মঙ্গলবার, ১৩ অক্টোবর ২০২৬ ।। ২৮ আশ্বিন ১৪৩৩ ।। ২ জমাদিউল আউয়াল ১৪৪৮


হাসিনা কেন ভারতে, প্রশ্ন তুলে বিতাড়ন চাইলেন আসাদুদ্দিন ওয়াইসি


নিউজ ডেস্ক

নিউজ ডেস্ক
শেয়ার
ছবি: সংগৃহীত

গণঅভ্যুত্থানে পালিয়ে ভারতে আশ্রয় নেওয়া সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে নিয়ে এবার মুখ খুলেছেন দেশটির আলোচিত মুসলিম সংসদ সদস্য আসাদুদ্দিন ওয়াইসি। শেখ হাসিনাকে কেন আশ্রয় দেওয়া হয়েছে সেটা নিয়ে প্রশ্ন তুলে তিনি বলেছেন, তাকে দিয়েই বাংলাদেশি অবৈধ অনুপ্রবেশকারীদের বিতাড়ন শুরু করা উচিত। 

ভারতের গণমাধ্যম ইন্ডিয়ান এক্সপ্রেসকে দেওয়া সাক্ষাৎকারে ওয়াইসি এসব কথা বলেন। 
মজলিস-ই ইত্তেহাদুল মুসলিমিন (মিম)-এর প্রধান এবং হায়দরাবাদের সংসদ সদস্য বৃহস্পতিবার (২১ আগস্ট) ওই সাক্ষাৎকারে বলেন, ‘কেন্দ্রীয় সরকার যদি ভারত থেকে অবৈধ বাংলাদেশি অনুপ্রবেশকারীদের বিতাড়িত করতে চায়, তা হলে তাদের পদচ্যুত প্রাক্তন প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে দিয়েই সে কাজ শুরু করা উচিত।’

প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির সরকারের উদ্দেশে ওয়াইসির প্রশ্ন, ‘কেন আমরা হাসিনাকে এ দেশে আশ্রয় দিয়েছি? তিনিও তো একজন