বুধবার, ১৮ নভেম্বর ২০২৬ ।। ৩ অগ্রহায়ণ ১৪৩৩ ।। ৮ জমাদিউস সানি ১৪৪৮

শিরোনাম :
খতমে নবুওয়াত সেমিনারে ১ লাখ ৩০ হাজার টাকায় বিক্রি হলো স্মারক গ্রন্থের এক কপি খাগড়াছড়িতে ৩১তম জাতীয় হিফজুল কুরআন প্রতিযোগিতা অনুষ্ঠিত ঢাবিসহ সব বিশ্ববিদ্যালয়ের ভর্তি পরীক্ষা নিয়ে হাইকোর্টের নির্দেশ  নারীদের ঘরের বাইরে চাকরি: শরিয়তের বিধান ও শর্তাবলি লিবিয়া থেকে গ্রিস যাওয়ার পথে নিখোঁজ হবিগঞ্জের ছয় তরুণ  শ্রমিক বিক্ষোভ ঘিরে ধাওয়া-পাল্টাধাওয়া, সাউন্ড গ্রেনেড নিক্ষেপ সংঘর্ষের জেরে যুক্তরাজ্য থেকে বাংলাদেশিদের তাড়ানোর দাবি ব্রিটিশ এমপির মহাখালীর বস্তিতে আগুন, নিয়ন্ত্রণে ফায়ার সার্ভিসের ৭ ইউনিট ব্যাংকের চাকরির টাকা দিয়ে সন্তানের দ্বীনি ইলম অর্জন: কী বলে শরিয়ত? কুমিল্লায় আজ আন্তর্জাতিক ইসলামী সম্মেলন, আসছেন দেশ-বিদেশের ৮ বরেণ্য আলেম

পুড়ছে রাজধানীর কড়াইল বস্তি, পানি সংকটে পেতে হচ্ছে বেগ

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

রাজধানীর কড়াইল বস্তিতে লাগা ভয়াবহ আগুন নিয়ন্ত্রণে আনতে ফায়ার সার্ভিসের কর্মীরা পানির তীব্র সংকটে বেশ সমস্যায় পড়ছেন। বিস্তৃত এ অগ্নিকাণ্ড নেভাতে ফায়ার সার্ভিসের ১৬টি ইউনিট টানা কাজ করছে।

আজ (২৫ নভেম্বর) বিকেল ৫টা ২২ মিনিটে কড়াইল বস্তিতে আগুনের সূত্রপাত হয়। তীব্র যানজট অতিক্রম করে ইউনিটগুলো ঘটনাস্থলে পৌঁছে আগুন নেভানোর চেষ্টা শুরু করলেও পানির অপ্রতুলতা দ্রুত নিয়ন্ত্রণে বাধা সৃষ্টি করছে।

ফায়ার সার্ভিসের নিয়ন্ত্রণ কক্ষের ডিউটি অফিসার রাশেদ বিন খালিদ জানান, পানির সংকট তীব্র হওয়ায় আরও ইউনিট ঘটনাস্থলে পাঠানো হয়েছে।

তিনি বলেন, পানি সংকটের কারণেই আমরা ইউনিট বাড়িয়ে মোট ১৬টি করেছি। আমাদের কর্মীরা আগুন নিয়ন্ত্রণে সর্বোচ্চ চেষ্টা চালাচ্ছেন।

আতঙ্কিত বস্তিবাসী, পুলিশ মোতায়েন

বস্তির বাসিন্দারা জানান, আগুন লাগার পর দাউ দাউ করে তা দ্রুত টিনের ঘরগুলোতে ছড়িয়ে পড়ে। আতঙ্কিত মানুষজন ঘর থেকে যে যেভাবে পারছেন মূল্যবান সামগ্রী সরিয়ে নিচ্ছেন।

এ দিকে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যরা ঘটনাস্থলে ভিড় নিয়ন্ত্রণে কাজ করছেন। ফায়ার সার্ভিস ও পুলিশ বস্তির ভেতরে বাসিন্দাদের প্রবেশে সীমাবদ্ধতা আরোপ করেছে, যেন কোনো দুর্ঘটনা বা অপ্রীতিকর ঘটনা না ঘটে। পাশাপাশি স্থানীয়দের ঘটনাস্থল থেকে দূরে থাকার পরামর্শ দেওয়া হচ্ছে। আগুনের ঝুঁকিতে থাকা ঘরগুলো থেকেও মানুষজন দ্রুত জিনিসপত্র সরিয়ে নেওয়ার চেষ্টা করছেন।

প্রাথমিকভাবে আগুন লাগার কারণ বা ক্ষয়ক্ষতির পরিমাণ জানা যায়নি।

এলএইস/


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ