রবিবার, ১৫ মার্চ ২০২৬ ।। ১ চৈত্র ১৪৩২ ।। ২৬ রমজান ১৪৪৭

শিরোনাম :
যুক্তরাষ্ট্র-ইসরায়েলের বিরুদ্ধে মুসলিম দেশগুলোর প্রতি ইরানের বার্তা ইসরায়েলের-যুক্তরাষ্ট্রের যৌথ হামলায় ক্ষয়ক্ষতির পরিমাণ জানাল ইরান আগামীকাল উন্নত চিকিৎসার জন্য মির্জা আব্বাসকে নেওয়া হবে সিঙ্গাপুর মধ্যপ্রাচ্যের সামরিক সমীকরণ ও বাংলাদেশের রাজনৈতিক পরিস্থিতি এবার হাদির খুনিদের পালাতে সহায়তাকারীকে গ্রেপ্তার করল ভারত ট্রেনে স্টারলিংক ইন্টারনেট সেবা চালু করল বিএসসিএল ডেঙ্গু প্রতিরোধে সচেতনতার কোনো বিকল্প নেই: ডিসি আমিনুল এত ক্যাডেট ও ইন্টারন্যাশনাল মাদরাসা লইয়া আমরা কী করিব? ভারত মহাসাগরে যুদ্ধজাহাজে হামলার জবাব দেওয়া হবে: ইরানি সেনাপ্রধান ‘ঈদযাত্রা সহজ করতে পরিবহন সিন্ডিকেট কঠোরভাবে নিয়ন্ত্রণ করুন’

লন্ডনে সিলেট-৬ জমিয়ত প্রার্থী মাওলানা ফখরুল ইসলামের সমর্থনে মতবিনিময় সভা

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

সিলেট-৬ (গোলাপগঞ্জ-বিয়ানীবাজার) আসনে জমিয়তে উলামায়ে ইসলাম বাংলাদেশ মনোনীত সংসদ সদস্য পদপ্রার্থী হাফিজ মাওলানা মুহাম্মদ ফখরুল ইসলাম-এর সমর্থনে যুক্তরাজ্যের লন্ডনে এক মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে।
গত সোমবার (২৪ নভেম্বর ২০২৫) সন্ধ্যা ৭টায় লন্ডনের ফোর্ড স্কয়ার মসজিদ কনফারেন্স হলে এ সভা অনুষ্ঠিত হয়।
 
মাওলানা জসিম উদ্দিন, আলহাজ্ব জামিল বদরুল ও মাওলানা সাইফুর রহমানের যৌথ সঞ্চালনায় সভায় সভাপতিত্ব করেন ইউরোপ জমিয়তের প্রধান উপদেষ্টা শায়খ মাওলানা সমসুল হক।
 
সভায় বক্তব্য রাখেন ইউকে জমিয়তের সেক্রেটারি মাওলানা মামনুন মুহিউদ্দিন, হাজি আব্দুল কাদির, দুলাল উদ্দিন রায়হান, মুফতি আজিম উদ্দিন, ফয়সল আহমদ, মাওলানা নাসির উদ্দিন আহমদ, মাওলানা এনাম উদ্দিন, মাওলানা হুসাইন আহমদ, মাওলানা সালেহ আহমদ, খয়রুল ইসলাম ও মাওলানা সুহাইল আহমদ।
 
বক্তারা বলেন,বিয়ানীবাজার–গোলাপগঞ্জের মানুষ একজন যোগ্য, আমানতদার ও সৎ নেতৃত্ব পেয়েছেন মাওলানা ফখরুল ইসলামের মাধ্যমে। তিনি দানশীল, সহনশীল ও প্রমাণিত চরিত্রের অধিকারী। এলাকার দীর্ঘ দিনের অবহেলা, ভাঙন, দুর্দশা ও উন্নয়ন বঞ্চনার অবসানে যে নেতৃত্ব প্রয়োজন—তার পূর্ণ প্রতিচ্ছবি আমরা তার মাঝে দেখি। প্রবাস থেকেও আমরা তার পাশে আছি এবং ভবিষ্যতে আরও শক্তভাবে সমর্থন জানাবো। তার অগ্রযাত্রা রাজনৈতিক প্রতিশ্রুতি নয়; এটি উন্নয়ন, ন্যায় ও ইতিবাচক পরিবর্তনের অঙ্গীকার।
 
বক্তারা আরও বলেন,তিনি কথা দিয়ে ভুলে যান না—তিনি প্রতিশ্রুতি দিলে তা বাস্তবে রূপ দেন। এলাকার মানুষের আস্থা, দোয়া ও ভালোবাসাই তার শক্তি।
 
সভায় আরও উপস্থিত ছিলেন মাওলানা নাজির হোসেন, মাওলানা সুলায়মান,মাওলানা আবু সুফিয়ান, হাজি আব্বাস উদ্দিন, হারুনুর রশিদসহ গোলাপগঞ্জ-বিয়ানীবাজারের বিভিন্ন এলাকার প্রবাসীবৃন্দ।বিজ্ঞপ্তি। 
 
এলএইস/


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ