বুধবার, ২৬ আগস্ট ২০২৬ ।। ১১ ভাদ্র ১৪৩৩ ।। ১৩ রবিউল আউয়াল ১৪৪৮

শিরোনাম :
নারায়ণগঞ্জ জেলা ও মহানগরে হেফাজতের নতুন কমিটি ঘোষণা ধামরাইয়ে খেলাফত মজলিসের দিনব্যাপী তরবিয়তি মজলিস অনুষ্ঠিত দোয়ার মাধ্যমে আল মানযুর ফাউন্ডেশনের আনুষ্ঠানিক যাত্রা শুরু ময়মনসিংহ সিটি করপোরেশেনের উদ্যোগে মহানবীর জীবন ও আদর্শ নিয়ে মাহফিল ‘নবীজির সিরাত অনুসরণ ছাড়া সমাজে প্রকৃত শান্তি প্রতিষ্ঠা সম্ভব নয়’ কুমিল্লা জেলা ইমাম পরিষদের উদ্যোগে সিরাত মাহফিল ২ সেপ্টেম্বর ‘শরিয়াহবিরোধী কোনো আইন মেনে নেওয়ার প্রশ্নই আসে না’ চাঁদপুরের স্কুলশিক্ষার্থীদের নিয়ে বিশেষ সিরাত প্রতিযোগিতা চীনা যুদ্ধবিমান কিনবে বাংলাদেশ, কী এর বিশেষত্ব সারাদেশে গত ২৪ ঘণ্টায় ডেঙ্গু আক্রান্ত ৫৫০

শ্রীপুরে মাদরাসার সাতজন হাফেজ ছাত্রদের পাগড়ী প্রদান ও সংবর্ধনা

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

ইকবাল হোসেন। গাজীপুরের শ্রীপুর পৌরসভার ৬ নং ওয়ার্ডের পশ্চিম পাড়া আলহাজ্ব জায়দুল কবির ভাঙ্গী মাহফুজুল কুরআন ওয়াস সুন্নাহ মাদ্রাসা'র সাতজন হাফেজ ছাত্রদের পাগড়ী প্রদান ও সংবর্ধনা অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে।

১২ মার্চ রাত দশটার ১০ টার সময় পৌরসভার উজিলাব ভাঙ্গী বাড়ীর সংলগ্ন এ অনুষ্ঠান হয়।

মাদ্রাসার প্রতিষ্ঠাতা আলহাজ্ব জায়দুল কবির ভাঙ্গীর সভাপতিত্বে প্রধান মেহমান পীরে কামেল আলহাজ্ব হযরত মাওলানা তৈয়ব সিদ্দিকী জৈনপুরী সাতজন হাফেজ ছাত্রকে পাগড়ী প্রদান করেন।

এ সময় অনুষ্ঠানে বিশেষ মেহমান হিসেবে ছিলেন, আলহাজ্ব হযরত মাওলানা সোমামা সিদ্দিকী জৈনপুরী। অনুষ্ঠানে ইসলামি সঙ্গীত পরিবেশন করেন জাতীয় ইসলামী সাংস্কৃতিক সংগঠন কলরবের প্রধান শিল্পী আবু রায়হান।পবিত্র কুরআন তেলাওয়াত করেন আন্তর্জাতিক খ্যাতি সম্পন্য ক্বারী হাফেজ মাওলানা আতাউল্লাহ আজাদী।

অনুষ্ঠানে উপস্থিত ছিলেন, ৬নং ওয়ার্ড কাউন্সিলর কামাল মাহমুদ, শ্রীপুর প্রেসক্লাবের সভাপতি আব্দুল লতিফ, দৈনিক যায়যায়দিন ও মোহনা টেলিভিশনের শ্রীপুর উপজেলা প্রতিনিধি আলফাজ সরকার আকাশ, দৈনিক আজকের পত্রিকার শ্রীপুর উপজেলা প্রতিনিধি রাতুল মন্ডল, শ্রীপুর টুরিস্ট যুব উন্নয়ন সমিতির সভাপতি জুবায়ের আহমেদ, দৈনিক তৃতীয় মাত্রা পত্রিকার শ্রীপুর প্রতিনিধি আরিফ মন্ডল, দৈনিক ভোরের সময় পত্রিকার শ্রীপুর প্রতিনিধি হিজবুল বাহার ও আনোয়ার হোসাইন প্রমুখ।

-এটি


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ