রবিবার, ২৯ নভেম্বর ২০২৬ ।। ১৪ অগ্রহায়ণ ১৪৩৩ ।। ১৯ জমাদিউস সানি ১৪৪৮

শিরোনাম :
‘জুলাই কেন আমাদের লড়াই’ বইয়ের রিভিউ প্রতিযোগিতার পুরস্কার বিতরণ অনুষ্ঠিত গহরপুর জামিয়ার ১০ সালা দস্তারবন্দি সম্মেলন বৃহস্পতিবার, ব্যাপক প্রস্তুতি আনন্দমুখর পরিবেশে শুরু নূরানী বোর্ডের ২০তম সমাপনী পরীক্ষা মারকাযুল ফুরকানের ৪৫ জন শিশুর কুরআনের সবক গ্রহণ আটকের পর মাওলানা ফজলুর রহমানের ছেলেকে ছেড়ে দিয়েছে পুলিশ ডেঙ্গু আক্রান্ত হয়ে আরও ৩ জনের মৃত্যু আলিম সাপ্লিমেন্টারি পরীক্ষা: কেন্দ্রের কর্মকর্তাদের জন্য ২৫ নির্দেশনা ফ্যাসিবাদ ও দেশব্যাপী নৈরাজ্যের বিরুদ্ধে হেফাজতের বিক্ষোভ কিশোরগঞ্জ-৩ আসনের উপনির্বাচনে প্রার্থী দিচ্ছে ইসলামী আন্দোলন নেয়ামতের কদর করতে হবে হারানোর আগেই: মসজিদে নববির খতিব

অতি বৃষ্টিতে কমেছে সবজির উৎপাদন, বাজারে দামও চড়া


নিউজ ডেস্ক

নিউজ ডেস্ক
শেয়ার
ছবি: সংগৃহীত

অতি বৃষ্টির প্রভাবে কমেছে শাক সবজির উৎপাদন। এ কারণে বেশিরভাগ সবজি ক্ষেত নষ্ট হয়ে গেছে। ফলে স্থানীয় বাজারে লাফিয়ে বাড়ছে শাক সবজির দাম। তবে গত সপ্তাহ থেকে বৃষ্টিপাত কিছুটা কমলেও নতুন করে সবজির চারা লাগানো ও ফসল উৎপাদন সময়সাপেক্ষ বলে জানিয়েছেন কৃষকরা।

আগামী কয়েক সপ্তাহ বাজারে সব ধরনের সবজির দাম আরও বাড়তে পারে বলে আশঙ্কা কৃষক ও ব্যবসায়ীদের।

শুক্রবার (২২ আগস্ট) ঝিনাইদহের হলিধানী, ডাকবাংলা, বৈডাঙ্গা, বিষয়খালি, ভাটইসহ বিভিন্ন বাজার ঘুরে শাক সবজির এমন চড়া দাম লক্ষ গেছে। গত সপ্তাহের তুলনায় এই সপ্তাহে বিভিন্ন সবজির দাম কেজিপ্রতি ৩০ থেকে ৫০ টাকা বেড়েছে।

সরেজমিনে দেখা যায়, খুচরা পর্যায়ে আলু প্রতিকেজি ২৫ টাকা, পুঁইশাক প্রতি আঁটি ৩৫ থেকে ৪০ টাকা, পুঁইশাক মেচড়ী ১২০ টাকা, পটল ৫০ টাকা, বেগুন ১০০ টাকা, আমড়া ৩০ থেকে ৩৫ টাকা, করলা ৮০ থেকে ১১০ টাকা, ওল ৬০ টাকা, লাউ প্রতি পিস ৫০ টাকা, পেঁপে ৩০ টাকা, কাচ কলা ৫০ টাকা দরে বিক্রি হচ্ছে।

এছাড়া কাঁচা মরিচের দাম বেড়েছে প্রায় ৫০ শতাংশ। তবে সপ্তাহে কাঁচা মরিচের দাম প্রতি কেজি ১৪০ থেকে ১৬০ টাকা থাকলেও এই সপ্তাহের শুরু থেকে মরিচের দাম ২০০ টাকা ছাড়িয়েছে। একইভাবে প্রতি কেজি পেঁয়াজ ৮০ টাকা, রসুন ১০০ টাকা, শুকনা মরিচ ৩৫০ টাকা, টমেটো ১২০ টাকা, শিম ২৫০ টাকায় খুচরা বিক্রি হচ্ছে। তবে এসব শাক সবজির দাম পাইকারি বাজারে গড়ে ১০ থেকে ১৫ টাকা কমে ক্রয়-বিক্রয় করতে দেখা গেছে।

সদর উপজেলার বেড়াদী গ্রামের সবজি চাষি গরিফুল ইসলাম জানান, জুলাই মাসের শেষ সপ্তাহ থেকে আগস্টের প্রথম সপ্তাহ পর্যন্ত টানা ১৫ দিন প্রায় বৃষ্টি হয়েছে। ফলে সবজির খেত সব নষ্ট হয়ে গেছে। যে কারণে বাজারে শাক সবজির দাম বেশি। আবার প্রতিদিন বৃষ্টির কারণে নতুন করে সবজির জমি প্রস্তুত করতে সময় লাগবে।

এমএম/


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ