শনিবার, ১৮ জুলাই ২০২৬ ।। ২ শ্রাবণ ১৪৩৩ ।। ৪ সফর ১৪৪৮

শিরোনাম :
৭.৪ মাত্রার শক্তিশালী ভূমিকম্পে কাঁপল মেক্সিকো, সুনামির সতর্কতা শেখ হাসিনাকে প্রত্যর্পণের অনুরোধ খতিয়ে দেখা হচ্ছে: ভারত উত্তরাঞ্চলের ৫ জেলায় বন্যার শঙ্কা কুরআনের পথে চললেই বদলে যাবে দেশ: আল্লামা সাজ্জাদ নোমানী মসজিদের ভেতরে বিএনপি, বারান্দায় জামায়াতের জুমা আদায়! মাদক প্রতিরোধে চাহিদা ও যোগান—উভয়ই নির্মূল করতে হবে: পীর সাহেব চরমোনাই অপরিকল্পিত নগরায়ণ থেকে নগরবাসীকে মুক্তি দিন: ইসলামী আন্দোলন কওমি শিক্ষার্থীদের উচ্চশিক্ষায় নিরাপদ পথ নিশ্চিত করুন বিকেএমের স্থায়ী স্বেচ্ছাসেবকদের বিশেষ প্রশিক্ষণ সভা অনুষ্ঠিত ‘দুর্দিন এলে আবারও মুসলিম লীগের মাওলানা ফজলুর রহমানের সহযোগিতা লাগবে’

সীমান্তে ৫ বাংলাদেশি নারীকে ফেরত দিল বিএসএফ

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার
ছবি: সংগৃহীত

পঞ্চগড়ের বাংলাবান্ধা সীমান্তে পতাকা বৈঠকের মাধ্যমে পাঁচ বাংলাদেশি নারীকে ফেরত দিয়েছে ভারতের সীমান্তরক্ষী বাহিনী বিএসএফ। বৃহস্পতিবার ২১ আগস্ট বিকেলে তেঁতুলিয়া উপজেলার বাংলাবান্ধা সীমান্তে বিজিবি-বিএসএফ কোম্পানি কমান্ডার পর্যায়ে এই বৈঠক অনুষ্ঠিত হয়।

ফেরত দেওয়া নারীরা হলেন– জেসমিন সুলতানা (৩৬), পারভীন খাতুন (৩৮), শিরিনা পারভীন (৩২), আমিনা আক্তার (৪০) ও লাবণী আক্তার (৩০)। তাদের বাড়ি নওগাঁ, সাতক্ষীরা ও বাগেরহাট জেলার বিভিন্ন এলাকায়। তাদের তেঁতুলিয়া থানা পুলিশের কাছে হস্তান্তর করা হয়েছে বলে জানায় বিজিবি। 

জানা যায়, পঞ্চগড় ১৮ বিজিবি ব্যাটালিয়ন জানায়, বিএসএফের দেওয়া এক তথ্য যাচাই করে ভারতের অভ্যন্তরে আটক পাঁচ নারীর বাংলাদেশি পরিচয় নিশ্চিত হওয়ার পর পতাকা বৈঠক হয়। বৈঠকের মাধ্যমে তাদের ফেরত নেওয়া হয়। তারা এক বছর আগে অবৈধভাবে ভারতে যান এবং সেখানে বাসাবাড়ি ও পার্লারের কাজ করে বসবাস করছিলেন। গত ১৬ মে ভারতের গুজরাট থেকে ভারতীয় সিআইডি পুলিশ তাদের আটক করে। পরদিন থেকে তারা মহারাষ্ট্র পালঘর মহিলা আশ্রয়কেন্দ্রে পুলিশের হেফাজতে ছিলেন। গত ১৭ আগস্ট তাদের শিলিগুড়ি ১৮ ফুলবাড়ী বিএসএফ ক্যাম্পে হস্তান্তর করে ভারতীয় পুলিশ। 

গত ৩ মাসে ১২ দফায় পঞ্চগড়ের বিভিন্ন সীমান্ত দিয়ে নারী-শিশুসহ ১৮৯ জনকে জোরপূর্বক বাংলাদেশে পাঠিয়ে ‍দেয় বিএসএফ।

এমএম/


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ