বুধবার, ১৬ সেপ্টেম্বর ২০২৬ ।। ৩১ ভাদ্র ১৪৩৩ ।। ৫ রবিউস সানি ১৪৪৮

শিরোনাম :
‘মাওলানা উসমান ফয়েজীর শূন্যতা সহজে পূরণ হওয়ার নয়’ মাওলানা মাসুদ আজহারের খোঁজে ৭০ লাখ রুপি পুরস্কার ঘোষণা মাওলানা উসমান ফয়েজীর ইন্তেকালে হেফাজতের শোক বিজ্ঞ আলেমদের পরামর্শ নিয়ে হেবা আইন পাস করতে হবে: জমিয়ত ‘দ্রব্যমূল্য, জ্বালানি-বিদ্যুৎ সংকট ও দুর্নীতি-দলীয়করণ বন্ধে সরকারের সদিচ্ছা দরকার’ বাজারে আসছে শায়খ আহমাদুল্লাহর নতুন বই স্থানীয় সরকার নির্বাচন নিয়ে সময়ক্ষেপণ মেনে নেওয়া হবে না: গাজী আতাউর রহমান ২০২৭ সালের রমজান শুরু হতে পারে ৮ ফেব্রুয়ারি ১৮ সেপ্টেম্বর জাতীয় সাংস্কৃতিক কেন্দ্রের 'সীরাতুন্নবী (সা.) ফেস্টিভ্যাল ২০২৬' ইরানি হামলায় মার্কিন ঘাঁটিতে শত শত ভবন ও ড্রোন ধ্বংস 

দেশে আবারও ভূমিকম্প অনুভূত হয়েছে

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

রাজধানী ঢাকাসহ দেশের বিভিন্ন অঞ্চলে আবারও ভূমিকম্প অনুভূত হয়েছে। আজ শনিবার (২২ নভেম্বর) বিকেল ৬টা ৬ মিনিট ৩২ সেকেন্ডে ঢাকার উত্তর উত্তর পূর্বে মাত্র ৮ কিলোমিটার দূরে ভূ-পৃষ্ঠ থেকে ১০ কিলোমিটার গভীরে ৩.৭ মাত্রার ভূমিকম্প আঘাত হানে। ইউরোপিয়ান মেডিটেরিয়ান সিসমোলজিক্যাল সেন্টার (ইএমএসসি) এবং ভারতের আবহাওয়া অধিদপ্তর এই তথ্য নিশ্চিত করেছে। সেই সঙ্গে ভূটানের রাজধানী থিম্পুতেও কম্পন অনুভূত হয়েছে।

এর আগে, শনিবার সকাল ১০টা ৩৬ মিনিটে নরসিংদীর পলাশে ৩.৩ মাত্রার একটি মৃদু ভূমিকম্পও অনুভূত হয়েছিল। এ ছাড়াও, শুক্রবার (২১ নভেম্বর) সকালে নরসিংদীর মাধবদী থেকে উৎসারিত ৫.৭ মাত্রার একটি শক্তিশালী ভূমিকম্প রাজধানী ঢাকাসহ সারাদেশে ব্যাপকভাবে অনুভূত হয়।

শুক্রবারের ভূমিকম্পে কমপক্ষে ১০ জনের মৃত্যু হয়েছে। এছাড়া, ইট খসে পড়া এবং আতঙ্কজনিত ঘটনায় দেশের বিভিন্ন স্থানে অন্তত ৪০০ জন আহত হয়েছেন।

সরকারি এবং উদ্ধার সংস্থাগুলো ক্ষতিগ্রস্ত এলাকা ও মানুষের নিরাপত্তার জন্য সতর্ক অবস্থানে রয়েছে। বিশেষজ্ঞরা ভূমিকম্পের ঝুঁকি মোকাবিলায় আরও সতর্ক থাকার পরামর্শ দিয়েছেন।

নিরাপত্তা নিশ্চিত করতে জনসাধারণকে ভূমিকম্পের সময় সঠিক প্রতিক্রিয়া প্রদর্শনের আহ্বান জানানো হয়েছে।

এলএইস/


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ