বৃহস্পতিবার, ২৬ মার্চ ২০২৬ ।। ১১ চৈত্র ১৪৩২ ।। ৭ শাওয়াল ১৪৪৭

শিরোনাম :
বেফাকে সানাবিয়ার ২৭ মেধাস্থানের ২৩টিই জামিআ রাব্বানিয়ায়, সাফল্যের রহস্য কী? জামিয়াতুল উস্তায শহীদুল্লাহ ফজলুল বারী রাহি. ঢাকায় ভর্তি ৭ ও ৮ শাওয়াল ‘নদওয়াতুল উলূম আশ-শরইয়্যাহ’য় ভর্তি শুরু আগামীকাল ‘স্বাধীনতাকে অর্থবহ করার জন্য রাষ্ট্রের পদ্ধতিগত সংস্কার জরুরী’ আল-হাইয়াতুল উলইয়া ও বেফাকে শীর্ষস্থান অর্জনকারী ‘ঢালকানগর মাদরাসা’র ভর্তি আগামীকাল ঢালকানগর মাদরাসার শাখা ‘জামিয়া আশরাফুল মাদারিস কমপ্লেক্স’-এ ভর্তি আগামীকাল মাদরাসাতুল মাদীনাহ বারিধারায় ভর্তি চলছে মাইজগাঁও দারুল উলূম ইসলামিয়া মাদরাসায় ভর্তি শনিবার, বিনা খরচে পড়াশোনার সুযোগ দৌলতদিয়ায় বাসডুবি, ৪০ জনের মতো প্রাণহানীর আশঙ্কা ‘স্বাধীনতার ৫৫ বছর পরও জনগণ বঞ্চিত, গণভোটের রায় বাস্তবায়ন করুন’

হিজাব পরতে বাধা, ভিকারুননিসার সেই শিক্ষিকা বরখাস্ত

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

ভিকারুননিসা নূন স্কুল অ্যান্ড কলেজে শিক্ষার্থীদের হিজাব পরতে বাধা দেওয়ার ঘটনায় অভিযুক্ত শিক্ষিকা ফজিলাতুন নাহারকে সাময়িকভাবে বরখাস্ত করা হয়েছে। 

মঙ্গলবার (২৬ আগস্ট) বিকেলে স্কুলের ভারপ্রাপ্ত অধ্যক্ষ বাজেদা বেগম স্বাক্ষরিত এক নোটিশে এ তথ্য জানানো হয়। 

নোটিশে বলা হয়, বসুন্ধরা প্রভাতী শাখার একটি শ্রেণি কক্ষ হতে ২২ জন শিক্ষার্থীকে হিজাব পরার কারণে ক্লাস থেকে বের করে দেওয়ার অভিযোগের প্রেক্ষিতে এবং এডহক কমিটির সিদ্ধান্ত অনুযায়ী সহকারী শিক্ষক ফজিলাতুন নাহারকে সাময়িকভাবে বরখাস্ত করা হয়েছে। 

আগামী ০৭ (সাত) কর্ম দিবসের মধ্যে কেন তাঁকে চাকরি হতে স্থায়ীভাবে বরখাস্ত করা হবে না এই মর্মে কারণ দর্শানোর নোটিশ দেওয়া হয়েছে।

এর আগে গত রোববার ভিকারুননিসার বসুন্ধরা শাখায় ষষ্ঠ শ্রেণির কয়েকজন শিক্ষার্থীকে হিজাব পরায় ক্লাস থেকে বের করে দেওয়ার অভিযোগ ওঠে ফজিলাতুন নাহার নামে এক শিক্ষিকার বিরুদ্ধে।

অধ্যক্ষ মাজেদা বেগম বলেন, আমরা কোনো ধর্মীয় বিষয়ে হস্তক্ষেপ করতে চাই না। সবাই নিজ নিজ ধর্ম স্বাধীনভাবে পালন করতে পারবে। আমি ও আমার শিক্ষকরা ধর্মীয় বিষয় মেনে চলি। যে অভিযোগ উঠেছে সেটার প্রাথমিক সত্যতা পাওয়া গেছে।

এমএইচ/


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ