শনিবার, ১৫ আগস্ট ২০২৬ ।। ৩১ শ্রাবণ ১৪৩৩ ।। ২ রবিউল আউয়াল ১৪৪৮

শিরোনাম :
কক্সবাজারের আবাসিক হোটেল থেকে পুলিশের ঝুলন্ত লাশ উদ্ধার  কুরআন-হাদিসের আলোকে জামাতের গুরুত্ব গ্যাস-বিদ্যুৎ সংকটের ইস্যুতে ভারপ্রাপ্ত রাষ্ট্রপতিকে বিরোধীদলীয় নেতার চিঠি বাংলাদেশ ধ্বংসস্তূপের মধ্যে দাঁড়িয়ে আছে: বিদ্যুৎমন্ত্রী  দাওয়াতি কার্যক্রম গতিশীল ও সুসংগঠিত করার ওপর গুরুত্বারোপ সিলেটে ৩ হত্যাকাণ্ডে নিহত স্বামী-স্ত্রীর দাফন সম্পন্ন হাফেজে কুরআনদের উৎসাহিত করতে মালদ্বীপ সরকারের নানা উদ্যোগ ১৫ আগস্ট কেন্দ্র করে ডিএমপির নিশ্ছিদ্র নিরাপত্তা ব্যবস্থা আগামীকালের জাতীয় উলামা-মাশায়েখ সম্মেলন সফল করার আহ্বান জুলাই শহীদদের স্মরণে রংপুরে শায়খে চরমোনাইয়ের দোয়া ও ইসলাহি ইজতেমা

আমরা একজোট হয়ে ভারতকে জবাব দেব: মাওলানা ফজলুর রহমান


নিউজ ডেস্ক

নিউজ ডেস্ক
শেয়ার

ভারত নিয়ন্ত্রিত কাশ্মিরের পেহেলগামে সন্ত্রাসী হামলায় ২৮ জন নিহতের ঘটনায় পাকিস্তানকে দায়ী করেছে ভারত। দেশটির এই মনোভাবের কড়া সমালোচনা করেছেন পাকিস্তান জমিয়তে উলামায়ে ইসলামের সভাপতি মাওলানা ফজলুর রহমান।

তিনি বলেছেন, ভারতের আগ্রাসী মনোভাবের জবাবে পুরো জাতি একজোট হয়ে উপযুক্ত জবাব দেবে।

শুক্রবার (২৫ এপ্রিল) মাওলানা ফজলুর রহমান বলেন, জাতীয় নিরাপত্তা কমিটির সিদ্ধান্তকে আমরা সমর্থন করি এবং ওই সিদ্ধান্তে জাতির মনোবল আরও শক্ত হয়েছে।

মাওলানা ফজলুর রহমান আরও বলেন, দেশের প্রতিরক্ষায় পুরো জাতি এক কাতারে রয়েছে। ভারত তাদের ব্যর্থ নিরাপত্তা নীতির দায় পাকিস্তানের উপর চাপিয়ে দেওয়ার চেষ্টা করছে।

জমিয়ত সভাপতি বলেন, পুরো জাতি কোনো দ্বিধা ছাড়াই জাতীয় নিরাপত্তা কমিটির অবস্থানের পাশে রয়েছে।

সূত্র: রোজনামায়ে জং।

এমএম/


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ