শনিবার, ০১ আগস্ট ২০২৬ ।। ১৬ শ্রাবণ ১৪৩৩ ।। ১৮ সফর ১৪৪৮

শিরোনাম :
রাজধানীর পরিচ্ছন্নতা দেখতে নিজেই গাড়ি চালিয়ে সড়ক পরিদর্শন প্রধানমন্ত্রীর ডেঙ্গুতে আরও একজনের মৃত্যু, হাসপাতালে ভর্তি ১৫৩ রুপসায় ইসলামী আন্দোলনের তৃণমূল প্রতিনিধি সম্মেলন অনুষ্ঠিত বিশ্ববাজারে আরও কমলো স্বর্ণের দাম ‘বন্দে মাতরম বাধ্যতামূলক করা ধর্মীয় ও সাংবিধানিক স্বাধীনতার পরিপন্থী’ মানুষ গড়ার প্রথম প্রতিষ্ঠান মসজিদ: মিসরের গ্র্যান্ড মুফতি সড়কে প্রাণ হারানো কুরআন শিক্ষা বোর্ড কর্মকর্তার জানাজা ও দাফন সম্পন্ন নোয়াখালীতে ইসলামি মহাসমাবেশ কাল, অতিথির তালিকায় রয়েছেন যাঁরা মেলায় আল-ওয়াসির আকর্ষণীয় অফার, প্রি-রেজিস্ট্রেশনেই মিলছে বিশেষ গিফট বক্স ‘জুলাইয়ের রক্তের সঙ্গে গাদ্দারি সরকারের জন্য শুভকর হবে না’

মালির ক্ষমতাচ্যুত প্রেসিডেন্ট ইব্রাহিম আর নেই

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আওয়ার ইসলাম ডেস্ক: মালির ক্ষমতাচ্যুত প্রেসিডেন্ট ইব্রাহিম বাউবাকার কেইতা মারা গেছেন। ৭৬ বছর বয়সে শেষ নিশ্বাস ত্যাগ করেন তিনি। খবরটি নিশ্চিত করেছে তার পরিবার ও সাবেক সহকর্মীরা।

দুই বছর আগে মাইনর স্ট্রোক করেন কেইতা। তবে কী কারণে তার মৃত্যু হয়েছে তা জানানো হয়নি। রবিবার রাজধানী বামাকাওয়ে নিজ বাড়িতে মৃত্যুবরণ করেন কেইতা। এএফপি নিউজ এজেন্সিকে এমনটাই জানায় তার পরিবারের এক সদস্য।

সাত বছর মালির প্রেসিডেন্ট হিসেবে দায়িত্ব পালন করেন তিনি। সরকার বিরোধী বিক্ষোভের পর এক সেনা অভ্যুত্থানে ক্ষমতাচ্যুত হন কেইতা। অর্থনৈতিক সংকট ও বিতর্কিত নির্বাচন কেইতা শাসনের বিরুদ্ধে বিক্ষোভকে উস্কে দিয়েছিল।

তিনি তিন দশকের বেশি সময় রাজনীতির সঙ্গে জড়িত ছিলেন। ১৯৯৪ থেকে ২০০০ পর্যন্ত প্রধানমন্ত্রী হিসেবেও দায়িত্ব পালন করেন কেইতা।

-এটি


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ