শুক্রবার, ০৫ জুন ২০২৬ ।। ২১ জ্যৈষ্ঠ ১৪৩৩ ।। ১৯ জিলহজ ১৪৪৭

শিরোনাম :
‘লেবানন থেকে ইসরায়েলি সেনা প্রত্যাহার ব্যতীত শান্তি প্রতিষ্ঠা সম্ভব নয়’ বর্তমান সমাজে বিয়েকে ক্রমেই কঠিন করে তোলা হচ্ছে কালভার্ট নির্মাণকালে মাটিচাপা পড়ে দুই শ্রমিকের মৃত্যু আগস্টের মধ্যে শিক্ষার্থীদের বিনামূল্যে ড্রেস ও জুতা বিতরণ শুরু করবে সরকার: ববি হাজ্জাজ আগামী ৭ জুন রাশিয়া সফরে যাচ্ছেন পররাষ্ট্রমন্ত্রী চাঁপাইনবাবগঞ্জে বজ্রপাতে নারীসহ ৫ জনের মৃত্যু ডিআইজি থেকে অতিরিক্ত আইজিপি হলেন ৫ পুলিশ কর্মকর্তা হজ-পরবর্তী জীবনে পরিবর্তন না এলে হজের শিক্ষা অপূর্ণ: শায়খ আহমাদুল্লাহ ‘সীমান্ত নিরাপত্তা ও মানবাধিকার প্রশ্নে কোনো আপস করা উচিত নয়’ ৩ জেলায় প্রশাসক নিয়োগ দিয়েছে সরকার

বিদেশি ওমরাহ যাত্রীদের জন্য সুখবর

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আওয়ার ইসলাম ডেস্ক: এখন থেকে বিদেশি ওমরাহযাত্রীরা সৌদি আরবে ৯০ দিনেরও বেশি সময় থাকতে পারবেন। একই সাথে দেশটির যেকোনো শহরে বাঁধাহীনভাবে ঘুরে বেড়াতে পারবেন তারা। এছাড়া নিজ দেশে ফেরার সময় সৌদির যেকোনো বিমানবন্দর ব্যবহার করতে পারবেন।

আজ সোমবার (৫ সেপ্টেম্বর) সৌদির হজ ও ওমরাহ বিষয়ক মন্ত্রণালয় এক বিবৃতিতে এ তথ্য জানিয়েছে।

বিবৃতিতে বলা হয়েছে, ‘এখন থেকে বিদেশি ওমরাহ যাত্রীরা তাদের ওমরাহ ভিসার মেয়াদ বাড়িয়ে ৯০ দিনেরও বেশি সময় সৌদিতে অবস্থান করতে পারবেন এবং মক্কা-মদিনাসহ যেকোনো শহরে ঘুরতে যেতে পারবেন। কোনো প্রকার আইনগত বা প্রশাসনিক বাধা দেওয়া হবে না।’

সৌদি সরকারের অনুমোদিত যেকোনো ইলেকট্রনিক প্ল্যাটফরম ব্যবহার করে সহজেই ভিসার মেয়াদ বাড়ানো যাবে বলেও উল্লেখ করা হয়েছে মন্ত্রণালয়ের বিবৃতিতে।

সৌদি অর্থনীতি বিশ্লেষকদের মতে, সরকার দেশের পর্যটন খাতকে শক্তিশালী করতে চাইছে। সোমবারের ঘোষণার প্রধান কারণ এটিই।

করোনাভাইরাসের কারণে ২০২০ সালে বিদেশিদের জন্য সীমান্ত বন্ধ করেছিল সৌদি। হজ ও ওমরাহ পালনে ইচ্ছুক বিদেশী যাত্রীদের প্রবেশে নিষেধাজ্ঞা দেওয়া হয়। এমনকি সৌদি নাগরিকদেরও হজ ও ওমরাহ পালনে নিরুৎসাহিত করে সরকার। খুব অল্প সংখ্যক সৌদি নাগরিক সরকারের বিশেষ অনুমতিতে সেবার হজ পালন করতে পেরেছিলেন।

এরপরে ২০২১ সালে নিজ দেশের নাগরিকদের হজ ও ওমরাহ পালনের অনুমতি দেয় সৌদি সরকার। তবে শর্ত দেওয়া হয়, যারা সরকারের অনুমোদিত যেকোনো করোনা টিকার দুই ডোজ সম্পূর্ণ করেছেন, কেবল তারাই হজ ও ওমরাহ করতে পারবেন।

চলতি বছর হজ ও ওমরাহ পালনে ইচ্ছুক বিদেশি যাত্রীদের জন্য সীমান্ত খোলার ঘোষণা দেয় সৌদি। তবে সরকারের পক্ষ থেকে বলা হয়, যেসব বিদেশি যাত্রী করোনা টিকার ডোজ সম্পূর্ণ করেছেন, কেবল তাদেরকেই স্বাগত জানাবে সৌদি আরব।

-এটি


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ