শুক্রবার, ১৪ আগস্ট ২০২৬ ।। ৩০ শ্রাবণ ১৪৩৩ ।। ১ রবিউল আউয়াল ১৪৪৮

শিরোনাম :
ভারতের স্বাধীনতা দিবসে দারুল উলুম দেওবন্দে ছুটি, নানা আয়োজন বেফাকের ৫০তম কেন্দ্রীয় পরীক্ষা থেকে কার্যক্রম অনলাইনে ‘রাষ্ট্রের সব ক্ষমতা প্রধানমন্ত্রীর হাতে কেন্দ্রীভূত থাকা ঝুঁকিপূর্ণ’ ইসলাম গ্রহণের ৫ মাসে কোরআন মুখস্ত করে মক্কার আন্তর্জাতিক প্রতিযোগিতায় বুরুন্ডির নওমুসলিম বিনত্রা হাসিনার রাজনীতিতে ফেরার ইচ্ছা ‘মামার বাড়ির আবদার’: রিজভী মাদ্রাসাছাত্রের তেল-গ্যাস ছাড়া মাধ্যাকর্ষণ শক্তি দিয়ে বিদ্যুৎ আবিষ্কার জাতীয় উলামা-মাশায়েখ সম্মেলনে থাকছেন দেশের শীর্ষ আলেমরা আফগানিস্তানে বোমা হামলায় মেয়র নিহত ইমাম ও মুয়াজ্জিনদের দক্ষ করে তুলতে একযোগে চলছে আস-সুন্নাহর কর্মশালা যুব জমিয়তের সভাপতি ইসহাক কামাল, সাধারণ সম্পাদক চৌধুরী নাসির

মুক্তিযুদ্ধের চেতনা বিক্রি করে বিশৃঙ্খলা করার সুযোগ নেই: সেলিমা রহমান

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

বিএনপির স্থায়ী কমিটির সদস্য সেলিমা রহমান বলেছেন, মুক্তিযুদ্ধের চেতনা বিক্রি করে কেউ যেন বিশৃঙ্খলা সৃষ্টির সুযোগ না পায়। বর্তমানে কিছু সাংস্কৃতিক কর্মী ঐক্যবদ্ধ হয়ে স্বৈরাচারের পক্ষে অবস্থান নিচ্ছে।

মঙ্গলবার জাতীয় প্রেস ক্লাবের সামনে বিএনপির অঙ্গসংগঠন জাসাস আয়োজিত কালচারাল ফ্যাসিস্টদের বিরুদ্ধে মানববন্ধনে তিনি এসব কথা বলেন।

সেলিমা রহমান বলেন, ২০২৪ সালের গণঅভ্যুত্থানে ছাত্র, যুবক, শ্রমিক, নারী-পুরুষ, এমনকি শিশুরাও রাজপথে নেমেছিল। সেদিন শিশু ও ছাত্রদের হত্যা করা হয়েছিল, যার দায় স্বৈরাচার শেখ হাসিনা সরকারকেই নিতে হবে। সে আন্দোলনের চাপেই তারা পালিয়ে যেতে বাধ্য হয়েছিল, যদিও এখনো ষড়যন্ত্র চালিয়ে যাচ্ছে।

তিনি সাংস্কৃতিক কর্মীদের উদ্দেশে বলেন, “আপনারা শিল্পী হয়েও সমাজের বাস্তব চিত্র ও জনগণের অধিকার তুলে ধরেননি। শিল্পচর্চার মাধ্যমে সাধারণ মানুষের জীবন, তাদের দুঃখ-আকাঙ্ক্ষা প্রকাশ করতে হবে।”

বিএনপির স্থায়ী কমিটির এ সদস্য আরও বলেন, বাংলাদেশ স্বাধীন হয়েছে শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের স্বাধীনতার ঘোষণায়। তিনি রণাঙ্গনে যুদ্ধ করে দেশকে স্বাধীন করেছিলেন। পরবর্তীতে বেগম খালেদা জিয়া দেশের নেতৃত্ব দেন এবং স্বৈরাচার সরকারের মিথ্যা মামলায় ১৮ বছর ধরে মৃত্যুর সঙ্গে লড়াই করছেন, কিন্তু কখনো আপস করেননি।

তিনি বলেন, ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান বিদেশে চিকিৎসাধীন অবস্থায় থেকেও জনগণকে ঐক্যবদ্ধ করে আন্দোলনের সফল নেতৃত্ব দিয়েছেন। এই আন্দোলনের মাধ্যমে স্বৈরাচার সরকার পতিত হয়েছে।

মানববন্ধন শেষে জাসাসের যুগ্ম আহ্বায়ক ও গীতিকার ইথুন বাবু ঘোষণা দেন, আগামী ২১ দিনের মধ্যে শিল্পকলা-সচিবালয় থেকে ফ্যাসিস্টদের সরানো না হলে কঠোর আন্দোলন কর্মসূচি দেওয়া হবে। এ সময় সাংস্কৃতিক কর্মী শিবা শানুসহ অভিনয়, নাট্য ও চলচ্চিত্র শিল্পীরাও উপস্থিত ছিলেন।

এমএইচ/


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ