বৃহস্পতিবার, ০৩ সেপ্টেম্বর ২০২৬ ।। ১৯ ভাদ্র ১৪৩৩ ।। ২১ রবিউল আউয়াল ১৪৪৮

শিরোনাম :
ইরানে মার্কিন হামলায় নারী-শিশুসহ নিহত ১৮, আহত ১৪২ ছেলেকে মাদ্রাসায় নিয়ে যাওয়ার পথে সড়ক দুর্ঘটনায় বাবার মৃত্যু শাপলা চত্বর হত্যাকাণ্ড: পলাতক হাসিনাসহ ৩০ আসামিকে আত্মসমর্পণের নির্দেশ দেশকে অস্থিতিশীল করতে গুজব ছড়ানো হচ্ছে: প্রধানমন্ত্রী ভূমি মন্ত্রণালয় সম্পর্কিত সংসদীয় স্থায়ী কমিটির সদস্য হলেন মুফতি মুহাম্মাদুল্লাহ এ সপ্তাহে হারামাইনে জুমার খতিব যারা ‘গালির সংস্কৃতি কারও জন্যই নিরাপদ নয়’ মদিনার কিং ফাহদ প্রেসে ঘণ্টায় ছাপা হয় সাড়ে ৫ হাজার কুরআন শনিবার আফতাবনগর মাদরাসায় সিরাত মাহফিল, প্রধান অতিথি সালমান মানসুরপুরী মার্কিন ঘাঁটিতে ইরানের পাল্টা হামলা, ট্রাম্পের হুঁশিয়ারি

হেফাজতের মহাসমাবেশ সফল করতে শীর্ষ ওয়ায়েজিনদের প্রস্তুতি সভা 

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আগামী ৩ মে শনিবার রাজধানীর ঐতিহাসিক সোহরাওয়ার্দী উদ্যানে হেফাজতে ইসলাম বাংলাদেশের আহ্বানে অনুষ্ঠিতব্য মহাসমাবেশ সফলভাবে বাস্তবায়নের লক্ষ্যে আজ মঙ্গলবার (২২ এপ্রিল) সকাল ৯টায় সাভারের মারকাযুত তারবিয়াহ বাংলাদেশ মিলনায়তনে দেশের শীর্ষস্থানীয় ওয়ায়েজিনে কেরামদের অংশগ্রহণে এক গুরুত্বপূর্ণ প্রস্তুতি সভা অনুষ্ঠিত হয়।

সভায় সভাপতিত্ব করেন হেফাজতের যুগ্ম মহাসচিব ও রাবেতাতুল ওয়ায়েজিনের উপদেষ্টা মাওলানা খালেদ সাইফুল্লাহ আইয়ুবী। প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন হেফাজতে ইসলামের সিনিয়র যুগ্ম মহাসচিব ও মহাসমাবেশ বাস্তবায়ন কমিটির আহ্বায়ক মাওলানা জুনায়েদ আল হাবিব।

বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন— কেন্দ্রীয় নায়েবে আমীর মাওলানা আহমাদ আলী কাসেমী, কেন্দ্রীয় অর্থ সম্পাদক মুফতী মুনির হুসাইন কাসেমী, সহকারী মহাসচিব মাওলানা হাসান জামিল, কেন্দ্রীয় দপ্তর সম্পাদক মাওলানা আফসার মাহমুদ, মাওলানা আলী আকবর কাসেমী, মাওলানা আব্দুল মালেক। 

প্রধান অতিথির বক্তব্যে মাওলানা জুনায়েদ আল হাবিব বলেন, ‘গত ১৯ এপ্রিল নারী বিষয়ক সংস্কার কমিশন অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান উপদেষ্টার কাছে যে প্রস্তাব পেশ করেছে, তা ইসলাম ও কুরআনের সুস্পষ্ট বিরোধিতা করে। এতে ইসলামবিরোধী ধারাসমূহ অন্তর্ভুক্ত থাকায় দেশব্যাপী তীব্র সমালোচনার ঝড় উঠেছে। আমরা এই সুপারিশসমূহ শুধু বাতিল নয়, সংশ্লিষ্ট কমিশনকেও বিলুপ্ত করার দাবি জানাচ্ছি।’

তিনি বলেন, ‘মহাসমাবেশ সফল করতে দেশব্যাপী ওয়ায়েজিনে কেরাম, মসজিদের ইমাম, মাদ্রাসার মুহতামিম এবং সম্মানিত ওলামায়ে কেরামদের সক্রিয় ভূমিকা রাখতে হবে। এই আন্দোলন কেবল একটি ইস্যু নয়—এটি ঈমান, শরীয়াহ ও ন্যায়ের পক্ষে অবস্থান গ্রহণের সংগ্রাম।’

হেফাজতে ইসলাম বাংলাদেশের পক্ষ থেকে মহাসমাবেশ সফল করতে চার দফা কর্মসূচি ঘোষণা করা হয়েছে:

১. ২২ এপ্রিল থেকে ২৮ এপ্রিল পর্যন্ত—জেলা, মহানগর, থানা ও স্থানীয় পর্যায়ে গণসংযোগ কর্মসূচি।  
২. ২৫ এপ্রিল শুক্রবার—সারাদেশে বাদ জুমা বিক্ষোভ কর্মসূচি।  
৩. ২৫ এপ্রিল ও ২ মে শুক্রবার—দেশের প্রতিটি মসজিদের মিম্বর থেকে নারী বিষয়ক সংস্কার কমিশনের কুরআনবিরোধী প্রস্তাবের অসারতা তুলে ধরার আহ্বান।  
৪. সকল পর্যায়ের আলেম ও ধর্মপ্রাণ জনতাকে ৩ মে’র মহাসমাবেশে উপস্থিত হয়ে ইসলামি মূল্যবোধ ও ন্যায়বিচারের পক্ষে কণ্ঠ মিলানোর আহ্বান।

মাওলানা জুনায়েদ আল হাবিব বলেন, ‘ফ্যাসিবাদী সরকারের আমলে দায়েরকৃত মিথ্যা মামলা প্রত্যাহার ও নিরপরাধ আলেম-ওলামা ও তৌহিদী জনতার রক্তের বিচার—এটি শুধু হেফাজতের দাবি নয়, এটি গোটা জাতির অধিকার ও ইনসাফ প্রতিষ্ঠার পূর্বশর্ত। ইনশা-আল্লাহ, আমরা ৩ মে’র মহাসমাবেশে সেই দাবি আদায়ের লক্ষ্যে মিলিত হব।’

এমএইচ/


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ