মঙ্গলবার, ১৮ আগস্ট ২০২৬ ।। ৩ ভাদ্র ১৪৩৩ ।। ৫ রবিউল আউয়াল ১৪৪৮

শিরোনাম :
রাষ্ট্রপতি নির্বাচনে কে থাকছেন, আজই মিলবে চূড়ান্ত উত্তর রাষ্ট্রপতি নির্বাচনে কে থাকছেন, আজই মিলবে চূড়ান্ত উত্তর সিলেটে হাম উপসর্গে আরও ২ শিশুর মৃত্যু ছয় মাসে শেখ জায়েদ গ্র্যান্ড মসজিদে ৩১ লাখের বেশি মানুষের আগমন আন্তর্জাতিক অনলাইন সিরাত কোর্স ‘সীরাহ ইনটেন্সিভ–২’ শুরু ২৫ আগস্ট মেখল মাদরাসার মুহতামিম মাওলানা উসমান ফয়েজী অসুস্থ, দোয়া কামনা রোহিঙ্গাদের স্বীকৃতি যথেষ্ট নয়, দ্রুত প্রত্যাবাসনের রোডম্যাপ দিতে হবে: নেজামে ইসলাম শ্রেণিকক্ষে অসুস্থ হয়ে শিক্ষকের মৃত্যু মাছের আবাসস্থল রক্ষায় নদীর সঙ্গে খালের সংযোগ পুনঃস্থাপন জরুরি: টুকু বোয়ালমারীতে বাস-ট্রাকের মুখোমুখি সংঘর্ষ: আহত ২০

রাতে দাঁত ব্রাশ না করলে বেড়ে যায় হৃদরোগ ও অকাল মৃত্যুর ঝুঁকি

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

মুহাম্মদ মিজানুর রহমান

রাতে দাঁত ব্রাশ না করাকে অনেকেই গুরুত্বহীন বিষয় হিসেবে ভাবেন। অথচ এই অবহেলা আপনার জীবনের জন্য ভয়াবহ পরিণতি ডেকে আনতে পারে—বলে সতর্ক করেছেন গবেষকরা। 

সম্প্রতি ১,৫০০-এর বেশি হাসপাতালে ভর্তি রোগীর উপর পরিচালিত এক বিস্তৃত গবেষণায় চমকপ্রদ তথ্য উঠে এসেছে। এতে দেখা যায়, যারা ঘুমানোর আগে দাঁত ব্রাশ করেন না, তাদের হৃদরোগ ও অকাল মৃত্যুর ঝুঁকি অন্যদের তুলনায় অনেক বেশি। 

গবেষণার মূল ফলাফল: শুধুমাত্র সকালে দাঁত ব্রাশ করলেও রক্ষা পাওয়া যায় না। রাতে দাঁত ব্রাশ করা ব্যক্তিদের হৃদরোগের ঝুঁকি কমে যায় প্রায় ৪৫ শতাংশ। তাদের সামগ্রিক স্বাস্থ্য ও বেঁচে থাকার সম্ভাবনা ছিল অন্যদের চেয়ে বেশি।

কেন এত গুরুত্বপূর্ণ রাতে ব্রাশ করা

রাতে ঘুমের সময় লালা নিঃসরণ কমে যায়, মুখের ভেতর তৈরি হয় ব্যাকটেরিয়া বৃদ্ধির অনুকূল পরিবেশ। দাঁত না ব্রাশ করলে সেই ব্যাকটেরিয়া শুধু দাঁত নষ্ট করেই ক্ষান্ত হয় না, ধীরে ধীরে রক্তপ্রবাহে মিশে গিয়ে সারা শরীরে দীর্ঘস্থায়ী প্রদাহ তৈরি করে। 

এই প্রদাহই এক সময় হার্ট অ্যাটাক, স্ট্রোক, ডায়াবেটিস এবং এমনকি অকাল মৃত্যুর কারণ হয়ে দাঁড়ায়।

সুস্থ হৃদয়ের জন্য কেবল স্বাস্থ্যকর খাবার বা ব্যায়াম যথেষ্ট নয়। প্রতিরাতে নিয়ম করে দাঁত ব্রাশ করাও হতে পারে একধরনের জীবন রক্ষাকারী অভ্যাস। ছোট এই কাজটি বড় বিপদ থেকে বাঁচাতে পারে আপনাকে ও আপনার প্রিয়জনকে। আজ রাত থেকেই শুরু করুন।

আরএইচ/


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ