলের অভিযোগ ইসরাইলের বিরুদ্ধে ট্রাক-লরি-সিএনজির ত্রিমুখী সংঘর্ষে ২ জন  নিহত   লন্ডনে খেলাফত মজলিসের গণসমাবেশ অনুষ্ঠিত হেফাজত আমিরের সঙ্গে সাক্ষাতে বাবুনগর মাদরাসায় প্রধানমন্ত্রী চট্টগ্রামের জামেয়া দারুল মাআরিফের দুই ছাত্র নিখোঁজ, সন্ধানে সহায়তার আবেদন অনুদানের প্রলোভনে প্রতারণা, সতর্ক করল জামিয়া ইমদাদিয়া

নারী সংস্কার কমিশনের কিছু ধারা কোরআন-সুন্নাহর খেলাপ: জামায়াত আমির 

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

সম্প্রতি প্রধান উপদেষ্টার কাছে জমা নারী বিষয়ক সংস্কার কমিশনের সুপারিশে কিছু ধারা কোরআন ও সুন্নাহর খেলাপ বলে জানিয়েছেন জামায়াতে ইসলামীর আমির ডা. শফিকুর রহমান।

এই কমিশন বাতিলের আহ্বান জানিয়ে জামায়াতের আমির বলেন, নারী বিষয়ক সংস্কারের নামে সম্প্রতি একটি রিপোর্ট জমা হয়েছে। সেই রিপোর্টে কিছু সুপারিশ করা হয়েছে যা কোরআন ও সুন্নাহর সম্পূর্ণ খেলাপ। যারা এই সুপারিশ পেশ করেছেন তারা এই দেশের সাড়ে ৯ কোটি মায়ের প্রতিনিধিত্ব করেন না। তারা যে জায়গায় সমাজকে নিতে চায় সেটা হতে দেওয়া হবে না।

শুক্রবার (২৫ এপ্রিল) দুপুরে ময়মনসিংহ জেলা ও মহানগর জামায়াতে ইসলামী আয়োজিত কর্মী সম্মেলনে প্রধান অতিথির বক্তব্যে জামায়াতের আমির এসব কথা বলেন।

এ সম্মেলনে আবারও আনুপাতিক হারে নির্বাচনের দাবি জানিয়ে জামায়াতের আমির বলেন, জাতীয় সংসদের উচ্চকক্ষ ও নিম্নকক্ষের যে দাবি উঠেছে, উভয়ক্ষেত্রেই এমন ব্যবস্থা চালু করা উচিত।

জুলাই-আগস্ট গণঅভ্যুত্থানে গণহত্যাকারীদের দ্রুত আইনের আওতায় এনে বিচার নিশ্চিত করার পাশাপাশি দ্রব্যমূল্য আবারও উত্তপ্ত হচ্ছে জানিয়ে সরকারকে সেদিকে নজর দেওয়ার আহ্বান জানান জামায়াতের আমির।

মহানগর জামায়াতের আমির ইমরুল কায়েসের সভাপতিত্বে কর্মী সম্মেলনটি সঞ্চালনা করেন সংগঠনের মহানগর শাখার সেক্রেটারি অধ্যাপক শহীদুল্লাহ কায়সার এবং জেলার সেক্রেটারি মাওলানা মোজাম্মেল হক আকন্দ।

এতে বিশেষ অতিথি হিসেবে বক্তব্য দেন সংগঠনের কেন্দ্রীয় প্রচার ও মিডিয়া বিভাগের সেক্রেটারি মতিউর রহমান আকন্দ, ময়মনসিংহ অঞ্চলের পরিচালক ড. সামীউল হক ফারুকী, জেলার আমির আব্দুল করিম প্রমুখ।

এমএম/


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ