রবিবার, ১৫ মার্চ ২০২৬ ।। ১ চৈত্র ১৪৩২ ।। ২৬ রমজান ১৪৪৭

শিরোনাম :
যুক্তরাষ্ট্র-ইসরায়েলের বিরুদ্ধে মুসলিম দেশগুলোর প্রতি ইরানের বার্তা ইসরায়েলের-যুক্তরাষ্ট্রের যৌথ হামলায় ক্ষয়ক্ষতির পরিমাণ জানাল ইরান আগামীকাল উন্নত চিকিৎসার জন্য মির্জা আব্বাসকে নেওয়া হবে সিঙ্গাপুর মধ্যপ্রাচ্যের সামরিক সমীকরণ ও বাংলাদেশের রাজনৈতিক পরিস্থিতি এবার হাদির খুনিদের পালাতে সহায়তাকারীকে গ্রেপ্তার করল ভারত ট্রেনে স্টারলিংক ইন্টারনেট সেবা চালু করল বিএসসিএল ডেঙ্গু প্রতিরোধে সচেতনতার কোনো বিকল্প নেই: ডিসি আমিনুল এত ক্যাডেট ও ইন্টারন্যাশনাল মাদরাসা লইয়া আমরা কী করিব? ভারত মহাসাগরে যুদ্ধজাহাজে হামলার জবাব দেওয়া হবে: ইরানি সেনাপ্রধান ‘ঈদযাত্রা সহজ করতে পরিবহন সিন্ডিকেট কঠোরভাবে নিয়ন্ত্রণ করুন’

সুনামগঞ্জ-২ আসনে জমিয়ত প্রার্থী ড. মাওলানা শোয়াইব আহমদের ব্যাপক গণসংযোগ

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে সুনামগঞ্জ-২ (দিরাই-শাল্লা) আসনে জমিয়তে উলামায়ে ইসলাম বাংলাদেশের প্রার্থী মনোনীত হয়েছেন সংগঠনের কেন্দ্রীয় যুগ্ম-মহাসচিব ড. মাওলানা শোয়াইব আহমদ। বিএনপি যেসব আসনে জমিয়তকে ছাড় দিতে পারে সেই আলোচনায় এই আসনটিও রয়েছে। খেজুর গাছ প্রতীকের প্রার্থী এলাকা চষে বেড়াচ্ছেন এবং গণসংযোগ অব্যাহত রেখেছেন।

ড. মাওলানা শোয়াইব আহমদ সোমবার (২৪ নভেম্বর) দিরাইয়ের রাজানগর ইউনিয়নের ধাপখাই গ্রাম পরিদর্শন করেন।

এ সময় গ্রামবাসীর স্বতঃস্ফূর্ত অংশগ্রহণে ব্যাপক গণসংযোগ ও এক প্রাণবন্ত উঠান বৈঠকের আয়োজন করা হয়। 

নেতার আগমনে এলাকাবাসীর মাঝে উৎসবমুখর পরিবেশ সৃষ্টি হয় এবং তারা নির্বাচনি প্রার্থীর প্রতি তাদের সমর্থন ও আশা ব্যক্ত করেন।

ড. মাওলানা শোয়াইব আহমদ লন্ডন প্রবাসী। তিনি দীর্ঘদিন যাবত যুক্তরাজ্য জমিয়তের নেতৃত্ব দিচ্ছেন। এলাকায় তিনি দীর্ঘদিন ধরে জনসেবা অব্যাহত রেখেছেন। এবার তিনি জনগণের প্রতিনিধি নির্বাচিত হয়ে সেবা করতে চান।

এলএইস/


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ