শুক্রবার, ২৪ জুলাই ২০২৬ ।। ৮ শ্রাবণ ১৪৩৩ ।। ১০ সফর ১৪৪৮

শিরোনাম :
ধর্মমন্ত্রীর দ্রুত সুস্থতা কামনায় বিশেষ দোয়া ১১ দলের কর্মসূচিতে নাম ব্যবহার করায় খেলাফত আন্দোলনের প্রতিবাদ ব্রিটেনের সৈকতে ডুবে প্রাণ হারালেন বাংলাদেশি মা ও মেয়ে ‘থ্রি জিরো লোন সার্ভিস’: সুদমুক্ত সমাজ বিনির্মাণে ব্যতিক্রমী উদ্যোগ ঘণ্টায় ৬০ কিমি বেগে ঝড়ের আভাস, সতর্কতা ৮ জেলায় চাকরি ফিরে পেলেন ‘টিপকাণ্ডের’ সেই পুলিশ কনস্টেবল অবশেষে অপসারণ হচ্ছে রাষ্ট্রপতি, এটা সুসংবাদ: আসিফ মাহমুদ   নিবন্ধন পেল অনলাইন সংবাদমাধ্যম বাংলা পোস্ট চলন্ত ট্রেনে পাথর নিক্ষেপ রোধে কঠোর ব্যবস্থা চান শায়খ আহমাদুল্লাহ বিগত দিনে সিলেটের সঙ্গে চরম বৈষম্য করা হয়েছে: মুফতি আবুল হাসান এমপি

সিরিয়ায় গোলাবারুদের হামলায় শিশুসহ নিহত ১৮

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আন্তর্জাতিক ডেস্ক: সিরিয়ার উত্তরাঞ্চলে বিদ্রোহী অধ্যুষিত আফরিন শহরে গোলাবারুদের হামলায় কমপক্ষে ১৮ জন নিহত হয়েছে। শনিবার ওই হামলা চালানো হয়েছে। একটি পর্যবেক্ষণ সংস্থা জানিয়েছে, নিহতদের মধ্যে অধিকাংশই একটি হাসপাতালের। ওই হাসপাতালও হামলার শিকার হয়েছে।

সিরিয়ার অবজারভেটরি ফর হিউম্যান রাইটস ওয়াচ জানিয়েছে, আল সিফা হাসপাতালে হামলার ঘটনায় এক চিকিৎসক, তিন হাসপাতাল কর্মী, দুই নারী এবং দুই শিশু নিহত হয়েছে। হামলায় বিদ্রোহী গোষ্ঠীর এক কমান্ডারও নিহত হয়েছেন।

পর্যবেক্ষণ সংস্থাটি জানিয়েছে, হামলায় ২৩ জন আহত হয়েছে। সংস্থার পরিচালক রামি আবদেল রাহমান এএফপিকে জানিয়েছেন, শহরের হাসপাতালসহ বেশ কিছু স্থান লক্ষ্য করে হামলা চালানো হয়েছে।

এক বিবৃতিতে সিরিয়ার অবজারভেটরি ফর হিউম্যান রাইটস ওয়াচ জানিয়েছে, হামলায় নিহতদের মধ্যে অধিকাংশই হাসপাতালের। আহত বেশ কয়েকজনের অবস্থা গুরুতর হওয়ায় নিহতের সংখ্যা আরও বাড়তে পারে বলে আশঙ্কা করা হচ্ছে।

উত্তরাঞ্চলীয় আলেপ্পো প্রদেশ থেকে কামানের গোলা দিয়ে হামলা চালানো হয়েছে বলে পর্যবেক্ষণ সংস্থাটি উল্লেখ করেছে। তবে কুর্দি নেতৃত্বাধীন সিরিয়ান ডেমোক্রেটিক ফোর্সেস (এসডিএফ) এক বিবৃতিতে এই হামলায় কোনো ধরনের সম্পৃক্ততার কথা অস্বীকার করেছে।

ওই এলাকায় প্রায়ই এ ধরনের হামলার ঘটনা ঘটছে। আর এতে বহু বেসামরিক প্রাণ হারাচ্ছে। এর আগে গত বৃহস্পতিবার বিরোধী অধ্যুষিত ইদলিবে হামলার ঘটনায় ১২ জন নিহত হয়।

সিরিয়ায় ২০১১ সাল থেকে চলা দীর্ঘদিনের সংঘাতে এখন পর্যন্ত প্রায় ৫ লাখ মানুষ প্রাণ হারিয়েছেন। এছাড়া বিভিন্ন স্থানে হামলার ঘটনায় বাস্তুহারা হয়ে পড়েছে লাখ লাখ মানুষ।

এনটি


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ