রবিবার, ২২ নভেম্বর ২০২৬ ।। ৭ অগ্রহায়ণ ১৪৩৩ ।। ১২ জমাদিউস সানি ১৪৪৮

শিরোনাম :
পশ্চিম আফ্রিকায় কুরআন-সুন্নাহ প্রতিযোগিতায় অতিথি মসজিদে নববির ইমাম মাদরাসাতুস সুন্নাহয় ১৩ ক্যাটাগরিতে নিয়োগ, আবেদন ২৫ নভেম্বর পর্যন্ত এআই দিয়ে নকলের অভিযোগে পদত্যাগ করলেন দক্ষিণ কোরিয়ার শিক্ষামন্ত্রী  ভিডিও কনফারেন্সে হাদিসের সবক পড়াবেন মুফতি তাকী উসমানী জামিআ রাব্বানিয়ায় জুমার বয়ান ও খুতবা দেবেন মাওলানা হানিফ জালান্ধরি মরহুম কাজী সিকান্দারের পরিবারকে ৬ লাখ টাকা দিল ফেনী সাহিত্য ফোরাম কাল বসুন্ধরা মারকাযে বয়ান করবেন মাওলানা হানিফ জালান্ধরি ৭৮ বছর পরও নিজ দেশ ফিলিস্তিনে ফেরার অপেক্ষায় ৯০ বছরের নারী ইসলামী ছাত্রী মজলিসের নতুন কমিটি গঠিত দিনে ৭০ বারের বেশি ইস্তিগফার করতেন নবীজি, আমরা কতবার করি?

পটিয়ার সাবেক সিনিয়র উস্তাদ মাওলানা আব্দুল মান্নান দানিশের ইন্তেকাল


নিউজ ডেস্ক

নিউজ ডেস্ক
শেয়ার

চট্টগ্রামের ঐতিহ্যবাহী জামিয়া ইসলামিয়া পটিয়া মাদরাসার সাবেক সিনিয়র শিক্ষক মাওলানা আব্দুল মান্নান দানিশ ইন্তেকাল করেছেন। (ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন।)

শুক্রবার (২৫ এপ্রিল) তিনি রাজধানীর একটি হাসপাতালে শেষ নিঃশ্বাস ত্যাগ করেন। 
স্বজনদের সূত্রে জানা যায়, তার সামান্য জ্বর ছিল। আজ জুমার নামাজও আদায় করেছেন। এরপর হঠাৎ অসুস্থ হয়ে পড়লে রাজধানীর মিরপুর ইসলামী ব্যাংক হাসপাতালে নিয়ে যাওয়া হয়। সেখানে কর্তব্যরত চিকিৎসক তাঁকে মৃত ঘোষণা করেন।

পটিয়া মাদরাসার সাবেক শিক্ষার্থীরা জানান, মাওলানা আব্দুল মান্নান দানিশ অন্যন্ত আল্লাহওয়ালা ছিলেন৷ বিজ্ঞ আলেমে দীন ছিলেন ৷ বড় শায়ের ও নাহবি ছিলেন ৷ নিজের জীবনের বিশাল অংশ কাটিয়েছেন জামিয়া ইসলামিয়া পটিয়াতে ৷ শেষ এক বছর রাজধানীর পল্লবীর জামিয়া আবদুল্লাহ ইবনে মাসউদ রা.তে খেদমতে নিয়োজিত ছিলেন৷

এমএম/


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ