রবিবার, ০৯ আগস্ট ২০২৬ ।। ২৫ শ্রাবণ ১৪৩৩ ।। ২৬ সফর ১৪৪৮

শিরোনাম :
প্রধানমন্ত্রীর হাটহাজারী মাদরাসায় আগমন ঘিরে আলেমদের প্রত্যাশা প্রধানমন্ত্রীকে বরণে প্রস্তুত বাবুনগর মাদরাসা কে হচ্ছেন জামায়াত জোটের রাষ্ট্রপতি প্রার্থী? মক্কায় বিশ্ব কুরআন প্রতিযোগিতায় অংশ নিচ্ছেন ১৩৩ দেশের ৩৩৪ প্রতিযোগী শায়খ আহমাদুল্লাহর সঙ্গে দাওয়াহ কাজে যুক্ত হওয়ার সুযোগ মানুষ বোঝেই না বিরোধী দল কিসের বিরোধিতা করে: মাহমুদুর রহমান মান্না মোজতবা খামেনির ভিডিও প্রকাশ আজ হাটহাজারী ও বাবুনগর মাদরাসায় যাবেন প্রধানমন্ত্রী প্রাক্তন নেতৃবৃন্দের মূলধারায় একীভূত হওয়াকে স্বাগত জানিয়েছে জমিয়ত বাংলাদেশ খেলাফত শ্রমিক মজলিসের পূর্ণাঙ্গ কেন্দ্রীয় নির্বাহী পরিষদ গঠন

অনুমতি ছাড়া মসজিদের ভিডিও করায় মডেলের বিরুদ্ধে মামলা

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

পাকিস্তানের লাহোরে ঐতিহাসিক ওয়াজির খান মসজিদে অনুমতি ছাড়া ভিডিও ধারণ করার অভিযোগে এক মডেল ও এক ফটোগ্রাফারের বিরুদ্ধে মামলা করেছে লাহোর পুলিশ।

এ বিষয়ে ওয়াল্ড সিটি অব লাহোর অথরিটির (ডাব্লিউসিএলএ) কর্মকর্তা মুহাম্মদ ওয়াইসের অভিযোগের ভিত্তিতে আকবরি গেট থানায় এই এফআইআর (ফার্স্ট ইনফরমেশন রিপোর্ট) দায়ের করা হয়।

মামলায় মডেল আজবিয়া খান ও ফটোগ্রাফার জেইন শাহের নাম উল্লেখ করা হয়েছে, যাদের বিরুদ্ধে মসজিদের পবিত্রতা লঙ্ঘনের অভিযোগ আনা হয়েছে।

পাকিস্তানি গণমাধ্যমকে ওয়াইস বলেন, ‘মডেল ‘অশোভন পোশাকে’ মসজিদের অভ্যন্তরে ভিডিও ধারণ করেছেন এবং এর জন্য কর্তৃপক্ষের কাছ থেকে কোনো পূর্বানুমতি নেননি। মসজিদের পবিত্রতা রক্ষার জন্য এই পদক্ষেপ নেওয়া হয়েছে এবং অভিযুক্তদের শাস্তি নিশ্চিত করার জন্য সব ধরনের চেষ্টা করা হবে।

তিনি আরও জানান, ঘটনাটি গত ১৩ আগস্ট ঘটলেও বিষয়টি তাদের নজরে আসার পর ১৭ আগস্ট রাতে মামলাটি দায়ের করা হয়। তবে পুলিশ সূত্রের দাবি, বাদী অভিযুক্তদের ঠিকানা বা যোগাযোগের কোনো বিবরণ দেননি, এমনকি তাদের নামও যাচাই করা হয়নি।

প্রতিবেদনে আরও বলা হয়, মসজিদ কর্তৃপক্ষ ‘অসন্তোষ’ প্রকাশ করার পর এবং কর্মকর্তারা আইনি পদক্ষেপ নেওয়ার আহ্বান জানালে এই এফআইআর নথিভুক্ত করা হয়। অভিযুক্তদের খুঁজে বের করে গ্রেপ্তারের চেষ্টা চলছে।আওকাফ বিভাগের সেক্রেটারি ড. তাহির রাজা বুখারি বলেন,‘ এফআইআর দায়ের করা হয়েছে এবং ডাব্লিউসিএলএ বিষয়টি অনুসরণ করছে।

ওয়াজির খান মসজিদ ১৭শ শতাব্দীর মুঘল আমলের একটি মসজিদ, যা লাহোরের কেন্দ্রস্থলে অবস্থিত। মুঘল সম্রাট শাহজাহানের শাসনামলে পাঞ্জাবের গভর্নর ওয়াজির খান এটি নির্মাণ করেন। ১৬৩৪ থেকে ১৬৪১ সালের মধ্যে এটি নির্মিত হয়। মসজিদটি ইউনেস্কোর ওয়ার্ল্ড হেরিটেজ টেনটেটিভ লিস্টে অন্তর্ভুক্ত।

আরএইচ/


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ