রবিবার, ০৪ অক্টোবর ২০২৬ ।। ১৯ আশ্বিন ১৪৩৩ ।। ২৩ রবিউস সানি ১৪৪৮

শিরোনাম :
শাহজালালে মালয়েশিয়ান যাত্রীর কাছ থেকে ৪.৫ কেজি স্বর্ণ জব্দ নেক সন্তান লাভে কোরআনে বর্ণিত বিশেষ ৬ দোয়া মদিনায় বিদ্যুৎকেন্দ্রে হুথিদের ড্রোন হামলার নিন্দা জানালো বাংলাদেশ আস সাহাবা ফাউন্ডেশনের চেয়ারম্যান আতিকুল্লাহ, মহাসচিব বদরুল ইসলাম যতদিন ইচ্ছা ততদিন যুদ্ধ চালিয়ে যেতে পারব: আইআরজিসি উপদেষ্টা অক্টোবরে ৩ লঘুচাপের শঙ্কা, রূপ নিতে পারে প্রলয়ংকরী ঘূর্ণিঝড়ে ফেনীতে দায়িত্ব পালনের সময় ট্রাকচাপায় র‍্যাব সদস্য নিহত মাওলানা আনিসুজ্জামান সিকদারের ছেলের কবর জিয়ারতে বাদাশিকস নেতারা নির্ধারিত মূল্যে গ্যাস সিলিন্ডার বিক্রি নিশ্চিত করতে অভিযান ব্রাহ্মণবাড়িয়ায় খেলাফত মজলিসের মতবিনিময় সভা

ভূমিকম্প: মালিবাগ জামিয়া বন্ধ ঘোষণা

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

রাজধানী ঢাকাসহ দেশের বিভিন্ন এলাকায় শুক্রবার (২১ নভেম্বর) শক্তিশালী ভূমিকম্প হয়েছে। শনিবারও (২২ নভেম্বর) একাধিকবার আফটার শক হয়েছে। এতে জনমনে আতঙ্ক দেখা দিয়েছে। ছাত্রদের মধ্যে আতঙ্ক বিরাজ করায় রাজধানীর ঐতিহ্যবাহী জামিয়া শারইয়্যা মালিবাগ মাদরাসা বন্ধ ঘোষণা করা হয়েছে।

শনিবার (২২ নভেম্বর) মাদরাসা বন্ধ ঘোষণা করা হয় বলে জানিয়েছেন মালিবাগ জামিয়ার মুহতামিম মুফতি আবু সাঈদ।

আওয়ার ইসলামকে মুফতি আবু সাঈদ বলেন, আমরা মাদরাসা বন্ধ ঘোষণা করেছি। এর কারণ হিসেবে তিনি বলেন, ছাত্রদের সেফটির জন্য আমরা এই পদক্ষেপটি নিয়েছি। যেহেতু আফটার শক হচ্ছে বারবার, ছাত্রদের মধ্যে কিছু আতঙ্কও ছড়িয়ে পড়েছে, এজন্য আমরা এই সিদ্ধান্ত নিয়েছি।

জানা গেছে, ছুটি ঘোষণার পর ছাত্ররা বাড়িতে চলে যাচ্ছেন। পরিস্থিতি বুঝে মাদরাসা আবার খোলা হবে।

গতকাল শুক্রবার (২১ নভেম্বর) সারাদেশে স্মরণকালের সবচেয়ে ভয়াবহ ভূমিকম্প অনূভূত হয়। এ ঘটনায় ঢাকাসহ বিভিন্ন জেলায় মারা গেছেন ১১ জন। আহত কয়েক শ মানুষ। ভূমিকম্পটির উৎপত্তিস্থল ছিল নরসিংদী। এর একদিন পর রোববারও একাধিকবার আফটার শক হয়েছে। কম্পন অনুভূত হয়েছে ঢাকাসহ বিভিন্ন এলাকায়।

আরএইচ/


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ