রবিবার, ১৩ সেপ্টেম্বর ২০২৬ ।। ২৯ ভাদ্র ১৪৩৩ ।। ২ রবিউস সানি ১৪৪৮

শিরোনাম :
ইসলামি বইমেলায় প্রথমবার স্থান পেল ‘শাপলা কর্নার’  স্পেনে বাংলাদেশ খেলাফত মজলিসের সিরাতুন্নবী (সা.) মাহফিল অনুষ্ঠিত ইবতেদায়ি ৫ম ও দাখিল ৮ম শ্রেণির বৃত্তি পরীক্ষার ফরম পূরণের সময় বাড়ল ক্যানসারে মারা গেলেন তরুণ আলেম মো. জুনায়েদ আল হাবিব কুমিল্লায় বাস-ড্রাম ট্রাকের সংঘর্ষ, আহত ৩০ ইসলামী ছাত্রসমাজের নতুন সভাপতি অলিউল্লাহ আরজু, মহাসচিব ঈসা খান ঢাকায় হেফাজতের জরুরি সভা, সম্পত্তি হস্তান্তর আইন সংশোধনের দাবি ‘নারীর অধিকারকে রাজনৈতিক হাতিয়ার করা হলেও প্রকৃত অধিকার প্রতিষ্ঠিত হয়নি’ ব্রাহ্মণবাড়িয়ায় কনসার্ট নিয়ে কওমি ছাত্র ঐক্য পরিষদের সঙ্গে সমঝোতা সোমালিয়ার শীর্ষ আলেমদের সঙ্গে রাবেতার মহাসচিবের বৈঠক

কাল থেকে কঠোর লকডাউন, বন্ধ থাকবে পোশাক কারখানাও

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আওয়ার ইসলাম ডেস্ক: সরকারের অনমনীয় মনোভাব জানার পর পোশাকশিল্পের মালিকরা ঈদের আগে ৫ আগস্ট পর্যন্ত ছুটির নোটিশ দিয়েছেন। তবে একাধিক সূত্র বলছে, যদি লকডাউনকালে করোনা সংক্রমণ কমে আসতে থাকে তখন ১ আগস্ট থেকে পোশাক কারখানা খোলার পক্ষে সিদ্ধান্ত হতে পারে।

পোশাক কারখানাসহ সব শিল্প-কারখানা বন্ধ রেখেই বাংলাদেশে আগামীকাল ২৩ জুলাই থেকে দুই সপ্তাহের কড়া লকডাউন শুরু হচ্ছে।

পোশাক মালিকরা নিরন্তর চেষ্টা করেছেন এই শিল্পকে লকডাউনের আওতার বাইরে রাখতে। প্রধানমন্ত্রীর কাছে তারা চিঠি লিখে খোলা রাখার আর্জি জানান। আর্জিতে তারা বলেন, গত রোজার ঈদে কাজের চাপ কম থাকায় ছুটিও কিছুটা শিথিল ছিল। এখন কাজ বেড়েছে। এসময় লম্বা ছুটির সুযোগ নেই। তাছাড়া, দীর্ঘদিন ছুটি থাকলে শ্রমিকরা উত্তর ও দক্ষিণাঞ্চল সহ দেশের প্রত্যন্ত অঞ্চলে চলে যাবে। যেগুলো ইতিমধ্যেই করোনার রেড জোন হিসেবে চিহ্নিত। ছুটি শেষে এই শ্রমিকরা যখন ফিরে আসবে তখন সংক্রমণের মাত্রা অনেক বেড়ে যেতে পারে।

২০ দিন ছুটির পর কারখানা খোলার সঙ্গে সঙ্গে জুলাই মাসের বেতনের প্রশ্নটি আসবে। তাই লম্বা সময় ছুটি না দিয়ে রপ্তানিমুখী এই শিল্পকে বিপর্যয়ের হাত থেকে রক্ষা করুন। সরকার সিদ্ধান্তে অনড়। আপাতত পুনর্বিবেচনার সুযোগ নেই। এতে মালিকরা হতাশ হয়েছেন। কিন্তু শ্রমিকরা বেজায় খুশি। তাদের কথা, গত দুটি ঈদে আমরা বাড়ি যেতে পারিনি। ৪০ লাখ শ্রমিক এই শিল্পে কাজ করেন।

এনটি


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ