রবিবার, ০৭ জুন ২০২৬ ।। ২৪ জ্যৈষ্ঠ ১৪৩৩ ।। ২১ জিলহজ ১৪৪৭

শিরোনাম :
৬ নবজাতকের মর্মান্তিক মৃত্যু ও পরবর্তী ঘটনাপ্রবাহ নিয়ে শঙ্কা সন্ত্রাসের পক্ষে কাজ করা সাংবাদিকেরা আইনের ঊর্ধ্বে নয়: সংসদে তথ্য প্রতিমন্ত্রী যুক্তরাষ্ট্রের দ্বিমুখী আচরণের কারণে শান্তি আলোচনা এগোচ্ছে না: ইরান ৩০টি নোটিশ দিয়েছি, কোনটার ওপর বলব জানি না: সংসদে আমির হামজা বিদ্যুৎ ও তেল-গ্যাসের মূল্যবৃদ্ধি নয়, দুর্নীতি বন্ধ করুন: বিকেএম মমতার কেন এই বিপর্যয়, বিজেপির কেন এই উত্থান? এবার ২ লাখ ফলদ চারা রোপণ করবে আসসুন্নাহ ফাউন্ডেশন দ্রব্যমূল্য নিয়ন্ত্রণে কার্যকর পদক্ষেপ চায় নেজামে ইসলাম পার্টি পলাশবাড়ীর ধর্মীয় স্থাপনা নির্মাণ নিয়ে জনমনের উদ্বেগ দূর করুন: হেফাজত নতুন চেয়ারম্যান পেল মাদরাসা বোর্ড

আপনার ওপর নজর রাখছে ফেসবুক-ইনস্টাগ্রাম, বন্ধ করবেন যেভাবে  

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

ব্যক্তিগত তথ্য বিশ্লেষণ এবং সে অনুযায়ী বিজ্ঞাপন দেখানোর জন্য ব্যবহারকারীদের অনলাইন কার্যকলাপের বিস্তারিত তথ্য সংগ্রহ করে সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুক ও ইনস্টাগ্রাম। এর ফলে ব্যবহারকারীদের দেখা ওয়েবপেজ, কনটেন্ট, লাইক ও কমেন্ট করা পোস্টসহ অবস্থানসংক্রান্ত সব তথ্য চলে যায় ফেসবুক ও ইনস্টাগ্রামের কাছে।

তবে প্রতিষ্ঠান দু’টির কাছে চলে যাওয়া তথ্য প্রক্রিয়া বন্ধ করারও ব্যবস্থা রয়েছে। সেটিংস পরিবর্তন করে অনলাইন তথ্য সংগ্রহের কার্যক্রম বন্ধ করা যায়। যেভাবে তথ্য প্রক্রিয়া বন্ধ করা যায়— 

ফেসবুকে তথ্য প্রক্রিয়া বন্ধ করবেন যেভাবে
ফেসবুকে অনলাইন কার্যক্রমের তথ্য সংগ্রহ কার্যক্রম বন্ধের জন্য প্রথমে ফেসবুক ফিডের ডান দিকের ওপরে থাকা তিনটি ডট মেনুতে ক্লিক করতে হবে। এরপর নিচে স্ক্রল করে সেটিংস অ্যান্ড প্রাইভেসি অপশন নির্বাচন করে সেটিংসের ওপর ক্লিক করতে হবে। এবার পরের পৃষ্ঠায় মেটা অ্যাকাউন্টস সেন্টারের নিচে থাকা সি মোর ইন অ্যাকাউন্টস সেন্টার অপশনে ট্যাপ করতে হবে।

এরপর স্ক্রল করে ইউর ইনফরমেশনস অ্যান্ড পারমিশনস নির্বাচনের পর নিচে থাকা ইউর অ্যাক্টিভিটি অব মেটা টেকনোলজিস ক্লিক করতে হবে। এবার ম্যানেজ ফিউচার অ্যাকটিভিটি ট্যাপের পর ডিসকানেক্ট ফিউচার অ্যাকটিভিটি অপশন নির্বাচন করতে হবে। এরপর কনটিনিউ বাটনে ক্লিক করে ডিসকানেক্ট ফিউচার অ্যাকটিভিটি বাটনে পুনরায় ট্যাপ করলেই ফেসবুক আর অনলাইন কার্যক্রমের তথ্য সংগ্রহ করবে না।

ইনস্টাগ্রামে তথ্য প্রক্রিয়া বন্ধ করবেন যেভাবে
ইনস্টাগ্রামে অনলাইন কার্যক্রমের তথ্য সংগ্রহ কার্যক্রম বন্ধের জন্য প্রোফাইল ছবিতে ক্লিক করে প্রোফাইল পেজে যেতে হবে। এরপর তিনটি রেখা মেনুতে ক্লিক করে সেটিংস অ্যান্ড প্রাইভেসি অপশন নির্বাচন করতে হবে।

এবার পরের পৃষ্ঠায় অ্যাকাউন্টস সেন্টার নির্বাচন করে অ্যাকাউন্ট সেটিংসের নিচে থাকা ইউর ইনফরমেশন অ্যান্ড পারমিশন অপশনে ট্যাপ করতে হবে। এরপর পরের পৃষ্ঠায় ইউর অ্যাকটিভিটি অব মেটা টেকনোলজিস নির্বাচনের পর ম্যানেজ ফিউচার অ্যাকটিভিটিতে ট্যাপ করে ডিসকানেক্ট ফিউচার অ্যাকটিভিটি ক্লিক করতে হবে

এনএইচ/


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ