সোমবার, ১৯ অক্টোবর ২০২৬ ।। ৩ কার্তিক ১৪৩৩ ।। ৮ জমাদিউল আউয়াল ১৪৪৮

শিরোনাম :
ওসমানী উদ্যানে ‘জুলাই স্মৃতি স্তম্ভ’ উদ্বোধন করলেন প্রধানমন্ত্রী সৌদিতে শহীদ মুফতি নাসরুল্লাহ বদরের পরিবারের পাশে খিদমাতুল ইসলাম পরিষদ বিশ্ববাসীকে ফিলিস্তিনিদের কথা ভুলে না যাওয়ার আহ্বান পেপ গার্দিওলার ১৯ অক্টোবর ২০২৬-এর নামাজের সময়সূচি দুপুরে পদত্যাগের চূড়ান্ত ঘোষণা দেব: প্রতিমন্ত্রী ইশরাক এবারও শিশু-কিশোর প্রতিযোগিতার আয়োজন করছে মাসিক নকীব, লেখা আহ্বান রাহাতের মুফতি হওয়ার স্বপ্নের পাশে গাজীপুর জেলা পরিষদ সুন্দর দেশ গড়তে যার যার অবস্থান থেকে কাজ করার আহ্বান প্রধানমন্ত্রীর মুসলিম রেনেসাঁর কবি ফররুখ আহমদের চলে যাওয়ার ৫২ বছর আজ উত্তর প্রদেশে মুসলিম সাংবাদিককে পিটিয়ে হত্যা

সমমনা ইসলামি দলগুলোর সংলাপে সম্মিলিত ৫ ঘোষণা

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

রাষ্ট্র কাঠামো সংস্কার, নির্বাচন ও চলমান পরিস্থিতি নিয়ে সমমনা রাজনৈতিক দলগুলোর শীর্ষ নেতাদের সঙ্গে বুধবার (২৩ এপ্রিল) সংলাপ করেছে ইসলামী আন্দোলন বাংলাদেশ। 

দলটির পুরানা পল্টনের কেন্দ্রীয় কার্যালয়ে ইসলামি সমমনা দলগুলোর সঙ্গে সংলাপ শেষে পাঁচটি বিষয়ে সম্মিলিত ঘোষণা দেওয়া হয়। সেই বিষয়গুলো হলো-

১. আগামী জাতীয় নির্বাচনে ইসলামপন্থীদের ঐক্যবদ্ধ ব্যালট বাক্স নির্ধারনের কৌশল নিয়ে ফলপ্রসূ আলোচনা হয়েছে। 
২. প্রয়োজনীয় সংস্কার শেষে যৌক্তিক সময়ের মধ্যে জাতীয় নির্বাচন দিতে হবে।
৩. অনতিবিলম্বে বিতর্কিত নারী সংস্কার কমিশন বাতিল করতে হবে। অন্যথায় কঠোর আন্দোলন।
৪. ফ্যাসিবাদী অপশক্তির বিচার দ্রুত সম্পন্ন করতে হবে।
৫. ভারতীয় আধিপত্যবাদ ও পশ্চিমা সাম্রাজ্যবাদী শক্তির তাবেদারিমুক্ত ইসলামি কল্যাণমূলক রাষ্ট্র প্রতিষ্ঠায় ঐক্যবদ্ধ সংগ্রাম করতে হবে।

সংলাপে ইসলামী আন্দোলনের নেতৃত্ব দেন দলের আমির মুফতি সৈয়দ মুহাম্মাদ রেজাউল করীম। এতে বাংলাদেশ খেলাফত মজলিস, জমিয়তে উলামায়ে ইসলাম, নেজামে ইসলাম পার্টি ও খেলাফত মজলিসের নেতাদের মধ্যে অংশ নেন- মাওলানা মামুনুল হক, আমির, বাংলাদেশ খেলাফত মজলিস; মাওলানা আব্দুল রব ইউসুফী, সহ-সভাপতি, জমিয়তে ইসলামের ওলামায়ে ইসলাম বাংলাদেশ; ড. আহমদ আব্দুল কাদের, সেক্রেটারি জেনারেল, খেলাফত মজলিস; মাওলানা মুসাদ্দেক বিল্লাহ আল মাদানী, সিনিয়র প্রেসিডিয়াম সদস্য, ইসলামী আন্দোলন বাংলাদেশ, অধ্যাপক আশরাফ আলী আকন, প্রেসিডিয়াম সদস্য, ইসলামী আন্দোলন বাংলাদেশ; মাওলানা আব্দুল মাজেদ আতহারি, সহ-সভাপতি, নেজামে ইসলাম পার্টি বাংলাদেশ; মাওলানা ইউনুস আহমদ, মহাসচিব, ইসলামী আন্দোলন বাংলাদেশ; মাওলানা মঞ্জুরুল ইসলাম আফেন্দী, মহাসচিব জমিয়তে ওলামায়ে ইসলাম বাংলাদেশ; মাওলানা জালাল উদ্দীন আহমদ, মহাসচিব, বাংলাদেশ খেলাফত মজলিস; মাওলানা গাজী আতাউর রহমান, যুগ্ম মহাসচিব, ইসলামী আন্দোলন বাংলাদেশ; মাওলানা মুসা বিন ইজহার; মহাসচিব, নেজামে ইসলাম পার্টি বাংলাদেশ; মাওলানা নাজমুল হাসান কাসেমী, সাংগঠনিক সম্পাদক, জমিয়তে ওলামায়ে ইসলাম বাংলাদেশ; মাওলানা বাহাউদ্দিন জাকারিয়া, সিনিয়র যুগ্ম মহাসচিব, জমিয়তে ওলামায়ে ইসলাম বাংলাদেশ; মাওলানা আহমদ আলী কাসেমী, নায়েবে আমির, খেলাফত মজলিস; মাওলানা আব্দুল কুদ্দুস কাসেমী, সহ-সভাপতি, জমিয়তে ওলামায়ে ইসলাম বাংলাদেশ; মাওলানা আতাউল্লাহ আমীন, যুগ্ম মহাসচিব, বাংলাদেশ খেলাফত মজলিস; মাওলানা তাফাজ্জুল হক আজিজ, যুগ্ম মহাসিচব, জমিয়তে ওলামায়ে ইসলাম বাংলাদেশ; অধ্যাপক মাহবুবুর রহমান, প্রেসিডিয়াম সদস্য, ইসলামী আন্দোলন বাংলাদেশ; মাওলানা সাখাওয়াত হুসাইন, নায়েবে আমির, খেলাফত মজলিস; অধ্যাপক আব্দুল জলিল, যুগ্ম মহাসচিব, খেলাফত মজলিস; অ্যাডভোকেট জাহাঙ্গীর হুসেন; যুগ্ম মহাসচিব, খেলাফত মজলিস; হাফেজ মাওলানা ফজলে বারী মাসউদ, যুগ্ম মহাসচিব, ইসলামী আন্দোলন বাংলাদেশ; মাওলানা আলী হাসান উসামা, ওলামা বিষয়ক সম্পাদক, খেলাফত মজলিস; মুফতি রেজাউল করীম আবরার, সাধারণ সম্পাদক, জাতীয় ওলামা মাশায়েখ আইম্মা পরিষদ, মাওলানা তোফাজ্জল হোসাইন, যুগ্ম মহাসচিব, বাংলাদেশ খেলাফত মজলিস।

এমএইচ/


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ