বৃহস্পতিবার, ২৬ মার্চ ২০২৬ ।। ১১ চৈত্র ১৪৩২ ।। ৭ শাওয়াল ১৪৪৭

শিরোনাম :
বেফাকে সানাবিয়ার ২৭ মেধাস্থানের ২৩টিই জামিআ রাব্বানিয়ায়, সাফল্যের রহস্য কী? জামিয়াতুল উস্তায শহীদুল্লাহ ফজলুল বারী রাহি. ঢাকায় ভর্তি ৭ ও ৮ শাওয়াল ‘নদওয়াতুল উলূম আশ-শরইয়্যাহ’য় ভর্তি শুরু আগামীকাল ‘স্বাধীনতাকে অর্থবহ করার জন্য রাষ্ট্রের পদ্ধতিগত সংস্কার জরুরী’ আল-হাইয়াতুল উলইয়া ও বেফাকে শীর্ষস্থান অর্জনকারী ‘ঢালকানগর মাদরাসা’র ভর্তি আগামীকাল ঢালকানগর মাদরাসার শাখা ‘জামিয়া আশরাফুল মাদারিস কমপ্লেক্স’-এ ভর্তি আগামীকাল মাদরাসাতুল মাদীনাহ বারিধারায় ভর্তি চলছে মাইজগাঁও দারুল উলূম ইসলামিয়া মাদরাসায় ভর্তি শনিবার, বিনা খরচে পড়াশোনার সুযোগ দৌলতদিয়ায় বাসডুবি, ৪০ জনের মতো প্রাণহানীর আশঙ্কা ‘স্বাধীনতার ৫৫ বছর পরও জনগণ বঞ্চিত, গণভোটের রায় বাস্তবায়ন করুন’

প্রথম বছরেই নদওয়াতুল উলুম আশ-শরইয়্যাহ’র ঈর্ষণীয় ফলাফল

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

প্রতিষ্ঠার প্রথম বছরেই নারায়ণগঞ্জের নদওয়াতুল উলূম আশ-শরইয়্যাহ বেফাকুল মাদারিসিল আরাবিয়া বাংলাদেশের ৪৮ তম কেন্দ্রীয় পরীক্ষায় ঈর্ষণীয় ফলাফল অর্জন করেছে। 

মাদরাসা সূত্রে জানা যায়, এ বছর বেফাক পরীক্ষায় মোট ১৭ জন ছাত্র অংশ গ্রহণ করে। এর মধ্যে তাইসীর জামাত থেকে ১৩ জন ও নাহবেমীর জামাত থেকে ৪ জন অংশগ্রহণ করে। তাইসির জামাত থেকে ৩ জন ও নাহবেমির জামাত থেকে ২ জন মেধাতালিকায় স্থান লাভ করেছে।

মাদরাসাটির প্রতিষ্ঠাতা পরিচালক মুফতি ইয়াসীন কুদ্দূসী বলেন, প্রথম বছর হিসেবে জাতীয় বোর্ড পরীক্ষায় এই ফলাফল অর্জনে আমরা সন্তুষ্ট, আলহামদুলিল্লাহ। সামনে আরও ভালো ফলাফল অর্জন করব ইনশাআল্লাহ।

তিনি আরও বলেন, নদওয়াতুল উলুম আশ-শরইয়্যাহ-এ পাঠদানের জন্য দক্ষ, পরিশ্রমী, বেফাকবোর্ডে স্ট্যান্ডকৃত ও আল্লাহভীরু শিক্ষকদের একটি টিম আছে। যারা সর্বদা ছাত্রদের পাঠদানে সচেষ্ট থাকেন। 

প্রতিষ্ঠানটির মুহতামিম জানান, পবিত্র ঈদুল ফিতরের পর ৬ শাওয়াল থেকে ১৪৪৬-৪৭ হিজরী শিক্ষাবর্ষে সকল বিভাগে ভর্তি নেওয়া হবে। 

বিভাগসমূহ:

১. আততাখাসসুস ফিল ফিকহি ওয়াল ইফতা (১ বছর মেয়াদী)
২.কিতাব বিভাগ (তাইসির থেকে হেদায়াতুন্নাহু) 
৩. হিফয বিভাগ
৪. নরানী ও নাযেরা বিভাগ 

যাতায়াতের ঠিকানা: পশ্চিম জালকুড়ি, আবহাওয়া অফিসের মেনগেটের উত্তর পাশে (শান্তনীড়) হাজী সোহাগ সাহেবের বাড়ি।

মোবাইল:  01757 110824, 01742788441

 


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ