বুধবার, ১৬ সেপ্টেম্বর ২০২৬ ।। ১ আশ্বিন ১৪৩৩ ।। ৫ রবিউস সানি ১৪৪৮

শিরোনাম :
মাদরাসায় অনাকাঙ্ক্ষিত ঘটনা প্রতিরোধে কী বলছেন চিন্তাশীল আলেমরা পশ্চিমবঙ্গে ‘ইনশাআল্লাহ’, ‘জাজাকাল্লাহ’ বলে বিপাকে পুলিশ কর্মকর্তা কুমিল্লা আইনজীবী সমিতিতে ইসলামী আইনজীবী পরিষদের মতবিনিময় চামড়া শিল্পে ইতালির বিনিয়োগ ও অংশীদারত্ব বাড়ানোর উদ্যোগ পশ্চিমবঙ্গে মধ্যরাতে ধরে নিয়ে যাওয়া হচ্ছে বাংলাভাষী মুসলিমদের! হারামাইনের নিরাপত্তা সব রাজনৈতিক বিরোধের ঊর্ধ্বে: পীর সাহেব চরমোনাই মক্কাকে লক্ষ্য করে ড্রোন হামলার চেষ্টায় বাংলাদেশের নিন্দা ফতোয়া ও আত্মশুদ্ধির ময়দানে মুফতি সাঈদ আহমদ রহ. সৌদিতে ১৩০০ বছরের পুরনো মসজিদের সন্ধান, দেয়ালে নবীজির নাম মক্কার নিরাপত্তা ও পবিত্রতার প্রতি হুমকি গ্রহণযোগ্য নয়: জমিয়ত

ঐতিহাসিক দারোগা বাগানের ৩ একর জায়গা উদ্ধার করলেন বন বিভাগ 

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

দিনাজপুরের নবাবগঞ্জ উপজেলায় বন বিভাগের চরকাই রেঞ্জের ঐতিহাসিক  দারোগা বাগানের  ৩ একর জায়গা জবরদখল মুক্ত করেছে বন বিভাগ।

শুক্রবার  ( ২৫) এপ্রিল  দুপুরে  উপজেলার ভাদুরিয়া বিটের মাহমুদপুর  মৌজায় বিরামপুর চরকাই রেঞ্জ কর্মকর্তার  নির্দেশনায় ঐতিহাসিক দারগা বাগানের ৩ একর জায়গা জবরদখল মুক্ত অভিযান পরিচালনা করেন ভাদুরিয়া বিটের বিট কর্মকর্তা এরশাদ আলী। 

বন বিভাগ সুত্রে জানা যায় , চরকাই রেঞ্জের আওতাধীন নবাবগঞ্জ উপজেলার  মাহমুদপুর মৌজায় ঐতিহাসিক  এই দারগা বাগানে ১৫০  বছর পূর্বে ভারতের পশ্চিমবঙ্গের মালদহ থেকে ৩০০ টি উন্নত জাতের আম গাছ নিয়ে এসে রোপণ করেন নবাবগঞ্জ থানার তৎকালীন একজন  হিন্দু দারোগা । তখন থেকেই বাগানটি দারোগার বাগান নামে পরিচিত পাই। সেই বাগানে একটি চক্র রাজনৈতিক প্রভাব খাটিয়ে ৩ একর জায়গা  জবরদখল করে কলার বাগন করে।সেখানে অভিযান চালিয়ে জবরদখল মুক্ত করে বন বিভাগ। 

জানতে চাইলে ভাদুরিয়া বিটের বিট কর্মকর্তা এরশাদ আলী  বিষয়টি নিশ্চিত করে বলেন, একটি চক্র দারোগা বাগানের ৩ একর জায়গা  জবরদখল করে সেখানে কলার বাগান করেছিলেন। সেখানে উচ্ছেদ অভিযান চালিয়ে ৩ একর জায়গা জবরদখল মুক্ত করা হয়েছে। বনের জায়গা উদ্ধার করতে এ ধরনের অভিযান অব্যাহত থাকবে। উচ্ছেদ অভিযানে ভাদুরিয়া বিটের ফরেস্ট গার্ড ইয়াসিন আরাফাত সহ বন বিভাগের সকল সদস্যরা সহযোগিতা করেন। দখলমুক্ত এসব জায়গায় বরাদ্দ সাপেক্ষে সামাজিক বনায়ন প্রজেক্টের মাধ্যমে হরেক প্রজাতির দেশি গাছের বাগান করা হবে।

এমএম/


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ