রবিবার, ২৫ অক্টোবর ২০২৬ ।। ৮ কার্তিক ১৪৩৩ ।। ১৪ জমাদিউল আউয়াল ১৪৪৮

শিরোনাম :
দারুল উলুম দেওবন্দে সমবেত হচ্ছেন পাঁচ হাজার মাদরাসার প্রতিনিধি পশ্চিম তীরে ইসরায়েলি অভিযান, হেবরনে ঘরছাড়া ৩০০ পরিবার নভেম্বরের প্রথম সপ্তাহেই বাড়তে পারে শীতের তীব্রতা  হজরত শাহজালালের মাজারের দানবাক্সে ৮৮ লাখ টাকা, মিলল স্বর্ণ-বিদেশি মুদ্রা  নৈতিক সমাজ গঠনে মসজিদ-মাদ্রাসার ভূমিকা গুরুত্বপূর্ণ: হাবিবুর রশিদ  খুতবার মাধ্যমে অন্যায়ের বিরুদ্ধে জনসচেতনতা তৈরির আহ্বান ধর্মমন্ত্রীর পাকিস্তানে অস্থিতিশীলতায় আফগানিস্তানকে দায়ী করা বিভ্রান্তিকর: তালেবান মুখপাত্র আল-আকসার খতিবকে ধরে নিয়ে যাওয়ার নিন্দা জমিয়তের পার্বত্য চট্টগ্রামে সেনা ক্যাম্প পুনঃস্থাপনের দাবি খেলাফত মজলিসের শতবর্ষী রেসকোর্স মসজিদের বিদ্যুৎ-পানির সংযোগ পুনর্বহালে দিল্লি হাইকোর্টের ‘না’

প্রশাসন নিয়ে মন্তব্যে শাহজাহান চৌধুরীকে জামায়াতের শোকজ

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

সম্প্রতি প্রশাসনকে উঠবস করানো নিয়ে তোলপাড় করা মন্তব্যের জেরে জামায়াতে ইসলামীর কেন্দ্রীয় কর্মপরিষদ সদস্য শাহজাহান চৌধুরীকে কারণ দর্শানোর নোটিশ দিয়েছে দলটি।

মঙ্গলবার (২৫ নভেম্বর) দলের সেক্রেটারি জেনারেল মিয়া গোলাম পরওয়ার স্বাক্ষরিত এই নোটিশে আগামী সাত দিনের মধ্যে জবাব দিতে বলা হয়েছে।

নোটিশে বলা হয়, গত ২২ নভেম্বর চট্টগ্রাম নগরীর জিইসি কনভেনশন হলে ‘নির্বাচনি দায়িত্বশীল সম্মেলন’-এ বক্তব্য দিতে গিয়ে শাহজাহান চৌধুরী বলেন, “নির্বাচন শুধু জনগণ দিয়ে নয়; যার যার নির্বাচনি এলাকায় প্রশাসনের যারা আছে, তাদের সবাইকে আমাদের আন্ডারে নিয়ে আসতে হবে। আমাদের কথায় উঠবে, আমাদের কথায় বসবে, আমাদের কথায় গ্রেপ্তার করবে, আমাদের কথায় মামলা করবে।” এ বক্তব্য গণমাধ্যম ও সামাজিক যোগাযোগমাধ্যমে ব্যাপক প্রচার পায়।

দলীয় নোটিশে বলা হয়, তার এই মন্তব্য প্রশাসনের নিরপেক্ষ ভূমিকা ও পেশাদারত্বকে সরাসরি প্রশ্নবিদ্ধ করেছে। এ ঘটনায় প্রশাসনের বিভিন্ন স্তর, কূটনৈতিক মহল এবং দেশ-বিদেশে জামায়াতের জনশক্তির মধ্যে তীব্র প্রতিক্রিয়া সৃষ্টি হয়েছে।

নোটিশে বলা হয়, অতীতেও শাহজাহান চৌধুরীর কাছ থেকে দলীয় শৃঙ্খলা পরিপন্থী বক্তব্য পাওয়া গেছে। এজন্য তাঁকে একাধিকবার সতর্ক করা হয় এবং আমিরে জামায়াতও সরাসরি দৃষ্টি আকর্ষণ করেছিলেন। তবুও তাঁর আচরণে পরিবর্তন না আসায় এবার আনুষ্ঠানিকভাবে কারণ দর্শানোর নোটিশ দেওয়া হলো। 

নির্ধারিত সময়ের মধ্যে সন্তোষজনক জবাব না পাওয়া গেলে দলীয় গঠনতন্ত্র ও শৃঙ্খলাবিধি অনুযায়ী পরবর্তী ব্যবস্থা নেওয়ার কথা নোটিশে উল্লেখ করেছে জামায়াত।

এলএইস/


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ