শনিবার, ১৮ জুলাই ২০২৬ ।। ২ শ্রাবণ ১৪৩৩ ।। ৪ সফর ১৪৪৮

শিরোনাম :
৭.৪ মাত্রার শক্তিশালী ভূমিকম্পে কাঁপল মেক্সিকো, সুনামির সতর্কতা শেখ হাসিনাকে প্রত্যর্পণের অনুরোধ খতিয়ে দেখা হচ্ছে: ভারত উত্তরাঞ্চলের ৫ জেলায় বন্যার শঙ্কা কুরআনের পথে চললেই বদলে যাবে দেশ: আল্লামা সাজ্জাদ নোমানী মসজিদের ভেতরে বিএনপি, বারান্দায় জামায়াতের জুমা আদায়! মাদক প্রতিরোধে চাহিদা ও যোগান—উভয়ই নির্মূল করতে হবে: পীর সাহেব চরমোনাই অপরিকল্পিত নগরায়ণ থেকে নগরবাসীকে মুক্তি দিন: ইসলামী আন্দোলন কওমি শিক্ষার্থীদের উচ্চশিক্ষায় নিরাপদ পথ নিশ্চিত করুন বিকেএমের স্থায়ী স্বেচ্ছাসেবকদের বিশেষ প্রশিক্ষণ সভা অনুষ্ঠিত ‘দুর্দিন এলে আবারও মুসলিম লীগের মাওলানা ফজলুর রহমানের সহযোগিতা লাগবে’

‘সাদাপাথরে’ অভিযান চালালেন ডিসি সারওয়ার


নিউজ ডেস্ক

নিউজ ডেস্ক
শেয়ার
ছবি: সংগৃহীত

সিলেটের ‘সাদাপাথর’ এলাকাকে আগের রূপে ফিরিয়ে দিতে সবকিছু করা হবে বলে জানিয়েছেন সিলেটের নতুন জেলা প্রশাসক মো. সারওয়ার আলম।

জেলা প্রশাসক হিসেবে দায়িত্ব নেওয়ার পর গতকাল বৃহস্পতিবার ( ২১ আগস্ট ) দুপুরে ছুটে যান পাথর লুটের জন্য বহুল আলোচিত জনপ্রিয় পর্যটনকেন্দ্র সাদাপাথর এলাকায়।

সেখানেই পরিদর্শন শেষে তিনি সাংবাদিকদের এ কথা বলেন। পরে বিকালে ফেরার পথে তিনটি স্টোন ক্র্যাশার মিলে অভিযান চালিয়ে বেশ কিছু লুটের পাথর উদ্ধার করেন।

সারওয়ার বলেন, “সাদাপাথর থেকে যাতে আর একটি পাথরও চুরি না হয় সেই ব্যবস্থা করা হচ্ছে। সাদাপাথরকে আগের রূপে ফিরিয়ে দিতে যা যা করা দরকার তাই করা হবে। কারা লুট-পাট কাণ্ডে জড়িত, কেন এবং কিভাবে করেছে সেগুলোও পর্যালোচনা করা হবে।”

আর যাতে সিলেটের পাথর লুট হতে না পারে সেজন্য আরও কঠোর নজরদারির ব্যবস্থা করা হবে বলে জানিয়ে তিনি বলেন, “লুণ্ঠিত পাথরগুলো কোথায় কোথায় আছে, সেটি খোঁজে বের করে আমরা প্রতিস্থাপন করছি। আশা করছি, কিছুদিনের মধ্যে সাদাপাথর আগের অবস্থায় ফিরে আসবে।”

পাথর লুণ্ঠনের কারণগুলো চিহ্নিত করলে প্রতিরোধ ব্যবস্থা জোরদার সম্ভব জানিয়ে তিনি বলেন, “আপাতত আমরা তিনটি বিষয় সামনে রেখেে এগোচ্ছি। লুণ্ঠিত পাথর উদ্ধার ও প্রতিস্থাপন, জড়িতদের চিহ্নিত করে তাদের বিরুদ্ধে ব্যবস্থা গ্রহণ এবং আর যাতে পাথর লুণ্ঠন বা চুরি না হয় সে ব্যাপারে প্রতিরোধ ব্যবস্থা গড়ে তোলা।” 

এমএম/


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ